Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

দ্বিতীয় টেস্টে টসে জিতে ব্যাট করছে ভারত, লাঞ্চের আগে উঠল এক উইকেট হারিয়ে ৯৪

গত ম্যাচে শতক হাঁকানো রাহুল এদিন ফিরে গেলেন ৫৪ বলে ৩৮ রান করে। 

দ্বিতীয় টেস্টে টসে জিতে ব্যাট করছে ভারত, লাঞ্চের আগে উঠল এক উইকেট হারিয়ে ৯৪

লোকেশ রাহুল

সৌম্য বাগচী

শেষ আপডেট: 10 October 2025 12:07

দ্য ওয়াল ব্যুরো: আমদাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট ভারত জিতেছিল এক ইনিংস ও ১৪০ রানে। ভারতীয় বোলার ও ব্যাটারদের দাপটে আমদাবাদে মাথা তুলে দাঁড়াতেই পারেননি ক্যারিবিয়ান ক্রিকেটাররা। আজ থেকে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শুরু হয়েছে সিরিজের শেষ তথা দ্বিতীয় টেস্ট (India Vs West Indies, Second Test)। প্রথম দিন টিম ইন্ডিয়া লাঞ্চে গিয়েছে এক উইকেট হারিয়ে ৯৪ রানে।

এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক শুভমান গিল। অরুণ জেটলি স্টেডিয়ামে আজ আগের টেস্টের দল নিয়েই নেমেছ ভারত। শুরুটা ভালই করেছিলেন দুই ওপেনার লোকেশ রাহুল ও যশস্বী জয়সওয়াল। তবে এদিন অবশ্য ঝড় তুলে নয়, দেখেশুনেই ক্যারিবিয়ানদের খেলতে থাকেন লোকেশ ও যশস্বী। 

তবে দলীয় ৫৮ রানেই হয় ছন্দপতন। গত ম্যাচে শতক হাঁকানো রাহুল এদিন ফিরে গেলেন ৫৪ বলে ৩৮ রান করে। তাঁর ইনিংসে ছিল পাঁচটি চার ও একটি ছক্কা। ওয়ারিক্যানের বলে টেভিন ইমল্যাচের হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়ানে ফিরে যান তিনি। ভারত লাঞ্চে গিয়েছে এক উইকেট হারিয়ে ৯৪ রানে। অপরাজিত রয়েছেন যশস্বী জয়সওয়াল (৭৮ বলে ৪০) ও সাই সুদর্শন (৩৬ বলে ১৬)।


```