Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

সহ-অধিনায়কের ‘অপয়া’ আসনে বসবেন কে? টিম ইন্ডিয়ার সম্ভাব্য সেনাপতি নিয়ে তুঙ্গে জল্পনা

রোহিত শর্মা (Rohit Sharma) টেস্টকে বিদায় জানানোর (Rohit Sharma Retirement) পর তাঁর ছেড়ে যাওয়া আসনে কে বসবেন, সেই নিয়ে শুরু হয়েছে তর্ক-বিতর্ক, প্রস্তাব-আলোচনা।

সহ-অধিনায়কের ‘অপয়া’ আসনে বসবেন কে? টিম ইন্ডিয়ার সম্ভাব্য সেনাপতি নিয়ে তুঙ্গে জল্পনা

ফাইল ছবি

শেষ আপডেট: 20 May 2025 17:45

দ্য ওয়াল ব্যুরো: টিম ইন্ডিয়ার (Team India) সহ-অধিনায়কত্বের (Vice Captain) কুর্সি বরাবর অপয়া। যে বসে, তারই ভাগ্যে বিপর্যয় নেমে আসে।

হালফিলের উদাহরণ দেওয়া যাক। হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। টি-২০ বিশ্বকাপ ফাইনালের ম্যাচ উইনার। সেই সুবাদে টিমের ভাইস ক্যাপ্টেনের স্বীকৃতি অর্জন। আগামী দিনের অধিনায়ক হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে। সেখান থেকে সিঁড়ি ভেঙে ওঠার বদলে ধাপে ধাপে নীচে নেমে এখন তিনি সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) দলের অনুগত সাধারণ সৈনিক মাত্র!

রোহিত শর্মা (Rohit Sharma) টেস্টকে বিদায় জানানোর (Rohit Sharma Retirement) পর তাঁর ছেড়ে যাওয়া আসনে কে বসবেন, সেই নিয়ে শুরু হয়েছে তর্ক-বিতর্ক, প্রস্তাব-আলোচনা। শেষমেশ কার ভাগ্যে শিকে ছিঁড়বে সেটা হয়তো আগামী কিছুদিন বাদেই জানা যাবে। আপাতত রেসে এগিয়ে শুভমান গিল। কোনও কিছুই চূড়ান্ত নয়। কিন্তু গৌতম গম্ভীর নয়া দল ঢেলে সাজানোর আগেই ‘মুখ’ হিসেবে গিলকে ‘প্রজেক্ট’ করতে চাইছেন বলে মনে করা হচ্ছে। এই ইস্যুতে তাঁর পাশে দাঁড়িয়েছে নির্বাচক কমিটিও।

কিন্তু সমস্যা শুধু অধিনায়ক বাছা নিয়ে নয়, সহ-অধিনায়কের কুর্সি নিয়েও। অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলে রোহিতের ডেপুটি হিসেবে যান জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। রোহিত প্রথম ও চতুর্থ টেস্ট খেলননি। প্রথম টেস্টে স্বেচ্ছায় নামেননি। অন্তিম ম্যাচে বাদ পড়েন। গম্ভীরের অবর্তমানে দলের দায়িত্বে ছিলেন বুমরাহ। প্রথম টেস্ট জিতে নেয় টিম ইন্ডিয়া। সেই সূত্রে মনে করা হচ্ছিল, রোহিতের ছেড়ে যাওয়া কুর্সিতে বসবেন বুমরাহই। সহ-অধিনায়ক নয়, অধিনায়ক পদে।

যদিও সূত্রের খবর, বিসিসিআই নেতৃত্ব বাছাই নিয়ে গম্ভীরের সঙ্গে একমত হলেও সহ-অধিনায়কের ক্ষেত্রে দ্বিমত পোষণ করেছেন। বুমরাহর পাশাপাশি ভেসে উঠছে কেএল রাহুল (KL Rahul) ও ঋষভ পন্থের (Rishabh Pant) নামও!

এক সময় কেএল রাহুল ব্যাট হাতে দাপটের সঙ্গে খেলছেন, ক্রিকেটের তিন ফর্ম্যাটেই, তখন মনে করা হচ্ছিল আগামী দিনের ভারতীয় ক্রিকেট দল হয়তো রাহুলকে কেন্দ্র করেই গড়ে উঠবে। কিন্তু এরপর ধারাবাহিকতা খোয়ানো শুরু করেন তিনি। দল থেকে বাদ পড়েন। দু’বছরের বেশি সময় ধরে টি-২০-তে নামছেন না। ওয়ান ডে সুযোগ পেয়েছেন, সেটা নিয়েও বিতর্ক হয়েছে।

তিন নম্বর মুখ ঋষভ পন্থ। চলতি আইপিএলে ব্যাটসম্যান ও অধিনায়ক—দুই ভূমিকাতেই ব্যর্থ। কিন্তু একা হাতে টিম ইন্ডিয়াকে ম্যাচ জিতিয়েছেন পন্থ। শুধু সাদা বলের ক্রিকেটে নয়, টেস্টেও। ফলে আগামী দিনে জাতীয় দলের সহ-অধিনায়ক হিসেবে প্রবলভাবে চর্চায় লখনউয়ের তরুণ অধিনায়ক।

এসবের মধ্যে যে নাম হারিয়ে যাচ্ছে, সেটা শ্রেয়স আইয়ার। ৩০ বছর বয়সি এই মিডল অর্ডার ব্যাটসম্যান খেলেছেন ১৪ টেস্ট। শেষবার সাদা জার্সিতে নেমেছিলেন গত বছর, ফেব্রুয়ারি মাসে। অনেকের মতে, সহ-অধিনায়কের রেসে থাকলেও শ্রেয়স আদতে অধিনায়কের কুর্সির হকদার।

জুন মাসের কোনও এক সকালে গায়ে ব্লেজার চাপিয়ে লর্ডসে টস করতে নামতে দেখা যাবে শুভমানকে—এই দৃশ্য অনেকেই মনে মনে বুনতে শুরু করেছেন। কিন্তু তাঁর অনুগত সেনাপতি কে হবেন—‘অপয়া’ কুর্সির মালিক হিসেবে নয়া জমানার টিম ইন্ডিয়ায় আত্মপ্রকাশ করবেন—এই নিয়ে চর্চা এখনই থেমে যাওয়ার নয়!


```