Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

IPL 2025: বেঙ্গালুরুর জয়ের উপর নির্ভর করছে এই মহিলার সংসার? জেনে নিন কেন?

একজন মহিলা আরসিবিকে একটি বিশেষ বার্তা দিয়েছেন। তিনি একটি প্ল্যাকার্ডে লিখেছিলেন, “যদি আরসিবি ফাইনাল না জিততে পারে, তাহলে আমি আমার স্বামীকে ডিভোর্স দেব।”

IPL 2025: বেঙ্গালুরুর জয়ের উপর নির্ভর করছে এই মহিলার সংসার? জেনে নিন কেন?

আরসিবি সমর্থকের ভাইরাল ছবি

শেষ আপডেট: 30 May 2025 17:11

দ্য ওয়াল ব্যুরো: নয় বছর পর আইপিএল ফাইনালে (IPL Final) উঠেছে আরসিবি (RCB)। গতকাল রাতে একতরফা ম্যাচে তারা পাঞ্জাবকে (PBKS) হারিয়েছে আট উইকেটে। এর আগে আরসিবি শেষবার ২০১৬ সালে খেতাবি লড়াইয়ের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল। গত মরশুমে বেঙ্গালুরুর যাত্রা শেষ হয়েছিল এলিমিনেটরে। তবে এবার দুরন্ত ছন্দে রয়েছে দলটি। যে ভাবে বেঙ্গালুরু এগোচ্ছে তাতে মনে খেতাব জিতেই মরশুম শেষ করবে তারা।

প্রতিবছরই তারকাখচিত দল নিয়ে মরশুম করে বেঙ্গালুরু। কিন্তু আইপিএলের ১৮ বছরের ইতিহাসে তারা কখনও চ্যাম্পিয়ন হতে পারেনি। এদিকে এই দলকে নিয়ে সমর্থকদের আবেগ অন্য যে কোনও ফ্র্যাঞ্চাইজিকে পিছনে ফেলে দেবে। ক্রমাগত ব্যর্থতা সত্ত্বেও সমর্থকরা দলের পাশে থেকেছেন। তাঁরা মনে করছেন অধরা মাধুরী এবার আসবেই।

রজত পাতিদারের নেতৃত্বাধীন দল ১৮ বছরের মধ্যে চতুর্থবারের মতো ফাইনালে উঠেছে। এর আগেদলটি ২০০৯২০১১ এবং ২০১৬ সালে খেতাবী লড়াইয়ে অংশ নিয়েছিল। এখন আরসিবি শিরোপা জয় থেকে মাত্র এক ধাপ দূরে। 

এরই মধ্যে একজন মহিলার প্রতিক্রিয়া বেশ ভাইরাল হচ্ছে, যেখানে তিনি তাঁর স্বামীর কাছ থেকে বিবাহবিচ্ছেদ (Divorce Commitment) নেওয়ার কথা বলেছেন। জানা গিয়েছে, ওই মহিলা আরসিবির একজন কট্টর সমর্থক (RCB’s Female Supporter)। তিনি বলেছেন, যদি আরসিবি ফাইনাল না জিততে পারেতাহলে আমি আমার স্বামীকে ডিভোর্স দেব।

ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার মুল্লানপুরে আইপিএল ২০২৫-এর কোয়ালিফায়ার-১ ম্যাচটির সময়। এই ম্যাচেএকজন মহিলা আরসিবিকে একটি বিশেষ বার্তা দিয়েছেন। তিনি একটি প্ল্যাকার্ডে লিখেছিলেন, যদি আরসিবি ফাইনাল না জিততে পারেতাহলে আমি আমার স্বামীকে ডিভোর্স দেব।

আরসিবি পাঞ্জাবকে হারিয়ে ফাইনালে উঠেছে। ফাইনালে তাদের প্রতিপক্ষ কে হবে সেটা এখনও নির্ধারিত হয়নি। আজ এলিমিনেটর ম্যাচটি গুজরাত টাইটান্স এবং মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে অনুষ্ঠিত হবে। এই ম্যাচটিতে যে হারবে সে বিদায় নেবে। আজকের ম্যাচে জয়ী দল পাঞ্জাবের বিরুদ্ধে কোয়ালিফায়ার-২ ম্যাচ খেলবে। ১ জুন আহমেদাবাদে অনুষ্ঠিত ওই ম্যাচের মাধ্যমে দ্বিতীয় ফাইনালিস্ট নির্ধারণ করা হবে। 


```