Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রে

IPL ২০২৫: অভিষেক ঝড়ে লখনউয়ে পতন নবাবদের দুর্গের

সানরাইজার্স হায়দরাবাদের (SRH) কাছে হেরে মোটামুটি বিদায় নিশ্চিত হয়ে গেল এলএসজির।

IPL ২০২৫: অভিষেক ঝড়ে লখনউয়ে পতন নবাবদের দুর্গের

শেষ আপডেট: 19 May 2025 23:45

দ্য ওয়াল ব্যুরো: সঞ্জীব গোয়েঙ্কা খুব আশা নিয়ে এবার দল করেছিলেন। ঋষভ  পন্থকে আইপিএলের সর্বকালীন সর্বোচ্চ মূল্য দিয়ে দলে নিয়েছিলেন। এবার ঋষভের জন্য চড়া মূল্য দিতে হল এলএসজিকে (LSG) । যতটাই খারাপ ব্যাটিং ততটাই অধিনায়কত্ব। হঠাৎ করেই এদিন হায়দরাবাদের বিপক্ষে বল করতে নিয়ে এলেন রবি বিষ্ণোইকে। তাঁর একটি ওভারেই নির্দিষ্ট হয়ে গেল ম্যাচের ফলাফল।সানরাইজার্স হায়দরাবাদের (SRH) কাছে হেরে মোটামুটি বিদায় নিশ্চিত হয়ে গেল এলএসজির।

নিজেদের আগেই বিদায় হয়ে গিয়েছিল। এবার নবাবদের শহরকে হারিয়ে তাদেরও চলতি আইপিএল থেকে প্রায় ছুটি করে দিল নিজামদের শহর।

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হয়েছিল লখনউ সুপার জায়ান্ট। টসে জিতে ফিল্ডিং নেয় হায়দরাবাদ। শুরুতে দুর্দান্ত ব্যাটিং করেন লখনউয়ের দুই ওপেনার। ৩৯ বলে ৬৫ রান করেন মিচেল মার্শ। এডেন মার্করাম ৩৮ বলে ৬১ রান করেন। তবে অধিনায়ক ঋষভ পন্থ এদিনও রান পাননি। তিনি মাত্র ৭ রান করেন। তবে নিকোলাস পুরান (৪৫) ভালো ব্যাটিং করেন শেষ পর্বে। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২০৫ রান করেন লখনউ।  হায়দরাবাদের হর্ষল প্যাটেল ও হর্ষ দুবে ১টি করে উইকেটে পেয়েছেন। মালিঙ্গা ২টি উইকেট পেয়েছেন।

জবাবে ব্যাট করতে নেমে ১৮.২ ওভারে চার উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় হায়দরাবাদ। এদিনও দেখা গেল এসআরএইচের ওপেনার অভিষেক শর্মার তাণ্ডব। মাত্র কুড়ি বলে ৫৯ রান করে হায়দরাবাদের জয়ের ভিত গড়ে দেন তিনি। 

ঈসান কিসান ও হেনরিখ ক্লাসেন করেন যথাক্রমে ৩৫ ও ৪৭ রান। একুশ বলে বত্রিশ রান করে অবসৃত হন কামিন্দু মেন্ডিস।


```