Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

IPL 2025: ক্ষুব্ধ সমর্থকের প্রশ্ন, আমরা কী ভুল করেছি? কেন 'মারধর' করা হল?

আমরা আমাদের প্রিয় তারকাদের দেখতে এসেছিলাম। আমি অনুষ্ঠানের জন্য টিকিট কিনেছিলাম কিন্তু স্টেডিয়ামে প্রবেশ করতে পারিনি। পুলিশ হঠাৎ করে সমস্ত রাস্তা বন্ধ করে দেয় এবং অনুষ্ঠানস্থলের সমস্ত প্রবেশপথ বন্ধ করে দেয়। আর এরপরই তারা হঠাৎ করে প্রধান ফটকের কাছে লাঠিচার্জ শুরু করে। 

IPL 2025: ক্ষুব্ধ সমর্থকের প্রশ্ন, আমরা কী ভুল করেছি? কেন 'মারধর' করা হল?

স্টেডিয়ামের বাইরে পড়ে রয়েছে চটি-জুতো

শেষ আপডেট: 5 June 2025 17:29

দ্য ওয়াল ব্যুরো: গতকাল মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে (Chinnaswami Stadium)। প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন (IPL Champion) হয়েছে আরসিবি (RCB)। বুধবার সেই উপলক্ষে চিন্নাস্বামীতে ছিল বিজয় সেলিব্রেশন (Celebration)। প্রায় তিন লক্ষ ভক্ত উপস্থিত হয়েছিলেন বিজয় সমাবেশে যোগ দিতে। মাত্র এক হাজার পুলিশের পক্ষে সেই ভিড় সামলানো সম্ভব হয়নি। ভিড়ের চাপে পদপিস্ট (Stamped) মারা যান ১১ জন, আহত হয়েছেন ৫০-এরও বেশি। তাঁদের বেশির ভাগকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই ঘটনার পর এক ক্ষুব্ধ আরসিবি সমর্থক (RCB Supporter) চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে দাঁড়িয়ে বলেন, "আমি জানি না আমরা কী ভুল করেছিআমাদের টিকিট ছিল" বিসিসিআই সচিব পর্যন্ত এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ। তিনি পিটিআইকে বলেন, "যখন কেউ এই বিশাল বিজয় উদযাপনের আয়োজন করে, তখন পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন

বেশিরভাগ অংশের মানুষই মনে করছেন, এই অনুষ্ঠানের প্রস্তুতি খুবই তাড়াহুড়ো (Hastily-Arranged Programme) করে করা হয়েছে। তাই ছিল না প্রর্যাপ্ত নিরাপত্তা। মুহূর্তের মধ্যে সব টিকিট বিক্রি হয়ে যায়। মাঠে যে পরিমাণ দর্শক ছিলেন, তার অনেক বেশি ছিলেন স্টেডিয়ামের বাইরে। সমর্থকদের ভিড় উপচে পড়েছিল ১২, ১৩ (প্রধান ফটক) এবং ১০ (ক্লাব হাউসের প্রবেশদ্বার) নম্বর গেটে। কিন্তু কোনও নিরাপত্তা ব্যবস্থাই ছিল না।  

ভিড় অপ্রত্যাশিত ভাবে বেড়ে যায় বিকেল ৩.৩০ নাগাদ। টিকিটবিহীন বৈধ টিকিটধারীদের প্রবেশ ঠেকাতে পুলিশ এবং স্টেডিয়ামের নিরাপত্তা আধিকারিকরা সমস্ত গেট বন্ধ করে দিতে বাধ্য হন

বিরাটদের দেখবেন বলে প্রশান্ত শেঠি নামে একজন স্নাতকোত্তর ছাত্র কয়েকজন বন্ধুর সঙ্গে এসেছিলেন চিন্নাস্বামী স্টেডিয়ামে তিনি বলেন, "আমরা আমাদের প্রিয় তারকাদের দেখতে এসেছিলাম। আমি অনুষ্ঠানের জন্য টিকিট কিনেছিলাম কিন্তু স্টেডিয়ামে প্রবেশ করতে পারিনি। পুলিশ হঠাৎ করে সমস্ত রাস্তা বন্ধ করে দেয় এবং অনুষ্ঠানস্থলের সমস্ত প্রবেশপথ বন্ধ করে দেয়। আর এরপরই তারাহঠাৎ করে প্রধান ফটকের কাছে লাঠিচার্জ শুরু করে। আমি জানি না আমরা কী ভুল করেছি। আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল, টিকিট কিনেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত মারধর এবং নির্যাতনের শিকার হতে হয়েছে। আমাদের মতো সমর্থকদের জন্য এটি ভয়াবহ দিন"

বিকেল ৪.৩০ মিনিট নাগাদ কাছাকাছি কাবন পার্ক মেট্রো স্টেশন থেকে আরও অনেকে স্টেডিয়ামে এসে পৌঁছলে পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে। তখন বিশাল সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য পুলিশকে মৃদু বলপ্রয়োগ করতে হয়।

১০ নম্বর গেটে পরিস্থিতি ছিল আরও ভয়াবহ। সেখানে মহিলা ও শিশুদের ধাক্কা দেওয়া হয়। এর ফলে অজ্ঞান হয়ে পড়েন কয়েকজন মহিলা। আহত হয় শিশুরাও।


```