Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

IND vs ENG: এবার নজরে বুমরাহ-রুট দ্বৈরথ, এগিয়ে কে?

বুমরাহ টেস্টে ২৪ ইনিংসে নয়বার রুটকে আউট করেছেন। আর রুট বুমরাহর বিরুদ্ধে ৩১.৭৭ গড়ে মাত্র ২৮৬ রান করতে পেরেছেন।

IND vs ENG: এবার নজরে বুমরাহ-রুট দ্বৈরথ, এগিয়ে কে?

জো রুট-জসপ্রীত বুমরাহ

শেষ আপডেট: 19 June 2025 15:52

দ্য ওয়াল ব্যুরো: গত এক যুগ ধরে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ (India vs England Test Series) মানেই ছিল বিরাট কোহলি ও জেমস অ্যান্ডারসন দ্বৈরথ। যার জন্য অপেক্ষা করে থাকত গোটা ক্রিকেট-বিশ্ব। এবার আর সেই দ্বৈরথ দেখা যাবে না। এই দুই মহাতারকাই লাল বলের বিশ্বকে বিদায় জানিয়েছেন।

তবে এই দুই দলে রয়েছেন আরও দুই মহাতারকা। যাঁদের শৌর্যে মুগ্ধ বাইশ গজের দুনিয়া। নিজের নিজের বিভাগে তাঁরা রয়েছেন আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে। ইংল্যান্ডের জো রুট (Joe Root) ও ভারতের জসপ্রীত বুমরাহর (Jasprit Bumrah) দ্বৈরথ এবারের সিরিজের প্রধান আকর্ষণ হতে চলেছে। 

শুক্রবার থেকে লিডসে শুরু হবে ভারত ও ইংল্যান্ডের মধ্যে প্রথম টেস্ট। শুভমান গিলের নেতৃত্বে এই সফরে গিয়েছেন অনেক তরুণ ক্রিকেটারবিরাট কোহলি, রোহিত শর্মাদের অবসরের পর বিশেষজ্ঞরা বলছেন, এই সফর দিয়ে টিম ইন্ডিয়ার এক নতুন যুগের সূচনা হবে। 

দেশ-বিদেশের প্রাক্তন ক্রিকেটাররা বলছেন, এই সিরিজে ভারতের সবচেয়ে অভিজ্ঞ ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহর উপর অনেক কিছু নির্ভর করবে। পাশাপাশি ইংল্যান্ডও অনেকাংশে নির্ভরশীল তাদের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার জো রুটের উপর। আর এই দুই তারকার ডুয়েল দেখার জন্য মুখিয়ে রয়েছে ক্রিকেট-বিশ্ব।

গত কয়েকটি সিরিজের দিকে তাকালে দেখা যাবে, রুটকে বারবার সমস্যায় ফেলেছেন বুমরাহ। এবারও ভারতের এই স্পিডস্টার চাইবেন রুটকে যত তাড়াতাড়ি হোক প্যাভিলিয়নে পাঠাতে। কারণ এই ইংলিশ ব্যাটারই ইংল্যান্ড ব্যাটিংয়ের প্রধান কাণ্ডারি।

ভারত শেষ টেস্ট সিরিজ খেলেছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ক্যাঙারুর দেশে। ওই সফরে বুমরাহ ৩২ উইকেট নিয়েছিলেন। ভারতের জয়ের একমাত্র টেস্টে বুমরাহ দুর্দান্ত বোলিং করেছিলেন। শেষ টেস্টে বুমরাহ যদি ইনজুরির কারণে মাঠ না ছাড়তেন তাহলে সেটাতেও হয়তো জিতত টিম ইন্ডিয়া

ইংল্যান্ডের পিচ ও কন্ডিশন বরাবরই ফাস্ট বোলারদের পক্ষে কথা বলে। বুমরাহ যদি নিজের ছন্দে বল করতে পারেন, তাহলে রুট রীতিমতো সমস্যায় পড়বেন, এটা বলাই যায়।

রুট বনাম বুমরাহ

বুমরাহ টেস্টে ২৪ ইনিংসে নয়বার রুটকে আউট করেছেন। বলা হয়ে থাকে রুট টেস্টে বুমরাহর সবচেয়ে প্রিয় শিকার। এর পরে বুমরাহর শিকারের তালিকায় রয়েছেন প্যাট কামিন্স (৮ বার) এবং ট্র্যাভিস হেড (৬ বার)। 

বুমরাহ একবার রুটকে বোল্ড করেছেন, চারবার করেছেন ক্যাচ আউট। রুট একবার উইকেটের পিছনে ক্যাচ দিয়েছেন। সেই সঙ্গে বুমরাহ বলে রুট এলবিডব্লিউ হয়েছেন তিনবার

অন্যদিকে, রুট বুমরাহর বিরুদ্ধে ৩১.৭৭ গড়ে মাত্র ২৮৬ রান করতে পেরেছেন। এই সময়ে তার স্ট্রাইক রেট ৫১.১৬। রুট বুমরাহর বিরুদ্ধে মোট ৫৫৯টি বল খেলেছেন, যার মধ্যে ডটবল ৪১১টি। রুট এই ভারতীয় ফাস্ট বোলারের বিরুদ্ধে ৩৬টি চার মেরেছেন। 

পাশাপাশি বুমরাহ SENA দেশগুলিতে (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া) ১৫০ উইকেট নেওয়া প্রথম ভারতীয় বোলার হওয়ার থেকে মাত্র পাঁচ উইকেট দূরে। শুধু তাই নয়, পাঁচ উইকেট নিলেই তিনি SENA দেশগুলিতে ১০বার পাঁচ উইকেট নেওয়া প্রথম ভারতীয় বোলারও হয়ে উঠবেন। 

শচীনের রানের রেকর্ডের পিছনে ছুটছেন রুট

এদিকে রান মেশিন জো রুটও ছুটে চলেছেন। বর্তমানে টেস্টে পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি, করেছেন ১৩,০০৬। এই তালিকার শীর্ষে রয়েছেন শচীন তেন্ডুলকর। মাস্টার-ব্লাস্টারের টেস্ট রান সংখ্যা ১৫,৯২১। শচীনের টেস্ট রান থেকে রুট মাত্র ২৯১৫ রান দূরে। যে গতিতে তিনি রান করছেন এবং যে ফর্মে আছেন, তাতে যদি তিনি ফিট থাকেন এবং তার ফর্মের অবনতি না ঘটে, তাহলে আগামী তিন-চার বছরে শচীনকে ছাড়িয়ে যাবেন এবং টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে উঠবেন।

রুট ২০২১-২৩ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ১৯১৫ রান এবং ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ১৯৬৮ রান করেছেন। শুধু তাই নয়, রুট টেস্টে ৩৬টি সেঞ্চুরি করেছেন এবং তিনি শচীনের ৫১টি সেঞ্চুরি, জ্যাক ক্যালিসের ৪৫টি সেঞ্চুরি এবং রিকি পন্টিংয়ের ৪১টি সেঞ্চুরি থেকে মাত্র কয়েক ধাপ দূরে রয়েছেন। 


```