Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

হরমনপ্রীতদের ব্যর্থতার দিনে অনবদ্য রিচার ব্যাটে ভর করে প্রোটিয়াদের বড় লক্ষ্য দিল ভারত

৯৪ রানের মাথায় ছক্কা হাঁকাতে গিয়ে আউট হন রিচা। তাঁর ৭৭ বলের ইনিংসে ছিল ১১টি চার ও চারটি ছক্কা। 

হরমনপ্রীতদের ব্যর্থতার দিনে অনবদ্য রিচার ব্যাটে ভর করে প্রোটিয়াদের বড় লক্ষ্য দিল ভারত

রিচা ঘোষ

সৌম্য বাগচী

শেষ আপডেট: 9 October 2025 20:04

দ্য ওয়াল ব্যুরো: মহিলাদের ওডিআই বিশ্বকাপে (Women’s ODI World Cup) পাকিস্তানের বিরুদ্ধে ভারতের টপ ও মিডল-অর্ডার ভেঙে পড়েছিল। সেদিন ভারতকে সম্মানজনক স্কোর পৌঁছে দিয়েছিল বাংলার উইকেটরক্ষক-ব্যাটার রিচা ঘোষের (Richa Ghosh) ব্যাট। সেদিন অবশ্য সহজেই জয় পেয়েছিল ব্লু টাইগ্রেসেস। এদিনও একই চিত্র দেখা গেল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।

বৃহস্পতিবার বিশাখাপত্তনমের রাজশেখর রেড্ডি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে ভারত (India vs South Africa)। টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায় প্রোটিয়ারা। ওপেনিং জুটিতে প্রতিকা রাওয়াল (৩৭) ও স্মৃতি মান্ধানা (২৩) ৫৫ রান তোলার পর নিয়মিত ব্যবধানে উইকটে হারাতে থাকে ভারত। একে একে ফিরে যান অধিনায়ক হরমনপ্রীত কউর, জেমাইমা রড্রিগেজ, দিপ্তী শর্মারা। 

২৬ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০২ রান তুলে রীতিমতো ধুঁকতে থাকে ভারত। এরপর দলের হাল ধরেন রিচা। আমনজ্যোৎ কউরের সঙ্গে প্রথমে ৫১ রানের পার্টনারশিপ গড়ে তুলে দলকে প্রাথমিক বিপদ থেকে রক্ষা করেন। এরপর সপ্তম উইকেটের জুটিতে স্নেহ রানাকে নিয়ে দলকে পৌঁছে দেন সম্মানজনক স্কোরে। তাঁদের জুটিতে ওঠে ৮৮ রান। স্নেহ করেন ২৪ বলে ৩৩ রান। ৯৪ রানের মাথায় ছক্কা হাঁকাতে গিয়ে আউট হন রিচা। তাঁর ৭৭ বলের ইনিংসে ছিল ১১টি চার ও চারটি ছক্কা। তাঁর ইনিংসে ভর করেই ৪৯.৫ ওভারে সব উইকেট হারিয়ে ২৫১ রান তুলতে পারে ভারত।

এদিন রিচা দেখিয়ে দিয়েছেন কঠিন উইকেটে কী ভাবে ব্যাট করতে হয়। তাঁর শুরুতে ছিল দেখেশুনে শট খেলা। শেষ বেলায় ঝড় তোলেন বাংলার ব্যাটার। ভারতের জার্সিতে বিশ্বকাপে প্রথম অর্ধশতরান হল রিচার। তাঁর প্রথম ৫০ এল ৫৩ বলে। এরপরই গিয়ার বদলে ২৪ বলে করলেন ৪৪ রান। রিচা ঝড়েই শেষ ১০ ওভারে ভারত করল ৯৮ রান।


```