Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

গোকুলামকে পাঁচ গোল দিয়ে আইএফএ শিল্ডে অভিযান শুরু মোহনবাগানের

গোকুলামের বিরুদ্ধে আগ্রাসী মেজাজ নিয়েই শুরু করে হোসে মোলিনার ছাত্ররা। ১১ মিনিটে রবসনের কর্নার থেকে হেডে গোল করে মোহনবাগানকে এগিয়ে দেন আলবার্তো রড্রিগেজ। 

গোকুলামকে পাঁচ গোল দিয়ে আইএফএ শিল্ডে অভিযান শুরু মোহনবাগানের

মোহনবাগান বনাম গোকুলাম

সৌম্য বাগচী

শেষ আপডেট: 9 October 2025 17:24

দ্য ওয়াল ব্যুরো: সকাল থেকেই কলকাতার আকাশের ছিল মুখ ভার। প্রায় সারাক্ষণই বৃষ্টি হয়ে চলেছে। কখনও ভারীকখনও বা ঝিরঝিরে। এর মধ্যেই আজ আইএফএ শিল্ডে (IFA Shield) অভিযান শুরু করেছে মোহনবাগান। আর প্রথম ম্যাচেই কিশোর ভারতী স্টেডিয়ামে মেরিনার্স ৫-১ গোলে উড়িয়ে দিল গোকুলাম কেরালাকে (Mohunbagan vs Gokulam)

ইস্টবেঙ্গলের কাছে হেরে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে থেকে বিদায় নিতে হয়েছিল মোহনবাগানকে। কলকাতা লিগেও সুপার সিক্সেই উঠতে পারেনি গোষ্ঠ পাল সরণির ক্লাব। এরপর এসিএল২-এ অভিযান শুরুতেই মোহনবাগান হেরে যায় তুর্কমেনিস্তানের ক্লাবের কাছে। এসিএল২-এর দ্বিতীয় ম্যাচ খেলতে ইরানে যায়নি গঙ্গা পাড়ের ক্লাব ফুটবলারদের নিরাপত্তার অজুহাত দেখিয়ে। সেই জন্য বাগান জনতা যেমন কিছুটা মুষড়ে পড়েছিলেন, তেমনই ক্লাব কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষুব্ধও হয়েছিলেন। 

এদিন গোকুলামের বিরুদ্ধে আইএফএ শিল্ডের ম্যাচে সেই ভাবে মাঠও ভরাননি বাগান সমর্থকরা। বৃহস্পতিবার মাঠে উপস্থিত ছিলেন বাগান সচিব সৃঞ্জয় বোস ও সভাপতি দেবাশিস দত্ত। তাঁদের সামনেই উঠল গো ব্যাক স্লোগান, দেখানো হল কাওয়ার্ড ম্যানেজমেন্ট প্ল্যাকার্ড। যা চলল গোটা ম্যাচ জুড়েই। সব শেষে অবশ্য প্রিয় দলের জয় দেখে হাসি মুখেই মাঠ ছাড়লেন সমর্থকরা।  

গোকুলামের বিরুদ্ধে আগ্রাসী মেজাজ নিয়েই শুরু করে হোসে মোলিনার ছাত্ররা। ১১ মিনিটে রবসনের কর্নার থেকে হেডে গোল করে মোহনবাগানকে এগিয়ে দেন আলবার্তো রড্রিগেজ। ২৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে সবুজ-মেরুন। এবারও গোলের কারিগর ব্রাজিলের রবসন। তাঁর পাশ থেকেই গোল করে যান জেমি ম্যাকলারেন। ২-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বাগান। 

দ্বিতীয়ার্ধের শুরুতেই আপুইয়ার আত্মঘাতী গোলে ব্যবধান কমায় গোকুলাম। তাতে অবশ্য লাভের লাভ কিছু হয়নি। গোল খেয়ে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে মোলিনার ছাত্ররা। একে একে গোল করে যান রবসনম্যাকলারেনরা। মোহনবাগানের হয়ে জোড়া গোল করেন আলবার্তো এবং ম্যাকলারেন। একটি গোল রবসনের। শেষ পর্যন্ত ৫-১ গোলে জয় পেয়ে মাঠ ছাড়ে মোহনবাগান।


```