Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

Asia Cup 2025: এশিয়া কাপে দুরন্ত শুরু ভারতের, কুলদীপদের দাপটে মাত্র ৫৭ রানে গুটিয়ে গেল ইউএই

এশিয়া কাপ ২০২৫-এ দুরন্ত সূচনা করল ভারত। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ইউএই-কে মাত্র ৫৭ রানে অলআউট করে দিল কুলদীপ যাদব ও শিবম দুবেরা। 

 

Asia Cup 2025: এশিয়া কাপে দুরন্ত শুরু ভারতের, কুলদীপদের দাপটে মাত্র ৫৭ রানে গুটিয়ে গেল ইউএই

কুলদীপ যাদব

গার্গী দাস

শেষ আপডেট: 10 September 2025 22:06

দ্য ওয়াল ব্যুরো: এশিয়া কাপ ২০২৫-এর উদ্বোধনী ম্যাচে বল হাতে ভয়ঙ্কর রূপ দেখাল ভারত (India vs UAE)। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে গ্রুপ এ-র ম্যাচে ইউএই-কে মাত্র ৫৭ রানে গুটিয়ে দিল সূর্যকুমার যাদবের স্কোয়াড (Suryakumar Yadav)।

ভারত টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় (India bowling performance)। সেই সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করে দুর্দান্ত স্পেল করলেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)। তিনি একাই তুলে নেন ৪ উইকেট। তাঁকে কার্যকরী সঙ্গত দিলেন শিবম দুবে, যিনি ৩টি উইকেট নেন। বাকি বোলাররাও নিয়মিত চাপ তৈরি করতে থাকেন, যার ফলে ইউএই-র ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ে মুহূর্তে।

ভারতের প্লেয়িং ইলেভেনে ছিলেন সঞ্জু স্যামসন, বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব। স্যামসনকে রাখা হয়েছিল মিডল অর্ডারে।

টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে এশিয়া কাপে অন্যতম ফেভারিট ধরা হচ্ছে। বর্তমানে আইসিসি র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা ভারতীয় দল পাকিস্তানের চেয়ে ছয় ধাপ এগিয়ে। গত দুই বছরে মাত্র একটি সিরিজ হেরেছে তারা। স্বাভাবিক ভাবেই ফেভারিটের তকমা তাদের ঘিরে।

তবে ম্যাচের আগের দিন অধিনায়ক সূর্যকুমার যাদব সাংবাদিক বৈঠকে বলেন, 'ফেভারিট ট্যাগ নিয়ে ভাবতে চাইছি না। কে বলেছে? আমি তো শুনিনি। প্রস্তুতি ভাল থাকলে মাঠে নামার আত্মবিশ্বাসও আসে। আমরা কয়েক দিন আগেই এখানে এসেছি। দল হিসাবে ভাল সময় কেটেছে। এখন শুধু মাঠে নামার অপেক্ষা।'

অভিষেক ম্যাচেই দুরন্ত শুরু করে ভারতীয় শিবিরে আত্মবিশ্বাস তুঙ্গে। এখন দেখার পালা, এই দাপট ধরে রাখতে পারে কি না সূর্যকুমার যাদবের দল।


```