Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

স্পনসরের নাম ছাড়া জার্সি পড়েই অনুশীলনে ভারত, কী লেখা রয়েছে এতে?

এবারের অনুশীলনের বিশেষত্ব হল, ভারতীয় খেলোয়াড়রা স্পনসর ছাড়াই জার্সি পড়ে নেমেছিলেন। জার্সিতে শুধু লেখা রয়েছে ‘ইন্ডিয়া’। 

স্পনসরের নাম ছাড়া জার্সি পড়েই অনুশীলনে ভারত, কী লেখা রয়েছে এতে?

শুভমন গিল ও জসপ্রীত বুমরাহ

সৌম্য বাগচী

শেষ আপডেট: 6 September 2025 14:19

দ্য ওয়াল ব্যুরো: এশিয়া কাপ ২০২৫-এর (Asia Cup 2025) কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে। ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে টুর্নামেন্ট। প্রথম ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তান ও হংকং। ভারত অভিযান শুরু করবে ১০ সেপ্টেম্বর। তাদের প্রতিপক্ষ আয়োজক সংযুক্ত আরব আমিরশাহি।

   

টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা নিজেদের মতো করে ইতিমধ্যেই দুবাইয়ে পৌঁছে গিয়েছেন। আর মরু শহরে নামার সঙ্গে সঙ্গেই গৌতম গম্ভীরের ছাত্ররা অনুশীলন (Team India Practice) শুরু করে দিয়েছেন। শুক্রবার আইসিসি অ্যাকাডেমি ওভালে প্রথম নেট সেশনে অংশ নিয়েছিলেন সূর্যকুমার যাদব, জসপ্রীত বুমরাহ, শুভমন গিলরা। 

তবে এবারের অনুশীলনের বিশেষত্ব হল, ভারতীয় খেলোয়াড়রা স্পনসর ছাড়াই জার্সি (Jersey without Sponsor) পড়ে নেমেছিলেন। জার্সিতে শুধু লেখা রয়েছে ইন্ডিয়া। ড্রিম-১১ এর সঙ্গে প্রধান স্পনসরের চুক্তি সম্প্রতি ভেঙে যাওয়ার কারণে খেলোয়াড়রা স্পনসর ছাড়াই জার্সি পড়ে খেলবেন এবার। 

ইংল্যান্ড সফরের আগে পর্যন্তটিম ইন্ডিয়ার জার্সিতে ড্রিম-১১ লোগো দেখা যেতকিন্তু সম্প্রতি পাস হওয়া 'অনলাইন গেমিং বিল ২০২৫'-এর কারণেকোম্পানিটি তাদের কার্যক্রমে অসুবিধার সম্মুখীন হয় এবং চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। 

ভারতীয় দলের অনুশীলনে ভারতীয় লাল বলের অধিনায়ক শুভমন গিলকে নেটে দীর্ঘ সময় কাটাতে দেখা যায়। বেশ কিছুক্ষণ তিনি ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহর বলের মুখোমুখিও হন। সঞ্জু স্যামসন আর্দ্র গরমে ৩০ মিনিট ব্যাটিং অনুশীলন করেন। অনুশীলনে আত্মবিশ্বাসী লাগলেও শুভমনের উপস্থিতিতে স্যামসন প্লেয়িং ইলেভেন সুযোগ পাবেন কি না, সেই নিয়ে অবশ্য প্রশ্ন থাকছে। 

উইকেটরক্ষক হিসাবে তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা জিতেশ শর্মার। অনেকেই মনে করছেন, সঞ্জু যদি টপ-অর্ডারে ব্যাট না করার সুযোগ পান তাহলে, জিতেশকেই প্রথম একাদশে রাখা উচিত। কারণ ফিনিশার হিসাবে তাঁর যোগ্যতা প্রমাণিত। অনুশীলনে জিতেশ গ্লাভস হাতে উইকেটের পিছনে বেশ সপ্রতিভই ছিলেন। 

শুক্রবারের নেট সেশনের আগে ভারতীয় খেলোয়াড়রা ওয়ার্ম আপ করেন। নেটে গিল এবং বুমরাহর মধ্যে প্রতিযোগিতা ছিল দেখার মতো। অধিনায়ক সূর্যকুমার যাদবও গিলের সঙ্গে ব্যাটিং অনুশীলন করেন। হার্নিয়া অস্ত্রোপচারের পর মাঠে ফিরছেন সূর্যকুমার। এই দুই ব্যাটারের আগে জিতেশঅভিষেক শর্মা এবং তিলক বর্মাও ব্যাটিং করেন। অভিষেককে বোলিং করতেও দেখা গিয়েছে। 

অনুশীলন চলাকালীন দলের বোলিং কোচ মরনি মরকেল শিবম দুবের রান আপ এবং অ্যাকশন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। বুমরাহ এবং হার্দিক পান্ডিয়া ছাড়াও ফাস্ট বোলার অর্শদীপ সিং এবং হর্ষিত রানাও বোলিংয়ের চেয়ে ফিটনেস ড্রিলের জন্য বেশি সময় ব্যয় করেছেন। 

এশিয়া কাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত তাদের প্রথম ম্যাচ খেলবে ১০ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাশাহির বিরুদ্ধে। এরপর টিম ইন্ডিয়া ১৪ সেপ্টেম্বর পাকিস্তানের মুখোমুখি হবেআর ১৯ সেপ্টেম্বর খেলবে ওমানের বিরুদ্ধে। ২০ সেপ্টেম্বর থেকে প্লে-অফ শুরু হবে। 


```