Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

‘নিজের ক্রিকেট খেলো, নিজের মতো বাঁচো’, শচিনের উপদেশকে পাথেয় করেই এগোতে চান আয়ুষ মাত্রে

অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikhowad) চোটের কারণে বাদ না পড়লে হয়তো চেন্নাই সুপার কিংসের (CSK) হয়ে মাঠেও নামতেন না আয়ুষ মাত্রে (Ayush Mahtre)। 

‘নিজের ক্রিকেট খেলো, নিজের মতো বাঁচো’, শচিনের উপদেশকে পাথেয় করেই এগোতে চান আয়ুষ মাত্রে

আয়ুষ মাত্রে ও শচিন তেন্ডুলকর

শেষ আপডেট: 20 May 2025 18:52

দ্য ওয়াল ব্যুরো: আইপিএল (IPL 2025) থেকে তাঁর দলের ছুটি হয়ে গিয়েছে। প্লে-অফে ওঠার রাস্তা পুরোপুরি বন্ধ। তিনি নিজেও নেমেছেন টুর্নামেন্টের মাঝপথে। অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikhowad) চোটের কারণে বাদ না পড়লে হয়তো চেন্নাই সুপার কিংসের (CSK) হয়ে মাঠেও নামতেন না আয়ুষ মাত্রে (Ayush Mahtre)। বৈভব সূর্যবংশীর (Vaibhav Suryavanshi) মতো এই নবাগত কিশোরও এবারের আইপিএলে সবার নজর কেড়েছেন।

দল লজ্জার বিদায় নিলেও আয়ুষের কাছে বিগত কয়েকদিন স্মরণীয় হয়ে থাকবে। দিনকয়েক আগেই দেখা করেন শচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি আপলোড করতে প্রত্যাশিতভাবে ভাইরালও হয়।

তারপর ম্যাচের প্রস্তুতি, যুদ্ধ উত্তেজনা এবং আইপিএল থমকে থাকার ফলে সবকিছু পর্দার আড়ালে চলে গিয়েছিল। ইতিমধ্যে সংঘর্ষবিরতির চুক্তি মেনে নিয়েছে ভারত, পাকিস্তান দুই দেশ। আজ খেলতে নামছে চেন্নাই। সামনে রাজস্থান। সেই সূত্রে সিএসকে শিবিরের প্র্যাকটিস সেশনের ফাঁকে আলাপচারিতায় ধরা দেন আয়ুষ। উঠে আসে শচিনের সঙ্গে সাক্ষাতের প্রসঙ্গ। জিজ্ঞেস করা হয়, ঠিক কী উপদেশ দিয়েছিলেন মাস্টার ব্লাস্টার? কী কথা হল ক্রিকেট কিংবদন্তির সঙ্গে?

জবাবে মাত্রে বলেন, ‘আমি নিজের অনুভূতি বলে বোঝাতে পারব না। উনি শুধু পরামর্শ দেন, নিজের ক্রিকেট খেলার, নিজের মতো বাঁচার।

এর আগে সোশ্যাল মিডিয়ায় শচিনের সঙ্গে সাক্ষাতের ছবি পোস্ট করেন আয়ুষ ক্যাপশনে লিখেছিলেন, ‘কিছু মুহূর্ত শব্দের চেয়েও বড়। ক্রিকেটের ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎ এক অতীন্দ্রিয় অনুভূতি। ধন্যবাদ শচিন স্যার, আমি সত্যি ভাগ্যবান!’

উল্লেখ্য, চলতি মরশুমে সিএসকের হয়ে ৫টি ম্যাচে নেমেছেন আয়ুষ। করেছেন ১৬৩ রান। গড় ৩২.৬০। স্ট্রাইক রেট ১৮১.১১। সর্বোচ্চ ৯৪ রান। করেছিলেন বেঙ্গালুরুর বিরুদ্ধে।


```