Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

ক্যাঙারুর দেশে গিয়ে টেস্ট সিরিজ জয় বৈভবদের, অজি-ভূমেই দর্প চূর্ণ অস্ট্রেলিয়ার

অবশ্য চলতি সফরে শুধু টেস্ট সিরিজে নয় ভারতের যুব দল ওডিআই ম্যাচগুলিতেও দাপট দেখিয়েছে। 

ক্যাঙারুর দেশে গিয়ে টেস্ট সিরিজ জয় বৈভবদের, অজি-ভূমেই দর্প চূর্ণ অস্ট্রেলিয়ার

ভারতের অনূর্ধ্ব-১৯ দল

সৌম্য বাগচী

শেষ আপডেট: 8 October 2025 15:26

দ্য ওয়াল ব্যুরো: অস্ট্রেলিয়া সফরকে স্মরণীয় করে তুলেছে ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট (IND U19) দল। ক্যাঙারুর দেশে গিয়ে যুব টেস্ট সিরিজে (Test Series) ২-০ ব্যবধানে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলকে (AUS U19) হারিয়ে দেশবাসীকে দীপাবলির আগাম উপহার দিল আয়ুষ মাত্রে ব্রিগেড।

বুধবার (৮ অক্টোবর) ম্যাকেয়ের গ্রেট ব্যারিয়ার রিফ এরিনায় অনুষ্ঠিত দ্বিতীয় ও শেষ যুব টেস্টে ভারত ৭ উইকেটের দুর্দান্ত জয় অর্জন করেছে। অবশ্য চলতি সফরে শুধু টেস্ট সিরিজে নয় ভারতের যুব দল ওডিআই ম্যাচগুলিতেও দাপট দেখিয়েছে। ওডিআই সিরিজের প্রথম ম্যাচ থেকেই ভারতীয় পেসার এবং স্পিনারদের যে আধিপত্য শুরু হয়, তা বজায় ছিল টেস্ট সিরিজের শেষ পর্যন্ত। প্রথম টেস্টে ভারত অনূর্ধ্ব-১৯ দল অস্ট্রেলিয়াকে ইনিংস এবং ৫৮ রানে পরাজিত করে।

দ্বিতীয় টেস্টটি শেষ হয়েছে মাত্র দুই দিনে। অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ১৩৫ রানে অলআউট হয়। এরপর ভারত প্রথম ইনিংসে করে ১৭১ রান। অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে আবারও ব্যর্থ হয় ও মাত্র ১১৬ রানে গুটিয়ে যায়। ৮১ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ভারত তিন উইকেট হারিয়ে জয় তুলে নেয়। 

১৪ বছর বয়সি বৈভব প্রথম ইনিংসে ২০ রান করার পর দ্বিতীয় ইনিংসে করেন গোল্ডেন ডাক। ১৩ রান করে অধিনায়ক আয়ুষ আউট হলেও বিহান বেদান্তের সঙ্গে ৪৯ রানের জুটি গড়েন। ২১ রানে বিহান আউট হওয়ার পর বেদান্ত (৩৫ বলে ৩৩ রান) ও রাহুল কুমার (১৪ বলে ১৩) ভারতকে জয় এনে দেন। ভারত এর আগে তিনটি যুব ওয়ানডেতেও অস্ট্রেলিয়াকে ক্লিন-সুইপ করেছিল। 


```