Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

IND vs WI: ‘ইতিহাস আবারও ফিরে আসতে পারে!’ অতীত টেনে সূর্যদের চ্যালেঞ্জ ক্যারিবিয়ান কোচের

ভারত ফেভারিট। ঘরের মাঠ, শক্তিশালী ব্যাটিং, অভিজ্ঞ বোলিং। তবু স্যামির বিশ্বাস—পুরনো ইতিহাসের গল্প আবারও লেখা হতে পারে। এখন দেখার, ইডেনে কার স্বপ্ন সত্যি হয়।

IND vs WI: ‘ইতিহাস আবারও ফিরে আসতে পারে!’ অতীত টেনে সূর্যদের চ্যালেঞ্জ ক্যারিবিয়ান কোচের

ড্যারেন স্যামি

রূপক মিশ্র

শেষ আপডেট: 1 March 2026 11:29

দ্য ওয়াল ব্যুরো: আজ ইডেনে বাঁচা-মরার লড়াই। ভারত (India) বনাম  ইন্ডিজ (West Indies)। কার্যত ‘অলিখিত’ কোয়ার্টার ফাইনাল। যা শুরুর আগেই বড় বার্তা দিলেন ক্যারিবিয়ান কোচ ড্যারেন স্যামি (Daren Sammy)। তাঁর সতর্কবার্তা—‘ইতিহাস আবারও ফিরতে পারে।’
টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2026) সুপার এইট পর্বে এই ম্যাচ নকআউট। জিতলে সেমিফাইনাল, হারলেই বিদায়।

আর সেই লড়াইয়ের আগে ২০১৬-র স্মৃতি টেনে আনলেন স্যামি। এক দশক আগে মুম্বইয়ের সেমিফাইনালে বিরাট কোহলির (Virat Kohli) দুরন্ত ইনিংস ম্লান করে দিয়েছিলেন লেন্ডল সিমন্স (Lendl Simmons), জনসন চার্লস (Johnson Charles) ও আন্দ্রে রাসেল (Andre Russell)। ফাইনালে কলকাতায় বেন স্টোকসের (Ben Stokes) এক ওভারে টানা চার ছক্কা মেরে বিশ্বকাপ জিতিয়েছিলেন কার্লোস ব্র্যাথওয়েট (Carlos Brathwaite)।

অতীত মনে করিয়ে স্যামি বলেন, ‘ইতিহাস নিজের পুনরাবৃত্তি করতে পারে। ২০১৬-তে ডেভিড গোলিয়াথকে হারিয়েছিল। এবারও আমরা সেই বিশ্বাস নিয়েই নামব।’

‘৮০ হাজার দর্শক, ১৪০ কোটির সমর্থন’

স্যামির কথায়, ভারত ঘরের মাঠে খেলবে। গ্যালারিতে হাজার হাজার দর্শক। সারা দেশ সমর্থন জোগাবে সূর্যকুমার যাদবদের (Suryakumar Yadav)। ‘হয়তো ৮০ হাজার দর্শক থাকবে মাঠে, আর ১৪০ কোটি মানুষ টিভির সামনে। তবু লড়াইটা ডেভিড বনাম গোলিয়াথের মতোই!’ মন্তব্য স্যামির। যদিও পাশাপাশি তিনি এ-ও জানান, তাঁর দল প্রস্তুত। টসের পর চূড়ান্ত একাদশ ঠিক হবে৷

গভীর ব্যাটিং, একার উপর ভরসা নয়

দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে ৮৩/৭ থেকে ১৭৬/৮—ওয়েস্ট ইন্ডিজের মরণপণ লড়াই স্যামিকে আশাবাদী করেছে। বলেন, ‘সব সময় দেখা যায় না, ৮৩-তে সাত উইকেট পড়ে যাওয়ার পরও দল ১৭০ করে।’ এমনিতেও জেসন হোল্ডার (Jason Holder) ও রোমারিও শেফার্ডের (Romario Shepherd) মতো নিচের সারির ব্যাটাররা ছক্কা মেরে ম্যাচ ঘোরানোর ক্ষমতা রাখেন। আর এই গভীরতাই ওয়েস্ট ইন্ডিজের শক্তি।

ব্যাটিংয়ে শিমরন হেটমায়ার (Shimron Hetmyer) এখন দলের সবচেয়ে ধারাবাহিক মুখ। ছয় ইনিংসে ২২১ রান। স্ট্রাইক রেট ১৮২-এর বেশি। স্যামির কথায়, ‘হেটমায়ার এখন সবচেয়ে শান্ত ও মনোযোগী। কিন্তু আমরা এক জনের উপর নির্ভর করতে চাই না। আলাদা আলাদা ম্যাচে আলাদা খেলোয়াড় এগিয়ে এসেছে।’

‘সব কিছু নির্ভর করবে মাঠে কী করি’

স্যামির মতে, বিশ্বকাপে একটাই জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ—মাঠে পরিকল্পনার বাস্তবায়ন। প্ল্যান যতই থাকুক, ফল নির্ভর করবে পারফরম্যান্সের উপর। বলেছেন, ‘এটা নকআউট ম্যাচ। জিতলে এগব, হারলে ‘যদি-তবের’ হিসেব শুরু হবে। তাই সবটাই মাঠে কী করি, তার উপর!’

ভারত ফেভারিট। ঘরের মাঠ, শক্তিশালী ব্যাটিং, অভিজ্ঞ বোলিং। তবু স্যামির বিশ্বাস—পুরনো ইতিহাসের গল্প আবারও লেখা হতে পারে। এখন দেখার, ইডেনে কার স্বপ্ন সত্যি হয়।


```