Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

IPL 2026: উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই শুরু হচ্ছে এবারের আইপিএল, কারণ হিসেবে কী জানাল বিসিসিআই?

গেলবার ইডেন গার্ডেনসের উদ্বোধনী আয়োজনে পারফর্ম করেছিলেন শাহরুখ খান, শ্রেয়া ঘোষাল। গানের ছন্দে পা মেলান দিশা পাটানি। এবার সেসব অতীত। 

IPL 2026: উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই শুরু হচ্ছে এবারের আইপিএল, কারণ হিসেবে কী জানাল বিসিসিআই?

বিরাট ও শাহরুখ

রূপক মিশ্র

শেষ আপডেট: 26 March 2026 15:20

দ্য ওয়াল ব্যুরো: প্রতি বছর আইপিএল শুরু হয় জাঁকজমক মেজাজে (IPL Opening Ceremony)। বলিউড গায়ক-তারকাদের নাচগান, আলোর ঝলকানি। কিন্তু এবার সেসব কিছুই দেখা যাবে না (IPL Opening Ceremony Cancelled)। আগামী পরশু, ২৮ মার্চ, টুর্নামেন্ট (IPL 2026) শুরু হবে সশ্রদ্ধ নীরবতায়, গত বছরের ৪ জুন বেঙ্গালুরুতে পদপিষ্টের ঘটনায় প্রয়াত অনুরাগীদের স্মরণ করে।

কেন বাতিল অনুষ্ঠান?

২০২৫ সালের ৪ জুন আরসিবির শিরোপাজয়ের উৎসবে পদদলিত হয়ে প্রাণ হারান ১১ জন সমর্থক। সেই শোক এখনও কাটেনি। তাই বিসিসিআই (BCCI) সিদ্ধান্ত নিয়েছে, প্রয়াতদের সম্মান জানিয়ে কোনও উদ্বোধনী অনুষ্ঠান হবে না। বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া (Devajit Saikia) ‘টাইমস অব ইন্ডিয়া’কে বলেন, ‘গত বছর ৪ জুনের ঘটনার কারণে আইপিএল শুরুর দিন কোনও আনুষ্ঠানিক আয়োজন থাকছে না। মৃতদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই সিদ্ধান্ত!’ যদিও মরসুমের শেষে ৩১ মে ফাইনালের দিন বড়সড় সমাপ্তি অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে। বিসিসিআই সূত্রে অন্তত এমনটাই খবর।

গেলবার ইডেন গার্ডেনসের উদ্বোধনী আয়োজনে পারফর্ম করেছিলেন শাহরুখ খান, শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal), করণ আউজলা (Karan Aujla)। গানের ছন্দে পা মেলান দিশা পাটানি। এবার সেসব অতীত। উচ্ছ্বাস নয়, শোকের আবহে শুরু হতে চলছে ভারতীয় ক্রিকেটের বর্ণময় কার্নিভাল।

আরসিবির নতুন মালিক

উদ্বোধনী অনুষ্ঠান বাতিলের পাশাপাশি আরসিবির মালিকানাতেও বড়সড় রদবদল। ফ্র্যাঞ্চাইজির দায়িত্বে আদিত্য বিড়লা গ্রুপের (Aditya Birla Group) নেতৃত্বাধীন কনসোর্টিয়াম। ১৬,৬৬০ কোটি টাকায় তারা গোটা দল কিনে নিয়েছে। হাত মিলিয়েছে টাইমস অব ইন্ডিয়া গ্রুপ, আমেরিকান বিনিয়োগকারী ডেভিড ব্লিৎজারের (David Blitzer) বোল্ট ভেঞ্চার্স (Bolt Ventures) ও ব্ল্যাকস্টোন (Blackstone)। নতুন কাঠামোয় আর্যমান বিক্রম বিড়লা (Aryaman Birla) চেয়ারম্যান। ভাইস চেয়ারম্যান টাইমস ইন্টারনেটের সত্যন গজওয়ানি (Satyan Gajwani)।

এই বিক্রয়মূল্যের সুবাদে আরসিবি হয়ে উঠেছে আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি ফ্র্যাঞ্চাইজি। আগের মালিক ইউনাইটেড স্পিরিটস (United Spirits Limited) গত নভেম্বরে বিক্রির সিদ্ধান্ত নেয়। তাদের বক্তব্য ছিল, আরসিবি তাদের মূল ব্যবসার সঙ্গে সম্পর্কিত নয়।

শোকের ছায়ায় শুরু

২৮ মার্চ এম চিন্নাস্বামী স্টেডিয়ামে (M Chinnaswamy Stadium) আরসিবি বনাম সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) ম্যাচ দিয়ে আইপিএল শুরু। মাঠে দর্শক থাকবে। খেলা হবে। কিন্তু আগের মতো কোনো চমক নেই, উৎসব নেই। স্টেডিয়ামে থাকবে ১১টি ফাঁকা আসন—প্রয়াত ১১ জনের স্মরণে। থাকবে স্মৃতিফলক। খেলোয়াড়রা অনুশীলনে পরবেন ১১ নম্বর জার্সি। মরসুমের শুরুটা তাই উৎসবের নয়, স্মরণের।


```