Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

T20 World Cup: শ্রীলঙ্কার বিরুদ্ধে বাঁচা-মরার ম্যাচে দলে নেই বাবর! কেরিয়ার শেষের ইঙ্গিত?

এই বাদ পড়া সাময়িক? নাকি টি-২০ আন্তর্জাতিক কেরিয়ারের শেষ অধ্যায়ের শুরু? উত্তর মিলবে টুর্নামেন্ট শেষে৷

T20 World Cup: শ্রীলঙ্কার বিরুদ্ধে বাঁচা-মরার ম্যাচে দলে নেই বাবর! কেরিয়ার শেষের ইঙ্গিত?

বাবর আজম

রূপক মিশ্র

শেষ আপডেট: 28 February 2026 19:26

দ্য ওয়াল ব্যুরো: টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2026) সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে বড় সিদ্ধান্ত। শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে বাঁচা-মরার লড়াইয়ে প্রথম একাদশে নেই বাবর আজম (Babar Azam)। পল্লেকেলের (Pallekele) লড়াইয়ে পাকিস্তান (Pakistan) তিনটি পরিবর্তন করেছে, যার মধ্যে সবচেয়ে চর্চিত বাবরের বাদ পড়া।

সলমন আঘাদের সামনে সেমিফাইনালে ওঠার সমীকরণ কঠিন। নিউজিল্যান্ডকে টপকাতে হলে শ্রীলঙ্কাকে অন্তত ৬৫ রানে হারাতে হবে, অথবা লক্ষ্য তাড়া করলে ১৪ ওভারের মধ্যে জিততে হবে। এমন চাপের ম্যাচে তারকা ব্যাটারকে বাইরে রাখা নির্বাচকদের কড়া বার্তা বলেই মনে করছেন অনেকেই।

কেন বাদ বাবর?

এই বিশ্বকাপে চার নম্বরে নেমে বাবর আজমের পারফরম্যান্স নজরে ছিল। ছ’ম্যাচে করেছেন মাত্র ৯১ রান। গড় ২২.৭৫। স্ট্রাইক রেট ১১২-এর সামান্য বেশি। টি-২০ ফরম্যাটে যা যথেষ্ট নয়। এই আবহে ভারতের (India) বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যর্থতা, নামিবিয়ার (Namibia) বিরুদ্ধে একাদশে জায়গা না পাওয়া—সব মিলিয়ে প্রশ্ন উঠছিল। এহেন প্রেক্ষাপটে শ্রীলঙ্কার বিরুদ্ধে বাদ পড়া চূড়ান্ত কোনও সিদ্ধান্তের ইঙ্গিত দিচ্ছে।

আজ পাকিস্তান শিবিরে ব্যাটিং অর্ডারেও লক্ষ্যণীয় রদবদল। ফখর জামান (Fakhar Zaman) ওপেন করছেন সাহিবজাদা ফারহানের (Sahibzada Farhan) সঙ্গে। বাবরের জায়গায় চার নম্বরে খেলছেন খাওয়াজা নাফায় (Khawaja Nafay)।

একাদশে কারা এলেন?

বাবর ছাড়াও বাইরে সাইম আইয়ুব (Saim Ayub) ও সলমন মির্জা (Salman Mirza)। দলে ফিরেছেন আবরার আহমেদ (Abrar Ahmed), নাসিম শাহ (Naseem Shah) ও খাওয়াজা নাফায়।

শ্রীলঙ্কাও দুটো পরিবর্তন করেছে। কামিল মিশারা (Kamil Mishara) এসেছেন কুশল মেন্ডিসের (Kusal Mendis) জায়গায়। জনিথ লিয়ানাগে (Janith Liyanage) ঢুকেছেন দুশমন্থ হেমন্তার বদলে। টস জিতে লঙ্কানরা প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছে। আজ শিশির ফ্যাক্টর গুরুত্বপূর্ণ হতে পারে।

কেরিয়ারের সন্ধিক্ষণ?

বাবর ১৪৫টি টি-২০ আন্তর্জাতিক খেলেছেন। পাকিস্তান ক্রিকেটের অন্যতম বড় নাম। কিন্তু সাম্প্রতিক পারফরম্যান্সে ধার নেই। বোর্ড ও নির্বাচকদের তরফে বিশ্বকাপ-পরবর্তী বড় পরিবর্তনের ইঙ্গিত আগেই মিলেছে।

এই বাদ পড়া সাময়িক? নাকি টি-২০ আন্তর্জাতিক কেরিয়ারের শেষ অধ্যায়ের শুরু? উত্তর মিলবে টুর্নামেন্ট শেষে৷


```