Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

IPL 2025: অভিষককে আউট করে ফের ‘নোটবুক সেলিব্রেশন’, এক ম্যাচ নিষিদ্ধ দিগ্বেশ, সঙ্গে জরিমানা

চলতি আইপিএলে দিগ্বেশের এ ধরনের আচরণ এটাই প্রথম নয়, এই মরশুমে এখন পর্যন্ত পাঁচটি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন তিনি। আর সেই কারণেই তাঁকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ফলে দিগ্বেশকে ছাড়াই ২২ মে আহমেদাবাদে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে নামতে হবে লখনউকে। 

IPL 2025: অভিষককে আউট করে ফের ‘নোটবুক সেলিব্রেশন’, এক ম্যাচ নিষিদ্ধ দিগ্বেশ, সঙ্গে জরিমানা

অভিষেক-দিগ্বেশ

শেষ আপডেট: 20 May 2025 13:10

দ্য ওয়াল ব্যুরো: সোমবার আইপিএল ২০২৫-এ (IPL 2025) লখনউ সুপার জায়ান্টসকে (LSG) ছয় উইকেটে হারিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ (SRH)। এই জয়ের ফলে নিজামদের শহরের কোনও লাভের লাভ না হলেও আইপিএল স্বপ্ন শেষ হয়ে গিয়েছে নবাবদের শহরের। তবে একানা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচের ফলাফলের থেকেও আলোচনা বেশি হচ্ছে একটি ঘটনাকে কেন্দ্র করে।

ম্যাচে লখনউয়ের লেগ-স্পিনার রবি বিষ্ণোইকে একটি ওভারে চারটি ছক্কা হাঁকান হায়দরাবাদের ওপেনার অভিষেক শর্মা (Abhishek Sharma)। সোমবার বিধ্বংসী ছন্দে ছিলেন অভিষেক। মাত্র ১৮ বলে অর্ধশতক করেন। এরপরই অভিষেক লখনউয়ের দিগ্বেশ রাঠির (Digvesh Rathi) বলে শার্দূল ঠাকুরের হাতে ক্যাচ তুলে আউট হয়ে যান। রাঠি অভিষেককে আউট করার পর এমন আচরণ করেন যে, তাঁকে শাস্তির মুখে পড়তে হয়েছে। আইপিএল আচরণবিধি লঙ্ঘনের (Violation of IPL code of conduct) জন্য তাঁকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ (One Match Suspension) করা হয়েছে ও ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানাও (Fined 50 percent of match fee) করা হয়েছে। 

চলতি আইপিএলে দিগ্বেশের এ ধরনের আচরণ এটাই প্রথম নয়, এই মরশুমে এখন পর্যন্ত পাঁচটি ডিমেরিট পয়েন্ট (Demerit Point) পেয়েছেন তিনি। আর সেই কারণেই তাঁকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ফলে দিগ্বেশকে ছাড়াই ২২ মে আহমেদাবাদে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে নামতে হবে লখনউকে। 

সোমবার অভিষেককে আউট করার পর দিগ্বেশ নোটবুক উদযাপন (Notebook Celebration) করেছিলেন যা অভিষেকের পছন্দ হয়নি। প্যাভিলিয়নে ফেরার আগে তিনি দিগ্বেশের কাছে গিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এর পর দু’জনের মধ্যে তর্ক-বিতর্কও হয়। দিগ্বেশ অভিষেককে প্যাভিলিয়নের পথও দেখান। প্রত্যুত্তরে অভিষেক দিগ্বেশের লম্বা চুল সম্পর্কেও কিছু ইঙ্গিত করেন। তবে, লখনউ অধিনায়ক ঋষভ পন্থ এবং আম্পায়াররা এসে দু’জনকে আলাদা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। যদিও আউট হয়ে ফেরার সময়ও অভিষেককে কিছু বলতে দেখা গিয়েছে। 

ঘটনা প্রসঙ্গে ম্যাচের পর অভিষেক শর্মা বলেছেন, “ম্যাচের পর আমি আর রাঠি কথা বলেছি। এখন সবকিছু ঠিক আছে।” 


```