Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দশ জনের ভারত হেরে গেল তাজিকিস্তানের কাছে

ম্যাচে দুইবার এগিয়ে গেলেও লিড ধরে রাখতে পারেনি ভারত। আয়ুষ ছেত্রীর অযথা দু’টি হলুদ কার্ড দেখে দলকে আরও বিপদে ফেলে দেন। 

দশ জনের ভারত হেরে গেল তাজিকিস্তানের কাছে

ভারতীয় অনূর্ধ্ব-২৩ দল

শেষ আপডেট: 19 June 2025 14:56

দ্য ওয়াল ব্যুরো: দশ জনের ভারত লড়াই করেও হেরে গেল তাজিকিস্তানের কাছে। বুধবার তাজিকিস্তানের হিসোর স্টেডিয়ামে সে দেশের অনূর্ধ্ব-২৩ (Tajikistan U-23) দলের বিরুদ্ধে নেমেছিল নৌসাদ মুসার ছাত্ররা। কিন্তু ভারতীয় অনূর্ধ্ব-২৩ (Indian U-23) দল প্রীতি ম্যাচটিতে (Friendly match) হেরে গিয়েছে ২-৩ গোলে।

ম্যাচে দুইবার এগিয়ে গেলেও লিড ধরে রাখতে পারেনি ভারত। আয়ুষ ছেত্রীর অযথা দুটি হলুদ কার্ড দেখে দলকে আরও বিপদে ফেলে দেন। তিনি লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পর দশ জনের ভারত আর ম্যাচে ফিরতে পারেনি। 

তবে এই ম্যাচে নৌসাদ মুসার ছাত্ররা হেরে গেলেও ভারতের প্রাপ্তির ঝুলি কিন্তু শূন্য হয়নি। গোটা ম্যাচে দুরন্ত খেলে নজর কেড়ে নিয়েছেন ম্যাকার্টন লুইস নিকসন। এই মিডিও ম্যাচে বড় ভূমিকা নিয়েছেন। বলের নিয়ন্ত্রণপ্রেসিং ফুটবল ও ট্যাকল, সব ক্ষেত্রেই মুন্সিয়ানা দেখিয়েছেন নর্থইস্ট ইউনাইটেডের এই ফুটবলার।

পাশাপাশি নজর কেড়েছেন মোহনবাগানের সুহেল ভাট। কাশ্মীরের এই তরুণ স্ট্রাইকার সুপার কাপে দুরন্ত খেলে ভারতের সিনিয়র স্কোয়াডেও জায়গা করে নিয়েছিলেন। কিন্তু সিনিয়র দলের জার্সি তাঁর গায়ে ওঠেনি। অনূর্ধ্ব-২৩ দলের হয়ে তাজিকিস্তানের বিরুদ্ধে গোল করে তিনি বুঝিয়ে দিলেন সিনিয়র দলের গোল করার অক্ষমতা দূর করার মতো প্রতিভা রয়েছে তাঁর মধ্যে। তাঁর গোলেই ম্যাচের ৩৩ মিনিটে এগিয়ে যায় ভারত। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় মেন ইন ব্লুজ।

দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে তাজিকিস্তান সমতায় ফেরে আনসর খাবিবভের গোলে। ৮৫ মিনিটে ভারতকে ফের এগিয়ে দেন পার্থিব গগৈ। কিন্তু এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। সংযোজিত সময়ে (৯০+১) ২-২ করেন মুহাম্মদিকবাল দাভালতভ। এরপর (৯০+৫) মুহাম্মদালি আজিভব গোল করে (৯০+৫) তাজিকিস্তানের জয় সুনিশ্চিত করেন।


```