মুম্বই ক্রাইম ব্রাঞ্চ জানিয়েছে, হুমকিটি অন্য কারও থেকে নয়, মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টার দাউদ ইব্রাহিমের গ্যাং "ডি-কোম্পানি" থেকে এসেছে।

পাঁচ কোটি দাবি করে ডি কোম্পানির ফোন রিঙ্কু সিংকে
শেষ আপডেট: 9 October 2025 18:42
দ্য ওয়াল ব্যুরো: মহা সংকটে রিঙ্কু সিং (Rinku Singh)। আন্ডার ওয়ার্ল্ডের টার্গেট (Targeted By Underworld) হয়েছেন এই ভারতীয় ক্রিকেটার। দাউদ ইব্রাহিমের (Dawood Ibrahim) ডি কোম্পানির নাম করে উত্তরপ্রদেশের রিঙ্কুর কাছ থেকে চাওয়া হয়েছে পাঁচ কোটি টাকা। আর এটা একবার হয়নি, হয়েছে বারবার।
টি-টোয়েন্টি ক্রিকেটে ঝড় তোলা ব্যাটার রিঙ্কু বর্তমানে রয়েছেন কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে উত্তরপ্রদেশের রঞ্জি ট্রফির ক্যাম্পে। কিন্তু সেখানে তিনি পুরোপুরি দুশ্চিন্তা মুক্ত অবস্থায় নেই। তবে রিঙ্কুকে হুমকি দেওয়ার ঘটনায় মুম্বাই পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে।
মুম্বই ক্রাইম ব্রাঞ্চ জানিয়েছে, হুমকিটি অন্য কেউ নয়, মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টার দাউদ ইব্রাহিমের গ্যাং "ডি-কোম্পানি" থেকে এসেছে। ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে রিঙ্কুর প্রোমোশনাল দলকে টাকা চেয়ে তিনটি হুমকি বার্তা পাঠানো হয়েছিল।
মুম্বই পুলিশ সূত্রে জানা গিয়েছে দাউদ গ্যাং রিঙ্কু সিংয়ের থেকে পাঁচ কোটি টাকা দাবি করেছে। এই ঘটনায়, ধৃত দুই ব্যক্তি হুমকি দেওয়ার কথা স্বীকার করে নিয়েছে। রিপোর্ট অনুসারে, রিঙ্কু সিংয়ের থেকে মুক্তিপণ দাবি করা দুই ব্যক্তিকে ওয়েস্ট ইন্ডিজের ত্রিনিদাদ ও টোবাগে থেকে গ্রেফতার করা হয়। একজনের নাম মহম্মদ দিলশাদ এবং অন্যজনের নাম মহম্মদ নাভিদ।