Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

IND vs WI: মুখোমুখি লড়াইয়ে কোন টিম এগিয়ে? সাম্প্রতিক ফর্ম-ই বা কী বলছে?

ফর্ম, স্নায়ু, কৌশল—সব মিলিয়ে যে টিম ভালো খেলবে, তারাই যাবে শেষ চারে। ইডেনের আলোয় নির্ধারিত হবে সেমিফাইনালের ভবিষ্যৎ।

IND vs WI: মুখোমুখি লড়াইয়ে কোন টিম এগিয়ে? সাম্প্রতিক ফর্ম-ই বা কী বলছে?

ছবি: গুগল

রূপক মিশ্র

শেষ আপডেট: 1 March 2026 13:21

দ্য ওয়াল ব্যুরো: টি২০ বিশ্বকাপে (T20 World Cup 2026) রবিবার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ (India vs West Indies) সুপার এইটস ম্যাচ। সমীকরণ পরিষ্কার। জিতলে সেমিফাইনাল। হারলেই বিদায় প্রায় নিশ্চিত। রবিবাসরীয় দ্বৈরথ কার্যত কোয়ার্টার-ফাইনাল লড়াই।

দক্ষিণ আফ্রিকা (South Africa) সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পর ভারতের রাস্তা অনেকটাই সহজ হয়েছে। তার আগে সমীকরণ জটিল ছিল। শুধু জিতলেই চলত না, বড় ব্যবধানে জিততে হত। এখন লক্ষ্য একটাই—শেষ ম্যাচে ২ পয়েন্ট ঝুলিতে ভরা। 
জিম্বাবোয়ের (Zimbabwe) বিরুদ্ধে ৭২ রানে জয়ের সুবাদে সেই লক্ষ্যপথে প্রথম ধাপ পেরিয়েছে ভারত। তার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭৬ রানে পরাজয় ছিল বড় ধাক্কা। সেই ম্যাচে ব্যাটিং ইউনিট ব্যর্থ হয়। কিন্তু জিম্বাবোয়ের বিরুদ্ধে ব্যাটাররা শক্তি ফিরে পেয়েছেন। ২৫৬ রানের বিশাল স্কোর তোলে ভারত। ৩০ বলে ৫৫ রানের ঝড়ো ইনিংস খেলেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। যা টিম ম্যানেজমেন্টের জন্য স্বস্তির খবর৷

তবে উদ্বেগও আছে। রহস্য স্পিনার বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy) টানা দু’ম্যাচে প্রভাব ফেলতে পারেননি। নকআউট সমীকরণের ম্যাচে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ হতে চলেছে।

মুখোমুখি পরিসংখ্যান

ভারত ও ওয়েস্ট ইন্ডিজ এখনও পর্যন্ত ৩০টি টি২০ আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হয়েছে।
মোট ম্যাচ: ৩০
ভারত জয়ী: ১৯
ওয়েস্ট ইন্ডিজ জয়ী: ১০
ইতিহাস বলছে ভারত এগিয়ে। তবে টি২০ ক্রিকেটে অতীতের রেকর্ড ম্যাচ জেতায় না। মুহূর্ত বদলে দেয় ম্যাচের গতি।

সাম্প্রতিক ফর্ম

শেষ পাঁচ ম্যাচে ভারত: জিতেছে ৪টি, হেরেছে ১টি।
ফর্ম লাইন: জয়, জয়, জয়, হার, জয়।
শেষ পাঁচ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ: জিতেছে ৪টি, হেরেছে ১টি।
ফর্ম লাইন: জয়, জয়, জয়, জয়, হার।

দুই দলই ছন্দে। পার্থক্য তৈরি করবে চাপ সামলানোর ক্ষমতা। রবিবারের লড়াই তাই শুধু পরিসংখ্যানের নয়। ফর্ম, স্নায়ু, কৌশল—সব মিলিয়ে যে টিম ভালো খেলবে, তারাই যাবে শেষ চারে। ইডেনের আলোয় নির্ধারিত হবে সেমিফাইনালের ভবিষ্যৎ।


```