Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

হাজার টাকা ম্যাচ ফি থেকে আজকের ‘ইকুয়াল পে’! মিতালি রাজের মুখে মেয়েদের লড়াইয়ের গল্প

এক হাজার টাকার ম্যাচ ফি থেকে শুরু করে বিশ্বজয়ের এই গৌরবময় অধ্যায়—এটাই আসলে ভারতীয় মহিলা ক্রিকেটের সত্যিকারের গল্প। যার সারকথা: এক প্রজন্মের ত্যাগ, আরেক প্রজন্মের জয়।

হাজার টাকা ম্যাচ ফি থেকে আজকের ‘ইকুয়াল পে’! মিতালি রাজের মুখে মেয়েদের লড়াইয়ের গল্প

টিম ইন্ডিয়া, ২০০৫

রূপক মিশ্র

শেষ আপডেট: 4 November 2025 14:14

দ্য ওয়াল ব্যুরো: আজ ভারতের মেয়েরা (India Women’s Cricket Team) বিশ্বজয়ী। চুক্তিভিত্তিক বেতন, স্পনসর, সমান ম্যাচ ফি—সবই এখন হাতের নাগালে। কিন্তু এই জায়গায় পৌঁছতে যে কতটা কঠিন পথ পেরোতে হয়েছে, সেই দুঃসহ দিনগুলোর কথা আবার মনে করালেন ভারতের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজ (Mithali Raj)।

২০০৫ সালে মহিলা বিশ্বকাপের (Women’s World Cup 2005) ফাইনালে পৌঁছেছিল ভারত। সেই ঐতিহাসিক সাফল্যের দল খেলছিল মিতালির নেতৃত্বে। কিন্তু শুনতে অবাক হলেও সত্যি, তখন প্রতিটি খেলোয়াড়ের ম্যাচ ফি ছিল মাত্র হাজার টাকা! অর্থাৎ, বিশ্বকাপে আটটি ম্যাচ খেলে হাতে এসেছিল মোটে ৮ হাজার! এই অবিশ্বাস্য তথ্য নিজে মুখে জানিয়েছেন প্রাক্তন অধিনায়ক, সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে।

‘তখন কোনও বার্ষিক চুক্তি (contract) ছিল না। ম্যাচ ফি-ও অনিয়মিত। ২০০৫ সালে রানার্স-আপ হয়েও আমরা ম্যাচপ্রতি মাত্র এক হাজার টাকা পেয়েছিলাম!’ বলেন মিতালি। জুড়ে দেন, ‘মোট আট ম্যাচ খেলেছিলাম, হাতে এল আট হাজার। এতেই সবাই খুশি ছিল, কারণ আমরা টাকায় নয়, আবেগে খেলতাম।’

তখনও মেয়েদের ক্রিকেট (Women’s Cricket in India) বিসিসিআইয়ের (BCCI) অধীনে আসেনি। আলাদা সংস্থা, উইমেনস ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (WCAI), নিজস্বভাবে চালাত এই খেলাকে—কোনও বড় স্পনসর ছিল না, বাজেটও সামান্য। খেলোয়াড়দের ভরসা ট্রেনের জেনারেল কামরা, সাদামাটা হোস্টেল আর খেলার প্রতি একবগগা ভালোবাসা।

‘আমরা সাধারণ কামরায় যেতাম, নিজেরাই কিট ব্যাগ বইতাম। কোনও বিলাসিতা ছিল না। সংস্থার কাছেই টাকাপয়সা ছিল না, আমাদের দেবে কীভাবে?’—বলেছেন করলেন মিতালি।

পরিবর্তনের শুরু হয় ২০০৬ সালে, যখন মেয়েদের ক্রিকেট আনুষ্ঠানিকভাবে যুক্ত হয় বিসিসিআইয়ের সঙ্গে। ধীরে ধীরে বদলায় কাঠামো—মেলে চুক্তিভিত্তিক বেতন, আলাদা ট্র্যাভেল অ্যালাউন্স, উন্নত কোচিং ও পরিকাঠামো। এরপর ধাপে ধাপে আসে সম্প্রচার, টিভি উপস্থিতি, আর ক্রমবর্ধমান জনপ্রিয়তা। আর সেই পথের শিখরে আজকের ভারত। ২০২২ সালে বিসিসিআই ঘোষণা করে যুগান্তকারী সিদ্ধান্ত—পুরুষ ও মহিলা ক্রিকেটারদের জন্য সমান ম্যাচ ফি (equal match fees)। এখন মেয়েরা টেস্টে পান ১৫ লক্ষ, ওয়ানডেতে ৬ লক্ষ, আর টি–টোয়েন্টিতে ৩ লক্ষ টাকা—যা ছেলেদের ঠিক সমান।

মিতালি, যিনি ২০১৭ সালেও দলকে বিশ্বকাপ ফাইনালে তুলেছিলেন, আজ গর্বের সঙ্গে দেখছেন সেই যাত্রাপথ। বলেছেন, ‘আমরা যে সময় খেলেছি, তখন ক্রিকেট মানেই ছিল লড়াই—সুযোগের, সম্মানের, বেঁচে থাকারও। এখন মেয়েরা পেশাদার অ্যাথলিট। তাঁদের সামনে আছে দিশা, নিরাপত্তা, প্রাপ্য সম্মান!’

এক হাজার টাকার ম্যাচ ফি থেকে শুরু করে বিশ্বজয়ের এই গৌরবময় অধ্যায়—এটাই আসলে ভারতীয় মহিলা ক্রিকেটের সত্যিকারের গল্প। যার সারকথা: এক প্রজন্মের ত্যাগ, আরেক প্রজন্মের জয়।


```