Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর

দিয়ামানতাকোসের পর হিজাজি মাহেরের সঙ্গে সম্পর্ক ছেদ করল ইস্টবেঙ্গল

এখনও পুরোপুরি ফিট নন হিজাজি। নতুন মরশুমে আনফিট ফুটবলার নিয়ে নামতে চাননি মশাল বাহিনীর চাণক্য অস্কার ব্রুজোঁ। 

দিয়ামানতাকোসের পর হিজাজি মাহেরের সঙ্গে সম্পর্ক ছেদ করল ইস্টবেঙ্গল

হিজাজি মাহের

সৌম্য বাগচী

শেষ আপডেট: 6 September 2025 15:22

দ্য ওয়াল ব্যুরো: দিমিত্রি দিয়ামানতাকোসের পর হিজাজি মাহেরের সঙ্গেও সম্পর্ক ছেদ করল ইস্টবেঙ্গল। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় ক্লাবের পক্ষ থেকে এই খবর জানিয়ে বলা হয়েছে, আমরা হিজাজিকে ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানাচ্ছি। ইস্টবেঙ্গলের প্রতি তাঁর নিষ্ঠা ও ও একাগ্রতাকে ধন্যবাদ জানাই।

জর্ডনের ডিফেন্ডার হিজাজি মাহেরের (Hijazi Maher) গায়ে লাল-হলুদ জার্সি উঠেছিল ২০২৩ সালে। প্রথম মরশুমে তিনি দলকে যথেষ্ট ভরসাও দিয়েছিলেন। সেবার ডুরান্ড কাপে তিনি ইস্টবেঙ্গল (East Bengal) সমর্থকদের মনও জিতে নেন। পদ্মাপাড়ের ক্লাবের হয়ে ৪২টি ম্যাচ খেলেছেন তিনি। করেছেন চারটি গোল। সেই মাহেরকে এবার ছেড়ে দিল লেসলি ক্লডিয়াস সরণির ক্লাব। শুক্রবার ক্লাবের পক্ষ থেকে হিজাজিকে ধন্যবাদ জানিয়ে গোল্ডেন হ্যান্ডশেকের খবর জানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ দুই পক্ষের সম্মতিতেই এসেছে এই সিদ্ধান্ত। 

ইস্টবেঙ্গলের হয়ে প্রথম মরশুমের শেষের দিকে জর্ডনের জাতীয় দলে ডাক পান হিজাজি মাহের। কিন্তু দ্বিতীয় মরশুমের শুরু থেকেই হিজাজির পারফরম্যান্স তাঁর নামের প্রতি সুবিচার করছিল না। সমর্থকরাও তাঁকে নিয়ে হতাশ হতে শুরু করেন। গত বছর ফেব্রুয়ারিতে হাঁটুতে চোট পান এই সেন্ট্রাল ডিফেন্ডার। যার কারণে তিনি ২০২৪-২৫ মরশুমে আর খেলতেই পারেননি। তখনই বোঝা গিয়েছিল, ইস্টবেঙ্গলে তাঁর মেয়াদ শেষের পথে।  

জানা গিয়েছে, এখনও পুরোপুরি ফিট নন হিজাজি। নতুন মরশুমে আনফিট ফুটবলার নিয়ে নামতে চাননি মশাল বাহিনীর চাণক্য অস্কার ব্রুজোঁ। ইতিমধ্যেই হিজাজির পরিবর্তে অন্য বিদেশি ডিফেন্ডারও সই করিয়েছে ইস্টবেঙ্গল। হিজাজিও নিজের দেশের ক্লাবে সই করছেন বলে জানা গিয়েছে।  


```