Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতে

IPL 2025: ধোপে টিকল না সৌরভের আশ্বাস, আইপিএল ফাইনাল আমদাবাদেই

বিসিসিআই বিজ্ঞপ্তিতে জানিয়েছে, "বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে কোয়ালিফায়ার ২ এবং গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে। কোয়ালিফায়ার ১-এর পরাজিত দল এবং এলিমিনেটরের বিজয়ীর মধ্যে কোয়ালিফায়ার ২ অনুষ্ঠিত হবে রবিবার, ১ জুন। 

IPL 2025: ধোপে টিকল না সৌরভের আশ্বাস, আইপিএল ফাইনাল আমদাবাদেই

আইপিএল ২০২৫ ট্রফি

শেষ আপডেট: 20 May 2025 18:55

দ্য ওয়াল ব্যুরো: আইপিএল ২০২৫-এর (IPL 2025) প্লে অফের (Play Off) পরিবর্তিত সূচি ও ফাইনালের (Final) ভেন্যু (Venue) ঘোষণা করেছে বিসিসিআই (BCCI)। তাতে দেখা যাচ্ছে ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে (Eden Gardens) নয়, ফাইনাল অনুষ্ঠিত হবে আমদাবাদের (Ahmedabad) নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই (Narendra Modi Stadium)

আইপিএলের গত সংস্করণে চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের নিয়ম অনুযায়ী গতবারের চ্যাম্পিয়ন দলের হোম গ্রাউন্ডেই হয় প্রথম ম্যাচ ও ফাইনাল। সেই অনুযায়ী আইপিএল-২০২৫-এর প্রথম ম্যাচটি কলকাতাতেই হয়েছে। কিন্তু ফাইনালের জন্য নতুন ভেন্যুর নাম ঘোষণা করল বোর্ড।

ফাইনাল কোথায় হবে, এই নিয়ে গত কয়েকদিন ধরেই আলোচনা চলছিল। জানা গিয়েছিল, ইডেন থেকে সরিয়ে ফাইনাল হবে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। এর মধ্যেই প্রাক্তন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় জোরের সঙ্গে দাবি করেছিলেন, ফাইনাল কলকাতাতেই হবে। এটাও তিনি বলেছিলেন, বিসিসিআইয়ের সঙ্গে সিএবির সম্পর্ক খুবই ভাল, আলোচনার মাধ্যমে সেই সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু বাস্তবে দেখা গেল ভারতের প্রাক্তন এই অধিনায়কের দাবি ধোপে টিকল না। 

টুর্নামেন্টের এক সপ্তাহ স্থগিতের আগে হায়দরাবাদ এবং কলকাতায় শেষ চারটি খেলা আয়োজনের কথা ছিল। নতুন সূচি অনুয়ায়ী মুল্লানপুর এবং আমদাবাদ প্লে-অফ পর্বের ম্যাচগুলি আয়োজন করবে। বিসিসিআই এদিন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, "শক্তি, নাটক, রোমাঞ্চ এবং বিনোদনে ভরা ৭০টি অ্যাকশন-প্যাকড লিগ-পর্বের ম্যাচের পর স্পটলাইট নিউ চণ্ডীগড়ের নতুন পিসিএ স্টেডিয়ামে স্থানান্তরিত হবে। ২৯ মে (বৃহস্পতিবারর‍্যাঙ্কিংয়ের শীর্ষ দুই দল এবং ৩০ মে (শুক্রবারএলিমিনেটর ম্যাচ এখানে অনুষ্ঠিত হবে"

পাশাপাশি বিসিসিআই বিজ্ঞপ্তিতে জানিয়েছে, "বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে কোয়ালিফায়ার ২ এবং গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে। কোয়ালিফায়ার ১-এর পরাজিত দল এবং এলিমিনেটরের বিজয়ীর মধ্যে কোয়ালিফায়ার ২ অনুষ্ঠিত হবে রবিবার, ১ জুন। টাটা আইপিএলের ১৮তম আসরের চ্যাম্পিয়নশিপের লড়াইটি ৩ জুন মঙ্গলবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।"

বিসিসিআই (BCCI) আইপিএল প্লে-অফ ভেন্যু পরিবর্তনের কারণও প্রকাশ করেছে। বোর্ড বলেছে, "আবহাওয়া এবং অন্যান্য পরিস্থিতি বিবেচনা করে প্লে-অফের জন্য নতুন ভেন্যু নির্ধারণ করেছে আইপিএল গভর্নিং কাউন্সিল (IPL Governing Council)

প্রথমিক সূচি অনুযায়ী, এবারের আইপিএল ফাইনাল ও দ্বিতীয় কোয়ালিফায়ার হওয়ার কথা ছিল ইডেনে, যথাক্রমে ২৫ ও ২৩ মে। কিন্তু ভারত-পাক সীমান্তে উত্তেজনার কারণে টুর্নামেন্ট এক সপ্তাহের জন্য স্থগিত হয়। ফলে নতুন সূচিতে ফাইনালের দিন পিছিয়ে যায় ৩ জুন, দ্বিতীয় কোয়ালিফায়ার হয় ১ জুনে। এই তারিখ বদলেই সবকিছু ওলটপালট হয়ে যায়।

আবহাওয়ার পূর্বাভাস অনুয়ায়ী, ৩ জুন কলকাতায় ৬৫ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদিও এই পূর্বাভাস এসেছে আমেরিকার একটি বেসরকারি আবহাওয়া অ্যাপ থেকে। ভারতের সরকারি আবহাওয়া দফতর এখনও কোনও নির্দিষ্ট সতর্কতা দেয়নি। 

এদিকে, ফাইনাল সরে যাওয়ার ইঙ্গিত পেয়ে তৎপর হয়ে উঠেছিল সিএবি (ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল)। ফাইনাল নিয়ে বিসিসিআইয়ের সঙ্গে একাধিক বৈঠক ও চিঠিপত্র চালাচালিও চলে সিএবির। বোর্ডের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও আশাবাদী ছিলেন যে, ইডেনেই হবে ফাইনাল। কিন্তু শেষপর্যন্ত আবহাওয়ার কারণ দেখিয়ে আমদাবাদকেই বেছে নেওয়া হল ফাইনালের মঞ্চ হিসাবে।


```