Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

RCB-র বিজয়োল্লাসের মাঝে ঘটে গিয়েছে বড় দুর্ঘটনা, ১১ জনের মৃত্যু নিয়ে পোস্ট করলেন অনুষ্কা

৪ জুন ছিল বেঙ্গালুরুর জন্য গর্বের দিন। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (RCB) জিতেছে তাদের প্রথম আইপিএল ট্রফি। 

RCB-র বিজয়োল্লাসের মাঝে ঘটে গিয়েছে বড় দুর্ঘটনা, ১১ জনের মৃত্যু নিয়ে পোস্ট করলেন অনুষ্কা

অনুষ্কা শর্মা

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 5 June 2025 12:21

দ্য ওয়াল ব্যুরো: ৪ জুন ছিল বেঙ্গালুরুর জন্য গর্বের দিন। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (RCB) জিতেছে তাদের প্রথম আইপিএল ট্রফি। শহরের প্রাণকেন্দ্র চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে আয়োজিত হয় এক বিশাল অনুষ্ঠান, যেখানে অংশ নিতে আসেন হাজার হাজার আরসিবি সমর্থক। কিন্তু খুশির সেই মুহূর্তই নিমেষে পরিণত হয় এক ভয়াবহ বিপর্যয়ে। অতিরিক্ত ভিড় এবং অব্যবস্থাপনার জেরে পদপিষ্ট হয়ে প্রাণ হারান কমপক্ষে ১১ জন, আহত হন আরও অনেকে।

গোটা শহর যখন জয়োল্লাসে মেতে ওঠার কথা, তখনই এই মর্মান্তিক ঘটনায় স্তব্ধ হয়ে যায় উৎসবের আবহ। নিরাপত্তার ঘাটতি ও জনসমাগমের উপর পর্যাপ্ত নিয়ন্ত্রণের অভাব নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন।

এই ঘটনার পরে আরসিবির পক্ষ থেকে প্রকাশ করা হয় একটি অফিসিয়াল বিবৃতি। তাতে লেখা হয়, “আজ বিকেলে দল ট্রফি নিয়ে আসবে বলে বেঙ্গালুরুতে বিপুল সংখ্যক দর্শকের জমায়েতের কারণে এক দুঃখজনক পরিস্থিতির সৃষ্টি হয়। আমরা অত্যন্ত দুঃখিত। প্রত্যেকের নিরাপত্তা ও সুস্থতা আমাদের কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ।”

আরও বলা হয়, “ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা আমাদের নির্ধারিত সময়সূচিতে পরিবর্তন এনেছি এবং স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে পরবর্তী পদক্ষেপ নিয়েছি। এই দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবার ও প্রিয়জনদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই। সকল সমর্থকের কাছে আমাদের অনুরোধ—আপনারা দয়া করে নিরাপদে থাকুন।”

এই বিবৃতিটি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন অভিনেত্রী অনুষ্কা শর্মা, যিনি আরসিবির প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির স্ত্রী। পোস্টটির সঙ্গে তিনি জুড়ে দেন তিনটি ভাঙা হৃদয়ের ইমোজি—চুপচাপ, কিন্তু অত্যন্ত ব্যথাভরা এক বার্তা।

ঘটনার পরে অনেকেই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেন প্রশাসনের উপর। কীভাবে এত বড় ভিড় সামাল দেওয়ার ব্যবস্থা না রেখে একটি জনসমাবেশের অনুমতি দেওয়া হল, তা নিয়েও প্রশ্ন উঠেছে। কিছু প্রত্যক্ষদর্শীর দাবি, অনুষ্ঠানের সময় ভিড় নিয়ন্ত্রণে পুলিশের উপস্থিতি ছিল অত্যন্ত সীমিত।

একদিকে আইপিএলের মঞ্চে বহু বছরের তীব্র প্রতিযোগিতার পরে জয় এনে আরসিবি শহরকে উপহার দিয়েছে আনন্দ, অন্যদিকে এমন এক প্রাণঘাতী ঘটনার ছায়া সেই আনন্দ ম্লান করে দিয়েছে। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দায় নির্ধারণের দাবি জানাচ্ছেন শহরের বহু নাগরিক। 


```