Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের

Ind vs SA: প্রথম ইনিংসে ৪৫০ রানে পিছিয়ে থাকার পর ভারত কি এর আগে কোনও টেস্ট জিতেছে?

এখান থেকে ম্যাচে ফেরার একমাত্র রাস্তা—লম্বা ব্যাটিং, ত্রুটিহীন পার্টনারশিপ আর দক্ষিণ আফ্রিকাকে দ্বিতীয় ইনিংসে চাপে ফেলা। সব মিলিয়ে কাজটা কঠিন হলেও অসম্ভব নয়—ইতিহাস সে কথাই বলছে।

Ind vs SA: প্রথম ইনিংসে ৪৫০ রানে পিছিয়ে থাকার পর ভারত কি এর আগে কোনও টেস্ট জিতেছে?

ভারতীয় দল

রূপক মিশ্র

শেষ আপডেট: 23 November 2025 18:07

দ্য ওয়াল ব্যুরো: গুয়াহাটিতে (Barsapara Cricket Stadium) দ্বিতীয় টেস্টের শুরুতেই কার্যত চাপে ভারত। দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে তুলেছে ৪৮৯—সেনুরান মুথুস্বামীর (Senuran Muthusamy) সেঞ্চুরি ও মার্কো জানসেনের (Marco Jansen) ৯৩ রানে ভর করে। সিরিজে ০–১ পিছিয়ে থাকা ভারতের সামনে এখন কঠিন চ্যালেঞ্জ—এই ম্যাচে ফিরতে গেলে প্রায় অসম্ভবকে সম্ভব করতে হবে!

টেস্ট ইতিহাস ঘাঁটলে দেখা যায়, প্রতিপক্ষ প্রথম ইনিংসে ৪৫০ রানের বেশি করলে টিম ইন্ডিয়ার ম্যাচ জেতার নজির খুবই কম। মোট ৩৭ বার এই অবস্থায় পড়েছে দল। তার মধ্যে জয় এসেছে মাত্র ৩ বার। অর্থাৎ, সম্ভাবনা নামেমাত্র, যদিও দৃষ্টান্ত আছে।

প্রথম উদাহরণ—অ্যাডিলেড, ২০০৩–০৪

অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে তুলেছিল ৫৫৬। ভারত পাল্টা জবাব দেয় ৫২৩ তুলে—রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) ২৩৩ ও ভি ভি এস লক্ষ্মণের (VVS Laxman)  ১৪৮ রানের জোড়া ইনিংসের সুবাদে। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে ১৯৬–এ আটকে দিয়ে ২৩৪ রানের লক্ষ্য ৪ উইকেটে চেজ করে বিখ্যাত জয়।

দ্বিতীয় উদাহরণ—বেঙ্গালুরু, ২০১০

অজিরা তোলে ৪৭৮। ভারত তার জবাবে করে ৪৯৫—এবার ভরসা সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। করেন ২১৪। মুরলী বিজয় (Murali Vijay) যোগ্য সঙ্গত দেন (১৩৯)। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া গুটিয়ে যায় ২২৩–এ। ভারত ২০৭ রানের টার্গেট ৪৫ ওভারে তুলে নেয়।

তৃতীয় উদাহরণ—চেন্নাই, ২০১৬

ইংল্যান্ড প্রথম ইনিংসে তুলেছিল ৪৭৭। ভারত জবাবে পাহাড়প্রমাণ ৭৫৯/৭ রানে ডিক্লেয়ার—করুণ নায়ারের (Karun Nair) অপরাজিত ৩০৩–এ ভর করে। শেষ দিনে ইংল্যান্ডকে গুটিয়ে ২০৭–এ নামিয়ে এনে জয় ইনিংস ও ৭৫ রানে। সুতরাং, প্রতিপক্ষ ৪৫০ কিংবা তার বেশি করলে ভারত জিতেছে। তবে সবই ব্যতিক্রমী পরিস্থিতিতে, ম্যাচ-পালটে দেওয়া ইনিংসের সৌজন্যে। তাই গুয়াহাটিতে কাজ অসাধ্য না হলেও কঠিন।

দ্বিতীয় দিনের শেষে টিম ইন্ডিয়ার স্কোর ৯/০—এখনও পিছিয়ে ৪৮০ রানে। যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ৭*, কে এল রাহুল (KL Rahul) ২*। এখান থেকে ম্যাচে ফেরার একমাত্র রাস্তা—লম্বা ব্যাটিং, ত্রুটিহীন পার্টনারশিপ আর দক্ষিণ আফ্রিকাকে দ্বিতীয় ইনিংসে চাপে ফেলা। সব মিলিয়ে কাজটা কঠিন হলেও অসম্ভব নয়—ইতিহাস সে কথাই বলছে।


```