Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

আবরার-ইস্যুতে নাক গলাতে নারাজ বিসিসিআই, পাক স্পিনারকে কিনে খুশিতে ডগমগ কাব্যর টিম

আইপিএল-সংযুক্ত দলগুলো সাধারণত পাকিস্তানি ক্রিকেটার নেয় না—এসএ২০ বা আইএলটি২০-তেও সেই ধারা মেনে চলা হয়। সানরাইজার্স লিডস, এমআই লন্ডন, ম্যানচেস্টার সুপার জায়ান্টস ও সাদার্ন ব্রেভ—চারটি ভারতীয় মালিকানার দলই এবার পাকিস্তানি খেলোয়াড় এড়িয়ে চলবে বলে জল্পনা ছিল। কিন্তু সানরাইজার্স সেই ধারণা ভেঙে দিল।

আবরার-ইস্যুতে নাক গলাতে নারাজ বিসিসিআই, পাক স্পিনারকে কিনে খুশিতে ডগমগ কাব্যর টিম

গ্রাফিক্স: দিব্যেন্দু দাস

রূপক মিশ্র

শেষ আপডেট: 13 March 2026 16:17

দ্য ওয়াল ব্যুরো: আবরার আহমেদকে (Abrar Ahmed) দলে নেওয়ার পর থেকে সানরাইজার্স লিডসকে ঘিরে বিতর্ক থামছে না। ভারতীয় ভক্তদের একাংশ সানরাইজার্স হায়দরাবাদ বয়কটের ডাক দিয়েছেন, এক্স অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছে। এই পরিস্থিতিতে মুখ খুলেছে বিসিসিআই। সহ-সভাপতি রাজীব শুক্লা (Rajeev Shukla) পরিষ্কার জানিয়ে দিয়েছেন, গোটা বিষয় নিয়ে বোর্ডের কিছু বলার নেই।

বিসিসিআইয়ের নিয়ন্ত্রণ শুধু আইপিএলে

এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে শুক্লার বক্তব্য, ‘আমাদের এক্তিয়ার আইপিএলে সীমাবদ্ধ। বিদেশের কোনও লিগে তারা কী করছে, সেখানে আমরা হস্তক্ষেপ করব কীভাবে? বিদেশে দল কিনেছে ফ্র্যাঞ্চাইজি, সেখানে কাকে নেবে সেটা সম্পূর্ণ তাদের সিদ্ধান্ত। আইপিএলে এমন কোনো খেলোয়াড় নেই, তাই আমরা একেবারেই চিন্তিত নই!’ অর্থাৎ, দ্য হান্ড্রেড লিগে (The Hundred) সানরাইজার্স লিডস কাকে নেবে বা না নেবে, তা নিয়ে বিসিসিআই কোনো নির্দেশ দেওয়ার জায়গায় নেই বলে স্পষ্ট করলেন শুক্লা।

ভেত্তোরির ব্যাখ্যা: প্রথম পছন্দ ছিলেন রশিদ

সানরাইজার্স লিডসের হেড কোচ ড্যানিয়েল ভেত্তোরি (Daniel Vettori) জানালেন, আবরার আদতে প্রথম পছন্দ ছিলেন না। নিলামে ইংল্যান্ডের অ্যাডিল রশিদকে (Adil Rashid) দলে নেওয়ার চেষ্টা করেছিলেন তাঁরা। কিন্তু দর হাঁকাহাঁকির সময় রশিদকে তুলে নেয় সাদার্ন ব্রেভ। তারপরই বিদেশি স্পিনারদের দিকে মনোযোগ দেন ভেত্তোরি। চার-পাঁচজনের তালিকায় ছিলেন আবরার। শেষমেশ ট্রেন্ট রকেটসকে হারিয়ে ১ লক্ষ ৯০ হাজার পাউন্ডে তাঁকে দলে নেওয়া হয়। কিউয়ি কোচের কথায়, ‘ওকে পেয়ে খুবই খুশি!’ মালকিন কাব্য মরানও (Kavya Maran) নিলামের টেবিলে উপস্থিত থেকে এই সিদ্ধান্তে সায় দিয়েছেন।

বয়কটের ডাক, তবু অনড় ফ্র্যাঞ্চাইজি

আইপিএল-সংযুক্ত দলগুলো সাধারণত পাকিস্তানি ক্রিকেটার নেয় না—এসএ২০ বা আইএলটি২০-তেও সেই ধারা মেনে চলা হয়। সানরাইজার্স লিডস, এমআই লন্ডন, ম্যানচেস্টার সুপার জায়ান্টস ও সাদার্ন ব্রেভ—চারটি ভারতীয় মালিকানার দলই এবার পাকিস্তানি খেলোয়াড় এড়িয়ে চলবে বলে জল্পনা ছিল। কিন্তু সানরাইজার্স সেই ধারণা ভেঙে দিল।

পরে অবশ্য আট দল-ই জানিয়ে দিয়েছে, খেলোয়াড় বাছাই চলে ক্রিকেটীয় যোগ্যতার ভিত্তিতে—জাতীয়তার নিক্তিতে নয়। দলের অধিনায়ক ইংল্যান্ডের টি-২০ অধিনায়ক হ্যারি ব্রুক (Harry Brook)। বিতর্কের মধ্যেও দলগঠন এগিয়ে চলেছে স্বচ্ছন্দ গতিতে।


```