আইপিএলে ১৮তম আসরের এই মুহূর্তে সর্বোচ্চ রান সংগ্রাহক সাই সুদর্শন। তিনি ১৩ ম্যাচে ৬৩৮ রান করে এখন কমলা টুপির মালিক। তাঁর ঠিক পিছনেই ৬৩৬ রান করে রয়েছেন গুজরাতের অধিনায়ক শুভমান গিল। মুম্বইয়ের সূর্যকুমার যাদব ৫৮৩ রান নিয়ে রয়েছেন তৃতীয় স্থানে।

সাই সুদর্শন ও প্রসিদ্ধ কৃষ্ণা
শেষ আপডেট: 25 May 2025 14:59
দ্য ওয়াল ব্যুরো: আইপিএল ২০২৫-এর (IPL 2025) গ্রুপ পর্বের আর মাত্র চারটি ম্যাচ বাকি রয়েছে। তবে প্লে অফে কোন চারটি দল খেলবে তা ইতিমধ্যেই নির্ধারিত হয়ে গিয়ে। এখন প্লে অফের চারটি দল গুজরাত, পাঞ্জাব, বেঙ্গালুরু ও মুম্বইয়ের মধ্যে চলছে শীর্ষ দুইয়ে থাকার লড়াই।
এদিকে লড়াই চলছে অরেঞ্জ (Orange Cap) ও পার্পল ক্যাপেরও (Purple Cap)। অরেঞ্জ ক্যাপের লড়াইয়ের শীর্ষে গুজরাতের দুই ওপেনার সাই সুদর্শন (Sai Sudarshan) ও শুভমান গিল। আইপিএলে ১৮তম আসরের এই মুহূর্তে সর্বোচ্চ রান সংগ্রাহক সাই সুদর্শন। তিনি ১৩ ম্যাচে ৬৩৮ রান করে এখন কমলা টুপির মালিক। তাঁর ঠিক পিছনেই ৬৩৬ রান করে রয়েছেন গুজরাতের অধিনায়ক শুভমান গিল। মুম্বইয়ের সূর্যকুমার যাদব ৫৮৩ রান নিয়ে রয়েছেন তৃতীয় স্থানে।
অরেঞ্জ ক্যাপের দৌড়ে প্রথম পাঁচ:
সাই সুদর্শন (৬৩৮)
শুভমান গিল (৬৩৬)
সূর্যকুমার যাদব (৫৮৩)
মিচেল মার্শ (৫৬০)
যশস্বী জয়সওয়াল (৫৫৯)
২১টি উইকেট নিয়ে বেগুনি টুপির লড়াইয়ে যুগ্মভাবে শীর্ষে গুজরাতের প্রসিদ্ধ কৃষ্ণা (Prasidh Krishna)। চেন্নাইয়ের আফগান স্পিনার নূর আহমেদও (Nur Ahamed) ২১টি উইকেট দখল করেছেন। তবে সিএসকের বাকি একটি ম্যাচ। এদিকে গুজরাত প্লে অফে উঠে বসে রয়েছে। তাই প্রসিদ্ধের কাছে সুযোগ রয়েছে উইকেট সংখ্যা বাড়িয়ে নেওয়ার। ১৯ উইকেট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন মুম্বইয়ের কিউয়ি পেসার ট্রেন্ট বোল্ট।
পার্পল ক্যাপের দৌড়ে প্রথম পাঁচ:
প্রসিদ্ধ কৃষ্ণা (২১)
নূর আহমেদ (২১)
ট্রেন্ট বোল্ট (১৯)
জশ হ্যাজেলউড (১৮)
বরুণ চক্রবর্তী (১৭)
সব থেকে বেশি ছক্কা:
আইপিএলের ১৮তম আসরে এখন পর্যন্ত সব থেকে বেশি ছক্কা হাঁকিয়েছেন লখনউয়ের ক্যারিবায়ান তারকা নিকোলাস পুরান। ১৩টি ম্যাচে তিনি হাঁকিয়েছেন ৪০টি ছক্কা। ৩২টি ছক্কা নিয়ে এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন লখনউয়েরই মিচেল মার্শ। মুম্বাইয়ের সূর্যকুমার যাদব ৩০টি ছক্কা মেরে তৃতীয় স্থানে রয়েছেন।