Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

Asia Cup 2025: মাত্র ৪.৩ ওভারে লক্ষ্যপূরণ, ইউএই-র বিরুদ্ধে ৯ উইকেটে দাপুটে জয় ভারতের

এশিয়া কাপ ২০২৫-এর প্রথম ম্যাচেই দুরন্ত জয় ভারতের। কুলদীপ যাদব ও শিবম দুবের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৫৭ রানে গুটিয়ে গেল ইউএই। ব্যাট হাতে ঝড় তুললেন অভিষেক শর্মা ও শুভমান গিল। মাত্র ৪.৩ ওভারে ৯ উইকেটে লক্ষ্য তাড়া করে ম্যাচ জিতল টিম ইন্ডিয়া।

 
Asia Cup 2025: মাত্র ৪.৩ ওভারে লক্ষ্যপূরণ, ইউএই-র বিরুদ্ধে ৯ উইকেটে দাপুটে জয় ভারতের

ছবি সৌজন্যে- আইসিসি

গার্গী দাস

শেষ আপডেট: 10 September 2025 23:13

দ্য ওয়াল ব্যুরো: এশিয়া কাপের প্রথম ম্যাচেই প্রতিপক্ষ ইউএই-কে কার্যত গুঁড়িয়ে দিল ভারত। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় সূর্যকুমার যাদবের দল। সেই সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করে দুরন্ত বোলিং করেন কুলদীপ যাদব এবং শিবম দুবে। মাত্র ৫৭ রানে গুটিয়ে যায় ইউএই।

কুলদীপ একাই তুলে নেন চারটি উইকেট, সঙ্গে তিনটি উইকেট নেন শিবম দুবে। তাঁদের ঝোড়ো স্পেলে কার্যত দাঁড়াতেই পারেননি ইউএই-র ব্যাটাররা।

জয়ের জন্য লক্ষ্য ছিল মাত্র ৫৮ রান। ব্যাট হাতে শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে নামেন অভিষেক শর্মা। মাত্র ১৬ বলে ঝোড়ো ৩০ রান করেন তিনি। যদিও চতুর্থ ওভারে আউট হয়ে যান তিনি। এরপর শুভমান গিল ও সূর্যকুমার যাদব মিলে সহজেই ম্যাচের কাজ শেষ করে দেন।

গিল ৯ বলে ২০ রান করেন, দুটি চার এবং একটি ছয়ের সাহায্যে। সূর্যকুমার প্রথম বলেই ছক্কা হাঁকান। শেষে গিল লং-অন দিয়ে চার মেরে ম্যাচ শেষ করেন। মাত্র ৪.৩ ওভারেই ৯ উইকেটে লক্ষ্য তাড়া করে নেয় ভারত।

সঞ্জু স্যামসন, বরুণ চক্রবর্তী এবং কুলদীপকে নিয়ে নামা ভারত কার্যত একতরফা ভাবে জয় তুলে নিল এশিয়া কাপের প্রথম ম্যাচে। এই দুরন্ত জয়ে গ্রুপ এ-তে নিজেদের শক্তির পরিচয় দিল টিম ইন্ডিয়া।


```