Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউ

IPL 2025: হতবাক ক্রিকেট-বিশ্ব, বেঙ্গালুরুর ঘটনায় শোক প্রকাশ করলেন শচীন, কুম্বলেরা

শচীন তেন্ডুলকর এক্সে লিখেছেন, “বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে যা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি রইল আমার সমবেদনা। আমি সকলের শান্তি ও শক্তি কামনা করি।”

IPL 2025: হতবাক ক্রিকেট-বিশ্ব, বেঙ্গালুরুর ঘটনায় শোক প্রকাশ করলেন শচীন, কুম্বলেরা

শচীন তেন্ডুলকর

শেষ আপডেট: 5 June 2025 13:18

দ্য ওয়াল ব্যুরো: আনন্দের আতিশায্য অনেক সময়ই বিপদের কারণ হয়ে উঠতে পারে। তখন বাঁধ ভাঙা উচ্ছ্বাস পরিণত হয়ে ওঠে স্বজন হারানোর কান্নায়। ১৮ বছরের অপেক্ষার পর অবশেষ আইপিএল জিতেছে (IPL champion) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। মঙ্গলবার আমদাবাদের ফাইনালে পাঞ্জাব কিংসকে (PBKS) হারিয়ে অধরা মাধুরী স্পর্শ করেছে বেঙ্গালুরু।  

বুধবার বিরাট বরণ করে আইপিএল শিরোপা জয়ের সেলিব্রেশনে মেতে উঠতে চেয়েছিল আরসিবি। সেই উপলক্ষে হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছিলেন চিন্নাস্বামী স্টেডিয়ামে। স্টেডিয়ামের বাইরে ছিলেন অসংখ্য আরসিবি ভক্ত। কিন্তু সেই সেলিব্রেশন পর্বই হয়ে  উঠল মর্মান্তিক। স্টেডিয়ামের বাইরে ঘটল পদদলিত (Stampede) হওয়ার মতো ঘটনা।

এই ঘটনায় মারা গিয়েছেন ১১ জন এবং কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। এই ঘটনার পর শোকে পাথর হয়ে গিয়েছে ক্রিকেট-বিশ্ব। আসছে নানা প্রতিক্রিয়া। কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এই তথ্য নিশ্চিত করে শোক প্রকাশ করেছেন। পাশাপাশি এই ঘটনায় শচীন তেন্ডুলকর (Sachin Tendulkar), অনিল কুম্বলে (Anil Kumble) এবং ইরফান পাঠান-সহ (Irfan Pathan)প্রাক্তন ও বর্তমান অনেক ক্রিকেটারই শোক প্রকাশ করেছেন।

শচীন তেন্ডুলকর এক্সে লিখেছেন, বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে যা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি রইল আমার সমবেদনা। আমি সকলের শান্তি ও শক্তি কামনা করি।

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অনিল কুম্বলে বলেছেন, ক্রিকেটের জন্য এটি একটি দুঃখের দিন! আরসিবির জয় উদযাপন করতে গিয়ে যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি জানাই আমার সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। খুবই দুঃখের বিষয়।

ভারতের প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান বলেছেন, ভক্তরা আমাদের জীবনের হৃদয়। বেঙ্গালুরুতে পদদলিত হয়ে মর্মান্তিক মৃত্যু হৃদয়বিদারক। এই অকল্পনীয় ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি আমার সমবেদনা ও সহানুভূতি।

ভারতের প্রাক্তন ওপেনার শিখর ধাওয়ান ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে সমবেদনা প্রকাশ করেছেন। তিনি বলেন, বেঙ্গালুরুতে বিজয় প্যারেডে পদদলিত হওয়ার খবর শুনে মন ভেঙে গিয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য প্রার্থনা করছি। আশা করি সবাই নিরাপদে থাকবেন।

যুবরাজ সিং বলেনউদযাপনের একটি মুহূর্ত, যা অকল্পনীয় ট্র্যাজেডিতে পরিণত হয়েছিল। বেঙ্গালুরুতে এই ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলের প্রতি আমার সমবেদনা। পরিবারগুলি শক্তি পাক এবং প্রয়াতদের আত্মার শান্তি কামনা করি।

বাংলার তথা জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি সমবেদনা প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারগুলির পাশে দাঁড়িয়েছেন। তিনি বলেন, আমার ভক্তদের প্যাশনকে সবসময় প্রশংসা করি। কিন্তু এই ঘটনা আমাকে শোকস্তব্ধ করে দিয়েছে। আমি ভাষা হারিয়ে ফেলেছি।


```