Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

ভারতের বয়কটের আঁচ, লেজেন্ডদের বিশ্বকাপে আর খেলবে না পাকিস্তান! জানিয়ে দিল পিসিবি

এক জরুরি বোর্ড অব গভর্নর্স বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী দিনে আর কোনও ডব্লুসিএল টুর্নামেন্ট নামবে না পাকিস্তান চ্যাম্পিয়নস।

ভারতের বয়কটের আঁচ, লেজেন্ডদের বিশ্বকাপে আর খেলবে না পাকিস্তান! জানিয়ে দিল পিসিবি

সংগৃহীত ছবি

রূপক মিশ্র

শেষ আপডেট: 3 August 2025 12:14

দ্য ওয়াল ব্যুরো: যত্রতত্র, যে কোনও টুর্নামেন্টে দেশের নাম বসানো যাবে না। গতকাল ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। ২৪ ঘণ্টা কাটতে না কাটতে বেসরকারি প্রতিযোগিতা ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসে’ (WCL) ভবিষ্যৎ অংশগ্রহণের উপর কার্যত পূর্ণবিরতি টানা হল। এক জরুরি বোর্ড অব গভর্নর্স বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী দিনে আর কোনও ডব্লুসিএল টুর্নামেন্ট নামবে না পাকিস্তান চ্যাম্পিয়নস (Pakistan Champions)।

এই ঘোষণার পটভূমি বেশ নাটকীয়। সদ্যসমাপ্ত প্রতিযোগিতায় পাকিস্তানের বিরুদ্ধে দু-দু’বার খেলতে অস্বীকার করে ভারত। যুবরাজ সিংয়ের নেতৃত্বাধীন টিম গ্রুপের পয়লা নম্বর ম্যাচটাই ছেড়ে দেয়। পরে সেমিফাইনালেও হুবহু একই কায়দায় বয়কট। শিখর ধাওয়ান প্রথমে মুখ খোলেন। জানান, পহেলগামে পাক জঙ্গিদের নাশকতা, সীমান্ত সংঘর্ষ ও ‘অপারেশন সিঁদুরে’র জেরেই তিনি পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামবেন না। পরে হাত মেলান দলের বাকি সতীর্থ। সরে দাঁড়ায় টুর্নামেন্টের অন্যতম প্রধান স্পনসর ‘ইজমাইট্রিপ’।

এই নিয়ে মুখ খোলেন সলমন বাট থেকে শাহিদ আফ্রিদির মতো প্রাক্তন ক্রিকেটার। কেউ ধাওয়ানকে ব্যক্তিগতভাবে নিশানা করেন, কারও আক্রমণের লক্ষ্য ছিল বিসিসিআই। তারই পালটা পদক্ষেপ হিসেবে এবার পিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, তাদের অনুমতি ছাড়া ভবিষ্যতে কেউ পাকিস্তানের নাম ব্যবহার করতে পারবে না। সেই সঙ্গে কড়া হুঁশিয়ারি: কোনও বেসরকারি সংস্থা পাকিস্তানের নাম ব্যবহার করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বোর্ডের ভাষায়, ‘কেবল পিএসিবির-ই ক্রিকেট ইভেন্টে দেশের নাম ব্যবহারের অনুমতি দেওয়ার অধিকার রয়েছে। যদি আমরা মনে করি লিগ এবং সংস্থা যথাযথভাবে গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য, তবেই অনুমতি দেওয়া হবে। নচেৎ নয়!’

পাক ক্রিকেট বোর্ডের অভিযোগ, ভারতীয় দলের পরপর বয়কট পাকিস্তানের ভাবমূর্তিকে আহত করেছে। পাশাপাশি লেজেন্ডদের বিশ্বকাপ আয়োজকদের আচরণ নিয়েও অসন্তোষ ঘনিয়েছে। পিসিবির দাবি, আয়োজকদের প্রেস বিজ্ঞপ্তির ভাষা ছিল পক্ষপাতদুষ্ট এবং ভণ্ডামিতে ভরা।


```