Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার

T20 World Cup: আজ ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড, খেলা বৃষ্টিতে ভেস্তে গেলে সুবিধা পাবে পাকিস্তান?

পাকিস্তানের সামনে সমীকরণ কঠিন। নিজেদের লড়াই জিতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের দিকে। 

T20 World Cup: আজ ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড, খেলা বৃষ্টিতে ভেস্তে গেলে সুবিধা পাবে পাকিস্তান?

পাকিস্তান ক্রিকেট টিম

রূপক মিশ্র

শেষ আপডেট: 27 February 2026 09:30

দ্য ওয়াল ব্যুরো: সুপার এইট গ্রুপ ২–এর সমীকরণ এখন একেবারে পরিষ্কার। কলম্বোয় ইংল্যান্ড (England) বনাম নিউজিল্যান্ড (New Zealand) ম্যাচের ফলের দিকে তাকিয়ে পাকিস্তান (Pakistan)। এই ম্যাচই ঠিক করে দিতে পারে বাবরদের সেমিফাইনালের ভবিষ্যৎ। শুক্রবার আর প্রেমদাসা স্টেডিয়ামে (R Premadasa Stadium) মুখোমুখি দুই দল। কিন্তু প্রশ্ন একটাই—যদি বৃষ্টি হয়ে ম্যাচ ভেস্তে যায়, তাহলে কী হবে?

পয়েন্ট টেবিলের অঙ্ক

দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ইংল্যান্ড। নেট রান রেট +১.৪৯১। নিউজিল্যান্ড ৩ পয়েন্টে দ্বিতীয়, নেট রান রেট +৩.০৫০। পাকিস্তানের ঝুলিতে মাত্র ১ পয়েন্ট, নেট রান রেট -০.৪৬১। শ্রীলঙ্কা এখনও পয়েন্টহীন। এখন যদি নিউজিল্যান্ড ইংল্যান্ডকে হারায়, তাহলে কিউয়িরা ৫ পয়েন্টে পৌঁছে যাবে। সেক্ষেত্রে পাকিস্তানের সেমিফাইনাল-স্বপ্ন শেষ।

কিন্তু ম্যাচ যদি বৃষ্টিতে ভেস্তে যায়? দু’দলই পয়েন্ট করে পাবে। তাতে ইংল্যান্ড পৌঁছে যাবে ৫-এ, নিউজিল্যান্ডের ঝুলিতে ৪। পাকিস্তান সর্বোচ্চ ৩ পয়েন্ট পেতে পারে (শেষ ম্যাচ জিতলে)। ফলে বৃষ্টি কার্যত বাবরদের বিদায় নিশ্চিত করবে।

কী বলছে আবহাওয়া রিপোর্ট?

কলম্বোয় আগের কয়েকটি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। তাই পাকিস্তান চাইবে ২০ ওভারের ম্যাচ হোক। তবে আবহাওয়া পূর্বাভাস বলছে, শুক্রবার বড় বৃষ্টির সম্ভাবনা কম। অর্থাৎ, মাঠের লড়াইয়েই নির্ধারিত হতে পারে ম্যাচের ভাগ্য।

আশা বনাম বাস্তব

ধরা যাক নিউজিল্যান্ড বড় ব্যবধানে হেরে গেল। তাতেও পাকিস্তানের কাজ সহজ নয়। তখন তাদের শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারাতে হবে, যাতে নেট রান রেটে কিউয়িদের টপকে যাওয়া যায়।

কিন্তু নিউজিল্যান্ডের বর্তমান নেট রান রেট +৩.০৫০—যা বড় অ্যাডেভান্টেজ। শ্রীলঙ্কার বিরুদ্ধে ৬১ রানের জয়ের পর এই ব্যবধান আরও বেড়েছে। তা ছাড়া ইংল্যান্ডের ব্যাটার হ্যারি ব্রুক (Harry Brook) ও উইল জ্যাকস (Will Jacks) স্পিন সামলাতে স্বচ্ছন্দ। অন্যদিকে কিউয়িদের দলে মিচেল স্যান্টনার (Mitchell Santner), রাচিন রবীন্দ্র (Rachin Ravindra), গ্লেন ফিলিপসদের (Glenn Phillips) মতো অলরাউন্ডার রয়েছেন, যাঁরা কলম্বোর মন্থর উইকেটে কার্যকর হয়ে উঠতে পারেন।

সব মিলিয়ে পাকিস্তানের সামনে সমীকরণ কঠিন। নিজেদের লড়াই জিতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের দিকে। ইংল্যান্ড-নিউজিল্যান্ড লড়াই তাই শুধু দুই দলের জন্য নয়—পাকিস্তানের সেমিফাইনাল ভাগ্যও ফলাফলেই লুকিয়ে।


```