Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

IPL 2025: সিট একটি, মুম্বই-দিল্লি ম্যাচেই হয়ে যাবে ভাগ্য নির্ধারণ

পাঁচটি দল প্লে অফের দৌড় থেকে বাদ পড়েছে। এখন চতুর্থ স্থানের জন্য লড়াই মুম্বই ইন্ডিয়ান্স (MI) এবং দিল্লি ক্যাপিটালসের (DC) মধ্যে। 

IPL 2025: সিট একটি, মুম্বই-দিল্লি ম্যাচেই হয়ে যাবে ভাগ্য নির্ধারণ

দিল্লি বনাম মুম্বই

শেষ আপডেট: 20 May 2025 12:25

দ্য ওয়াল ব্যুরো: চরম উত্তেজনাপূর্ণ মুহূর্তে রয়েছে আইপিএল (IPL 2025)। ইতিমধ্যে প্লে অফ (Play Off) নিশ্চিত হয়ে গিয়েছে তিনটি দলের। আরসিবি (RCB), জিটি (GT) ও পিবিকেএস (PBKS) স্থান করে নিয়েছে প্লে অফে। এখন বাকি একটি স্থানের জন্য লড়াই চলছে দুটি দলের মধ্যে।

সোমবার সানরাইজার্স হায়দরাবাদের কাছে হেরে লখনউ সুপার জায়ান্টসও দৌড় থেকে ছিটকে গিয়েছে ফলে পাঁচটি দল প্লে অফের দৌড় থেকে বাদ পড়েছে। এখন চতুর্থ স্থানের জন্য লড়াই মুম্বই ইন্ডিয়ান্স (MI) এবং দিল্লি ক্যাপিটালসের (DC) মধ্যে। 

২১ মে মুখোমুখি হবে মুম্বই এবং দিল্লি। এটি হয়ে উঠেছে ভার্চুয়াল নকআউট ম্যাচ। যদি দিল্লি এই ম্যাচটি হেরে যায় তাহলে প্লে অফের দৌড় থেকে ছিটকে যাবে। তাদের কাছে জয়ই হবে একমাত্র বিকল্প। 

এর আগে রবিবারের ডাবল হেডার তিনটি দলের প্লে অফে যাওয়ার পথ পরিষ্কার করে দেয়। গুজরা টাইটানস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং পাঞ্জাব কিংস প্লে অফে খেলার যোগ্যতা অর্জন করেছে। তবে, প্লে অফে যোগ্যতা অর্জনকারী দলগুলির অবস্থান এখনও স্থির হয়নি। আসন্ন কিছু ম্যাচের পরে চিত্রটি পরিষ্কার হবে।

লখনউ ছাড়াও প্লে অফের দৌড় থেকে ছিটকে পড়া দলগুলির মধ্যে রয়েছে রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দ্রাবাদ এবং কলকাতা নাইট রাইডার্স। 

গত ছয় মরশুমে পঞ্চমবারের মতো বেঙ্গালুরু প্লে অফে খেলার যোগ্যতা অর্জন করেছে। পাশাপাশি গত চার মরশুমে তৃতীয়বারের মতো গুজরা প্লেঅফে খেলার যোগ্যতা অর্জন করেছে। তবেএবার প্লে অফে স্থান করে নেওয়া পাঞ্জাবের জন্য একটি বিশাল অর্জন কারণ দলটি ১১ বছরের মধ্যে প্রথমবারের মতো প্লে অফে খেলার যোগ্যতা অর্জন করল। পাঞ্জাব সামগ্রিকভাবে তৃতীয়বারের মতো প্লে অফে পৌঁছেছে। শ্রেয়স আইয়ার আইপিএলে প্রথম অধিনায়ক যিনি তিনটি দলকে প্লে অফে নিয়ে গেছেন। পাঞ্জাবের আগে, তিনি দিল্লির অধিনায়ক (২০১৯, ২০২০) এবং ২০২৪ সালে কলকাতার অধিনায়ক হিসাবে প্লে-অফে পৌঁছেছিলেন।

মুম্বইয়ের আর দুটি ম্যাচ বাকি। ২১ মে মুম্বইয়ে দিল্লি ক্যাপিটালস এবং ২৬ মে জয়পুরে পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে এমআই। এই দু ম্যাচে জয় পেলেই মুম্বই প্লে অফে যাবে। এমনকি দিল্লির বিরুদ্ধে মুম্বইয়ের জয়ও তাদের প্লে-অফে নিয়ে যেতে পারে। যদি হার্দিক-রোহিতরা দিল্লিকে হারায় তাহলে তাঁদের ১৬ পয়েন্ট হবে। এদিকে, দিল্লিরও বাকি রয়েছে দুটি ম্যাচ। তবে, মুম্বইয়ের কাছে হেরে গেলে তাদের প্লে অফ স্বপ্ন শেষ হয়ে যাবে। শেষ ম্যাচটি জিতলেও তাদের পয়েন্ট বে মাত্র ১৫

দিল্লির বিরুদ্ধে জয়ের পর মুম্বই যদি তাদের শেষ ম্যাচে পাঞ্জাবের কাছে হেরে যায়, তবুও তাতে কোনও অসুবিধা থাকবে না। অবশ্য দিল্লির বিপক্ষে পরাজয় মুম্বইয়ের সমীকরণ নষ্ট করতে পারে। তাহলে তাদের যেকোনও মূল্যে পাঞ্জাবের বিরুদ্ধে জিততে হবে। পাশাপশি দিল্লি যদি মুম্বইকে হারানোর পর নিজেদের শেষ ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে জিতে যায় তবে তাদের পয়েন্ট হবে ১৭। তখন কিন্তু ছিটকে যাবে মুম্বই। 


```