Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

IPL 2025: মুম্বই ফাইনালে উঠলে আরসিবির আশা শেষ, কেন বললেন অশ্বিন?

যদি আরসিবিকে আইপিএল জিততে হয়, তাহলে গুজরাত টাইটান্সকে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জিততে হবে। এমআই এমন একটি দল যারা ফাইনালে উঠলে চ্যাম্পিয়ন হবেই।

IPL 2025: মুম্বই ফাইনালে উঠলে আরসিবির আশা শেষ, কেন বললেন অশ্বিন?

আর অশ্বিন

শেষ আপডেট: 30 May 2025 16:03

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার লক্ষ্মীলাভ হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB)। পাঞ্জাবকে হারিয়ে তারা উঠে পড়েছে আইপিএল ২০২৫ (IPL 2025) ফাইনালে। এখন তারা প্রস্তুতি শুরু করেছে তাদের চতুর্থ আইপিএল ফাইনালের জন্য। এর আগের তিন বারই অবশ্য ফাইনালে হারতে হয়েছিল তাদের। তবে, এবার জিততে মরিয়া বেঙ্গালুরু।

যদিও প্রাক্তন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের (Ravichandran Ashwin) বিশ্বাস, এমন একটি দল আছে, ফাইনালে যার মুখোমুখি হতে চাইবে না আরসিবি। আর এই দলটি হল- মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। নিজের ইউটিউব চ্যানেলে কথা বলতে গিয়ে অশ্বিন বলেছেন, আরসিবি প্রার্থনা করবে এমআই যেন ফাইনালে না যায়। 

আইপিএল ২০২৫-এ চেন্নাই সুপার কিংসের (CSK) জার্সিতে খেলেছন অশ্বিন। তিনি এদিন বলেছেন, পাঁচবারের চ্যাম্পিয়ন এমআই-ই একমাত্র দল যা আরসিবিকে তাদের প্রথম আইপিএল খেতাব থেকে বঞ্চিত করতে সক্ষম। অশ্বিন বলেছেন, "যদি আরসিবিকে আইপিএল জিততে হয়তাহলে গুজরাত টাইটান্সকে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জিততে হবে। এমআই এমন একটি দল যারা ফাইনালে উঠলে চ্যাম্পিয়ন হবেই। আরসিবিকে চ্যাম্পিয়ন হতে গেলে যেকোনও মূল্যে তাদের থামাতে হবে।

ভারতের এই কিংবদন্তি অফস্পিনার জানিয়েছেন, তিনি যদি আরসিবির জায়গায় থাকতেনতাহলে ফাইনালে মুম্বই নয়, গুজরাত টাইটান্সের মুখোমুখি হতে পছন্দ করতেন। কারণ তিনি মনে করেন রজত পাতিদারের দলের জন্য একমাত্র আসল হুমকি মুম্বই ইন্ডিয়ানস। 

অশ্বিন বিরাট কোহলির অবিশ্বাস্য পারফরম্যান্সের কথাও উল্লেখ করে বলেনসবকিছুই আরসিবি তারকার জন্য সমানভাবে উপযুক্ত বলে মনে হচ্ছে। কোহলি কখনও আইপিএল জেতেননিসম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করেছেন। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং এই বছরের শুরুতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন। অশ্বিন বলেছেন, বিরাট কোহলিআমি তোমাদের সবাইকে একটা কথা বলতে চাই। আমি মুম্বই সম্পর্কে বলতে চাই নাকিন্তু আমি মনে করি এটা আরসিবির বছর। মানুষ বলত কোহলির কোনও আইসিসি খেতাব নেইএখন এক বছরের ব্যবধানে তাঁর ক্যাবিনেটে দুটি শিরোপা। তিনি এখন অধিনায়ক নন, কিন্তু এখনও জয়ের মূল কেন্দ্রবিন্দু। তিনি ভারতীয় টেস্ট দলের অন্যতম সেরা অধিনায়ক। তিনি কি ১৮তম আসরে আরসিবির হয়ে প্রথম আইপিএল খেতাব জিততে চলেছেন? কোহলি জানেন কীভাবে সেই পরিস্থিতি মোকাবেলা করতে হয়। তবে মুম্বই উঠলে কিন্তু হিসাব বদলে যেতে পারে।


```