Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

IPL 2025: আর চাই দু’টি ছক্কা, তাহলেই নতুন রেকর্ড গড়বেন মুম্বইয়ের এই মহাতারকা

হিটম্যান আইপিএলে ৩০০ ছক্কা পূরণ থেকে মাত্র দুই ধাপ দূরে রয়েছেন। সক্রিয় খেলোয়াড়দের তালিকায় তিনি শীর্ষে। তাঁর নামে ২৯৮টি ছক্কা রয়েছে। ২৯১টি ছক্কা নিয়ে কোহলি দ্বিতীয় স্থানে, ধোনি (২৬৪টি) এবং আন্দ্রে রাসেল (২২৩টি) ছক্কা হাঁকিয়ে যথাক্রমে তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছেন।

IPL 2025: আর চাই দু’টি ছক্কা, তাহলেই নতুন রেকর্ড গড়বেন মুম্বইয়ের এই মহাতারকা

রোহিত শর্মা

শেষ আপডেট: 30 May 2025 18:05

দ্য ওয়াল ব্যুরো: আইপিএল ২০২৫-এর প্লে-অফ (IPL 2025 Play Off) পর্ব ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। কোয়ালিফায়ার-১ (Qualifier-1) জিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) ফাইনালে পৌঁছনো প্রথম দল হয়ে উঠেছে। এখন সবার চোখ দ্বিতীয় ফাইনালিস্টের দিকে। 

আজ এলিমিনেটরে (Eliminator) মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) এবং গুজরাত টাইটান্স (Gujrat Titans)। এই ম্যাচে মুম্বইয়ের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) একটি বড় সাফল্য অর্জন করতে পারেন। 

সদ্য লাল বলের ক্রিকেট থেকে অবসর নেওয়া হিটম্যান আইপিএলে ৩০০ ছক্কা (300 Sixes) পূরণ থেকে মাত্র দুই ধাপ দূরে রয়েছেন। সক্রিয় খেলোয়াড়দের তালিকায় তিনি শীর্ষে। তাঁর নামে ২৯৮টি ছক্কা রয়েছে। ২৯১টি ছক্কা নিয়ে বিরাট কোহলি দ্বিতীয় স্থানে, ধোনি (২৬৪টি) এবং আন্দ্রে রাসেল (২২৩টি) ছক্কা হাঁকিয়ে যথাক্রমে তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছেন। গুজরাতের বিরুদ্ধে ম্যাচে যদি রোহিত দুটি ছক্কা মারেনতাহলে তিনি ৩০০ ছক্কার রেকর্ড গড়বেন।

আইপিএলে সবচেয়ে বেশি ছক্কা মারা সক্রিয় খেলোয়াড়রা:

রোহিত শর্মা– ২৯৮

বিরাট কোহলি- ২৯১

মহেন্দ্র সিং ধোনি– ২৬৪

আন্দ্রে রাসেল– ২২৩


```