Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

T20 World Cup: আজ কত রানে জিতলে সেমিফাইনালে উঠবে পাকিস্তান?

আজ শনিবারের ম্যাচ কার্যত নকআউট। অঙ্ক কঠিন, কিন্তু অসম্ভব নয়। এখন দেখার—পাকিস্তান কি চাপ সামলে মাঠে সেই পারফরম্যান্স দিতে পারে।

T20 World Cup: আজ কত রানে জিতলে সেমিফাইনালে উঠবে পাকিস্তান?

পাকিস্তান টিম

রূপক মিশ্র

শেষ আপডেট: 28 February 2026 09:17

দ্য ওয়াল ব্যুরো: টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2026) পাকিস্তানের ভাগ্য এখনও পুরোপুরি বন্ধ হয়নি। যদিও কলম্বোয় ইংল্যান্ডের (England) জয়ের পর গ্রুপ–২-এর সমীকরণ নিয়েছে নতুন মোড়। এখন সব চোখ পাল্লেকেলের ম্যাচে। যেখানে মুখোমুখি পাকিস্তান (Pakistan)-শ্রীলঙ্কা (Sri Lanka)।

ইংল্যান্ড ইতিমধ্যে তিন ম্যাচে ছ’পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে। নিউজিল্যান্ড (New Zealand) শেষ করেছে তিন পয়েন্টে, নেট রান রেট +১.৩৯০। পাকিস্তানের ঝুলিতে এক পয়েন্ট, নেট রান রেট -০.৪৬১। শেষ ম্যাচ জিতলে পাকিস্তানের পয়েন্ট হবে তিন। তখন আসল খেলা নেট রান রেটে।

কত ব্যবধানে জিততে হবে?

সমীকরণ পরিষ্কার। শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারাতে হবে। হিসেব বলছে, অন্তত ৬৫ রানে জয় দরকার। অথবা লক্ষ্য তাড়া করতে হলে ১৩ ওভারের মধ্যে ম্যাচ শেষ করতে হবে। তাহলেই নিউজিল্যান্ডকে টপকে যাওয়া সম্ভব। কারণ পয়েন্ট সমান হলে শেষ কথা বলবে নেট রান রেটই।

অর্থাৎ, শুধু জিতলেই হবে না, জিততে হবে দাপটের সঙ্গে। যদি শ্রীলঙ্কাকে ১০০-১১০ রানের মধ্যে বেঁধে ফেলা যায়, তাহলে কাজ সহজ। এরপর দ্রুত রান তাড়া করা—এটাই মূল লক্ষ্য।

আবহাওয়া কি বাধা হবে?

পাল্লেকেলের (Pallekele International Cricket Stadium) আবহাওয়া আপাতত পাকিস্তানের পক্ষে। বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ মেঘলা থাকলেও ম্যাচ ভেস্তে যাওয়ার আশঙ্কা কম। ফলে অঙ্ক মেলানোর সুযোগ থাকবে মাঠেই।

এতকিছুর মধ্যে শ্রীলঙ্কা টানা তিন ম্যাচ হেরে চাপে। জিম্বাবোয়ে (Zimbabwe), ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের কাছে পরাজয় তাদের আত্মবিশ্বাসে ধাক্কা দিয়েছে। সেই সুযোগের ফায়দা নিতে চাইবে পাকিস্তান।

শেষ সুযোগ, শেষ লড়াই

হ্যারি ব্রুকদের (Harry Brook) জয়ে পাকিস্তানের দরজা বন্ধ হয়নি। কিন্তু সুযোগ খুব সীমিত। ভাগ্যে পুরোপুরি নিজেদের হাতে। হারলে বিদায় নিশ্চিত। অল্প ব্যবধানে জিতলেও লাভ নেই। বড় জয়ই তখন একমাত্র রাস্তা।

সুতরাং, আজ শনিবারের ম্যাচ কার্যত নকআউট। অঙ্ক কঠিন, কিন্তু অসম্ভব নয়। এখন দেখার—পাকিস্তান কি চাপ সামলে মাঠে সেই পারফরম্যান্স দিতে পারে।


```