Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

IPL 2025: আমার কেরিয়ারের শেষ পর্যায়, শাস্ত্রীকে কী ইঙ্গিত দিলেন ধোনি?

ধোনি টসের পর শাস্ত্রীকে বলেছেন, "আমার শরীর এখনও ঠিক আছে। প্রতি বছরই একটি নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। এর জন্য অনেক রক্ষণাবেক্ষণের প্রয়োজন। এটি আমার কেরিয়ারের শেষ পর্যায়।"

IPL 2025: আমার কেরিয়ারের শেষ পর্যায়, শাস্ত্রীকে কী ইঙ্গিত দিলেন ধোনি?

রবি শাস্ত্রী ও মহেন্দ্র সিং ধোনি

শেষ আপডেট: 25 May 2025 16:17

দ্য ওয়াল ব্যুরো: রবিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL 2025) গুজরা টাইটান্সের (GT) বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন চেন্নাই সুপার কিংসের (CSK) অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni) অনেকেই বলছেন, আইপিএলে এটিই হতে পারে তাঁর শেষ ম্যাচ। টসের (Toss) পর মাহি এক কথায় এমন একটি ইঙ্গিত দিয়েছেন যাতে সোরগোল পড়ে গিয়েছে।

আসলে সিএসকে আর ধোনি সমার্থক শব্দ হয়ে গিয়েছে। চেন্নাইয়ের ভক্তদের কাছে থালাইভা ধোনি অতিমানবের থেকেও বেশি কিছু। মাঠে ধোনির উপস্থিতিই তাঁদের কাছে সব। তাঁরা কখনওই চান না আইপিএল থেকে অবসর নিক তাঁদের অতি প্রিয় এমএসডি।

 

এদিন টসের সময় রবি শাস্ত্রীর (Ravi Shastri) সঙ্গে কথা বলেন ধোনি। কথোপকথনে মাহি তাঁর শারীরিক সুস্থতা, ৪৩ বছর বয়সে ক্রিকেট খেলার ক্ষমতা সম্পর্কে কিছু জটিল প্রশ্নের উত্তর দেন। শাস্ত্রী অবশ্য সরাসরি জিজ্ঞাসা করেননি যে, এটি আইপিএলে ধোনির শেষ মরশুম কি না। তবে সিএসকে আইকন নিজেই একটি ইঙ্গিত দিয়েছেন।

ধোনি টসের পর শাস্ত্রীকে বলেছেন, "আমার শরীর এখনও ঠিক আছে। প্রতি বছরই একটি নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। এর জন্য অনেক রক্ষণাবেক্ষণের প্রয়োজন। এটি আমার কেরিয়ারের শেষ পর্যায়। আন্তর্জাতিক ক্রিকেট খেলার সময় আমাকে অবশ্য যথেষ্ট সমস্যায় পড়তে হয়নি।"

যদিও ধোনি স্পষ্টভাবে বলেননি যে, তিনি আগামী মরশুমে সিএসকের হয়ে খেলবেন কি না। তবে ধোনি স্বীকার করেছেন, তিনি শেষ পর্যায়ে আছেন।

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পর মাহি বলেছেন, "এই পিচ দেখতে সুন্দর এবং কঠিন দেখাচ্ছে। মনে হচ্ছে ৪০ ওভার জুড়ে একই থাকবে। বেশ গরম আজকে। প্রতি বছরই একটা নতুন চ্যালেঞ্জ। এর অনেক রক্ষণাবেক্ষণের প্রয়োজন। আমি যখন আন্তর্জাতিক ক্রিকেট খেলতাম, তখন আমাকে যথেষ্ট সমস্যায় পড়তে হয়নি। বিকাল ৩.৩০-৪টার পর চেন্নাইয়ের আবহাওয়া মনোরম হয়ে ওঠে। আমরা টেবিলের শেষে রয়েছি। জিতি বা হারি আমরা শেষেই থাকব। তবে আমরা একটি পরিবর্তনের মধ্যে দিয়ে চলেছি।"


```