দক্ষিণ আফ্রিকার ব্যাটিং গ্রেট ডি ভিলিয়ার্স বিশ্বাস করেন, টিমম্যান কোহলি ফাইনালে বড় ভূমিকা পালন করবেন এবং আরসিবিকে বিশ্বের সবচেয়ে বড় টি-টোয়েন্টি লিগে তাদের প্রথম শিরোপা জিততে সাহায্য করবেন।
.png.webp)
ডি ভিলিয়ার্স ও বিরাট কোহলি
শেষ আপডেট: 30 May 2025 17:46
দ্য ওয়াল ব্যুরো: মিস্টার ৩৬০ ডিগ্রি এবি ডি ভিলিয়ার্স (Ab De Villiers) ও বিরাট কোহলির (Virat Kohli) মধ্যে সম্পর্কের রসায়ন দুরন্ত। দু’জনেই আরসিবি (RCB) সংসারে দীর্ঘ দিন কাটিয়েছেন। একে অপরের প্রশংসায় আপ্লুত হয়েছেন। কিন্তু তাঁদের জুটি বেঙ্গালুরুকে এনে দিতে পারেনি আইপিএল খেতাব। তবে এবার অবশ্য যে ভাবে ছুটছে আরসিবি, তাতে মনে হচ্ছে চায়ের কাপ আর ঠোঁটের দূরত্ব এবার ঘুঁচবেই।
২০২৫ সালের আইপিএলের (IPL 2025) ফাইনালে (Final) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পৌঁছানোয় এবি ডি ভিলিয়ার্স খুবই খুশি। তিনি বিরাট কোহলি এবং দলের প্রশংসায় (Praise) পঞ্চমুখ হয়েছেন।
বৃহস্পতিবার কোয়ালিফায়ার ১-এ পাঞ্জাব কিংসকে হারিয়ে ফাইনালে উঠেছে আরসিবি। দক্ষিণ আফ্রিকার ব্যাটিং গ্রেট ডি ভিলিয়ার্স বিশ্বাস করেন, টিমম্যান কোহলি ফাইনালে বড় ভূমিকা পালন করবেন এবং আরসিবিকে বিশ্বের সবচেয়ে বড় টি-টোয়েন্টি লিগে তাদের প্রথম শিরোপা জিততে সাহায্য করবেন।
চলতি মরশুমে বেঙ্গালুরুর সেরা পারফর্মারদের মধ্যে একজন কোহলি। তবে কোয়ালিফায়ারে পাঞ্জাবের বিরুদ্ধে একতরফা ম্যাচে ব্যাট হাতে মাত্র ১২ রানের অবদান রাখতে পেরেছিলেন তিনি। যদিও তাঁর প্রাক্তন আরসিবি সতীর্থ ডি ভিলিয়ার্স আত্মবিশ্বাসী যে, ভারতীয় সুপারস্টার ৩ জুন আহমেদাবাদে খেতাবী লড়াইয়ে চমক দেখাবেন। ডি ভিলিয়ার্স বলেন, “এই ম্যাচের (পাঞ্জাব ম্যাচ) আগে যখন সে (বিরাট) বাস থেকে নেমেছিল, তখন আমি তাকে পর্দায় দেখেছি। সেই সময় তার শারীরিক ভাষা ইতিবাচক লাগছিল। এটা এমন একটা জিনিস যার সঙ্গে আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি। এই ম্যাচে সে রান করতে পারেনি, তবুও আমরা তাকে শেষ পর্যন্ত ব্যাটারদের সঙ্গে উদযাপন করতে দেখেছি।”
এবিডি বলেছেন, “বিরাট দলের প্রতি সম্পূর্ণ নিবেদিতপ্রাণ একজন খেলোয়াড়।তার খেলায় একাগ্রতা দৃশ্যমান ছিল। স্পষ্টতই কাজটি এখনও শেষ হয়নি এবং আমি তাকে খেলতে দেখতে খুব উত্তেজিত। আমার কোনও সন্দেহ নেই যে, সে ফাইনালে দুর্দান্ত পারফর্ম করবে। আরসিবি আগে কখনও চ্যাম্পিয়ন হতে পারেনি। এখন অতীত ভুলে বর্তমানের দিকে মনোযোগ দিতে হবে।”
ডি ভিলিয়ার্স বলেন, “আমার মনে হয় এই দলের ২০১১ সালের খেতাব জয়ের খুব ভাল সুযোগ ছিল। সবাই ২০১৬ মরশুম নিয়ে কথা বলেন, কিন্তু অতীত ভুলে যাওয়া যাক। আরসিবি এখন কোথায়? আরেকটি চূড়ান্ত (২০২৫)। এটা তোমার ভাবার চেয়েও কাছে। আশা করা হচ্ছে যে ৩ জুন ম্যাচের ছোট ছোট মুহূর্তগুলি আরসিবির পক্ষে যাবে। নিলামের সময়ই আমার মনে হয়েছিল, আরসিবি এই বছর সঠিক ভারসাম্য খুঁজে পেয়েছে। দলের ব্যাটিং এবং বোলিংয়ে অনেক বৈচিত্র্য রয়েছে।”