Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

Aus vs Ind: লড়াই এখন কাঁটায়-কাঁটায়! ৫ উইকেট হারালেও জোরদার টক্কর অজিদের

২৬৫ রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া জোরদার পালটা লড়াই দিচ্ছে। ভারতীয় বোলারদের জন্য কাজটা কঠিন হতে চলেছে। তবে একদমই খেলার বাইরে নয় টিম ইন্ডিয়া। আপাতত একটা ব্রেকথ্রু জরুরি! 

Aus vs Ind: লড়াই এখন কাঁটায়-কাঁটায়! ৫ উইকেট হারালেও জোরদার টক্কর অজিদের

অস্ট্রেলিয়া বনাম ভারত

রূপক মিশ্র

শেষ আপডেট: 23 October 2025 16:22

দ্য ওয়াল ব্যুরো: জমে উঠেছে অ্যাডিলেডে (Adelaide Oval) দ্বিতীয় ওয়ান ডে। ২৬৫ রানের টার্গেট তাড়া করতে নেমে ৩৮ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ২০৩/৫। ম্যাচ একদম মাঝপথে দাঁড়িয়েযেদিকে পালে হাওয়া লাগবে, সেদিকেই গড়িয়ে যাবে লড়াইয়ের ফল।

ভারতের বোলাররা শুরুতেই ছিল দারুণ ছন্দে। প্রথমে (Arshdeep Singh) অর্শদীপ সিং ১১ রানে ফিরিয়ে দেন অজি অধিনায়ক মিচেল মার্শকে (Mitchell Marsh)। তার কিছু পরেই (Harshit Rana) হর্ষিত রানা আঘাত হানেনট্র্যাভিস হেড (Travis Head) ২৮ রানে ধরা পড়েন বিরাট কোহলির হাতে। ৫৪/২-তে যখন অস্ট্রেলিয়া টালমাটাল, তখনই হাল ধরেন ম্যাথিউ শর্ট (Matthew Short) ও ম্যাট রেনশ (Matt Renshaw)। তৃতীয় উইকেটে দু’জনে ৫০এর বেশি যোগ করে ম্যাচে ফেরান দলকে।

অবশেষে অক্ষর প্যাটেল (Axar Patel) ভাঙেন সেই পার্টনারশিপ। তাঁর ঘূর্ণিতে বোল্ড আউট রেনশ৩০ রানে থামে ইনিংস। এরপর চতুর্থ ধাক্কা হানেন ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)। তাঁর স্পিনে এবার স্টাম্পড হয়ে ফেরেন অ্যালেক্স কেরি (Alex Carey), মাত্র ৯ রানে। ১৩২/৪ তখন অজিদের স্কোরবোর্ডে।

কিন্তু এখানেই গল্প থামেনি। একদিকে শর্টের রক্ষণাত্মক ব্যাটিং, অন্যদিকে কুপার কনোলির (Cooper Connolly) আগ্রাসনফের রং ফেরে ম্যাচে। দু’জনে মিলেই ৩০এর বেশি রান তুলে ফেলেন দ্রুত। শর্ট ইতিমধ্যে পঞ্চাশ ছুঁয়েছেন, খেলছেন আত্মবিশ্বাস নিয়ে। তাঁর ব্যাট থেকে ৪টি বাউন্ডারি, ২টি ছক্কা। অন্যদিকে কনোলিও অ্যাক্সারকে দু’বার টপকে বাউন্ডারি মেরেছেন।

ভারতের হয়ে এখনও পর্যন্ত সবচেয়ে কার্যকর সিরাজ ও সুন্দর। হর্ষিত নিজের চার ওভারে নিয়েছেন এক উইকেট, দিয়েছেন মাত্র ২২ রান। কিন্তু এখনও বড় সাফল্য বাকি। পরের উইকেটই হতে পারে ম্যাচের টার্নিং পয়েন্ট।

২৬৫ রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া জোরদার পালটা লড়াই দিচ্ছে। ভারতীয় বোলারদের জন্য কাজটা কঠিন হতে চলেছে। তবে একদমই খেলার বাইরে নয় টিম ইন্ডিয়া। আপাতত একটা ব্রেকথ্রু জরুরি! 


```