Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

পাকিস্তানি খেলোয়াড় সই করিয়ে বিপাকে? কাব্যদের ‘মুশকিল আসান’ হয়ে উঠতে চান ললিত মোদী

হান্ড্রেডের এ বছরের সংস্করণে ৬০-এরও বেশি পাকিস্তানি ক্রিকেটার নিবন্ধিত ছিলেন। তাঁদের মধ্যে আবরার আহমেদকেই একমাত্র ভারতীয় মালিকানার দল নিয়েছে—যা বিতর্কের আগুনে ঘি ঢেলেছে। 

পাকিস্তানি খেলোয়াড় সই করিয়ে বিপাকে? কাব্যদের ‘মুশকিল আসান’ হয়ে উঠতে চান ললিত মোদী

ললিত মোদী ও কাব্য মরান

রূপক মিশ্র

শেষ আপডেট: 18 March 2026 18:49

দ্য ওয়াল ব্যুরো: আবরার আহমেদ-কাণ্ডে সানরাইজার্স লিডস এখনও বিতর্কের কেন্দ্রে। আর এবার সেই বিতর্কে শোনা গেল অপ্রত্যাশিত কণ্ঠস্বর। আইপিএলের প্রতিষ্ঠাতা কমিশনার ললিত মোদী (Lalit Modi) এক্সে ভিডিও পোস্ট করে বললেন, ‘ভক্তরা এমনিতেই উত্তেজিত, তার মধ্যে দু’কোটি টাকায় পাকিস্তানি খেলোয়াড়কে সই করানো হল! আমি জানি কীভাবে ইমেজ সামলাতে হয়, কীভাবে সাম্রাজ্য গড়তে হয়। ফোন করো!’ ঠিক এই ভাষাতেই সানরাইজার্স মালিক কাব্য মরানকে (Kavya Maran) সরাসরি পরামর্শ বাতলানোর প্রস্তাব দিলেন ললিত।

গাভাসকরের তীক্ষ্ণ আক্রমণ

সানরাইজার্স লিডসের (Sunrisers Leeds) বিরুদ্ধে সবচেয়ে জোরালো আওয়াজ তুলেছেন প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। মিড-ডে-তে লেখা কলামে তিনি শুধু ক্রিকেটের গণ্ডিতে থাকেননি—সরাসরি অর্থনৈতিক ও রাজনৈতিক যুক্তি সামনে রেখেছেন। সানির বক্তব্য, পাকিস্তানি খেলোয়াড়কে যে পারিশ্রমিক দেওয়া হয়, সেখান থেকে সেই খেলোয়াড় পাক সরকারকে আয়কর দেন। সেই করের টাকায় অস্ত্র কেনা হয়—যা পরিণামে ভারতীয় সেনা ও নিরীহ মানুষের মৃত্যুর কারণ! মালিক ভারতীয় হলে—সরাসরি হোক বা বিদেশি শাখার মাধ্যমে হোক—সেই দায় এড়ানো যায় না।

গাভাসকর লিখেছেন, ‘২০০৮ সালের মুম্বই হামলার পর থেকে আইপিএলে কোনও ভারতীয় ফ্র্যাঞ্চাইজি পাকিস্তানি খেলোয়াড় নেয়নি। বিদেশে লিগ খেলানোর ক্ষেত্রেও একই নীতি মানা উচিত!’

ইসিবির সতর্কতা, বিতর্কের আগেই! 

নিলামের আগেই ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ECB) ‘হান্ড্রেডে’র আটটি ফ্র্যাঞ্চাইজিকে চিঠি দিয়েছিল। সেখানে মনে করিয়ে দেওয়া হয় নিরপেক্ষ নির্বাচন ও বৈষম্যবিরোধী নীতির কথা। নেপথ্যে গুঞ্জন। খবর উঠেছিল, আইপিএল-সংযুক্ত চার দল—ম্যানচেস্টার সুপার জায়ান্টস, এমআই লন্ডন, সাদার্ন ব্রেভ ও সানরাইজার্স লিডস—পাকিস্তানি খেলোয়াড়দের এড়িয়ে চলতে পারে। যদিও ইসিবি স্পষ্ট করে দিয়েছে, কাকে নিতে হবে সেটা বলা তাদের কাজ নয়—তবে বৈষম্যের লক্ষণরেখা পেরোলে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, হান্ড্রেডের এ বছরের সংস্করণে ৬০-এরও বেশি পাকিস্তানি ক্রিকেটার নিবন্ধিত ছিলেন। তাঁদের মধ্যে আবরার আহমেদকেই একমাত্র ভারতীয় মালিকানার দল নিয়েছে—যা বিতর্কের আগুনে ঘি ঢেলেছে। ক্রিকেট, ভূরাজনীতি ও বাণিজ্য—তিনটি দুনিয়ার টানাপড়েনে আপাতত আটকে সানরাইজার্স লিডস।


```