Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?

পাক স্পিনারকে সই করাতেই ক্রিকেটপ্রেমীদের রোষে সানরাইজার্স লিডস, সাসপেন্ড এক্স অ্যাকাউন্ট

ভারতীয় মালিকানার চার দল—সানরাইজার্স লিডস, এমআই লন্ডন, ম্যানচেস্টার সুপার জায়ান্টস ও সাদার্ন ব্রেভ—পাকিস্তানি খেলোয়াড় এড়িয়ে চলবে বলে মাসখানেক আগেও জল্পনা ছিল। সানরাইজার্সের এই সিদ্ধান্তে সেই ধারণা ভাঙল।

পাক স্পিনারকে সই করাতেই ক্রিকেটপ্রেমীদের রোষে সানরাইজার্স লিডস, সাসপেন্ড এক্স অ্যাকাউন্ট

বিতর্কের কেন্দ্রে আবরার

রূপক মিশ্র

শেষ আপডেট: 13 March 2026 11:14

দ্য ওয়াল ব্যুরো: ‘দ্য হান্ড্রেডে’র নিলামে পাকিস্তানের স্পিনার আবরার আহমেদকে (Abrar Ahmed) দলে নিল সানরাইজার্স লিডস। এর কয়েক ঘণ্টা না যেতেই সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড়। ভারতীয় ক্রিকেটপ্রেমীদের রোষ গিয়ে পড়ল ফ্র্যাঞ্চাইজির উপর। যার জেরে গতরাতেই সাসপেন্ড হয়ে গেল সানরাইজার্স লিডসের এক্স অ্যাকাউন্ট। কেউ ঢুকতে চাইলে সানপেনশনের স্পষ্ট বার্তা ভেসে উঠছে ('Account suspended. X suspends accounts that violate the X rules.')। অ্যাকাউন্ট কেন সাসপেন্ড হল, এক্সের তরফ থেকে এখনও কোনও ব্যাখ্যা আসেনি।

আবরারকে কেন নিল সানরাইজার্স?

লন্ডনের পিকাডিলি লাইটসে নিলাম বসেছিল বৃহস্পতিবার। সেখানে ট্রেন্ট রকেটসকে টেক্কা দিয়ে আবরার আহমেদকে ১ লক্ষ ৯০ হাজার পাউন্ডেভারতীয় মুদ্রায় প্রায় ২ কোটি ৩৪ লক্ষ টাকায়দলে নেয় সানরাইজার্স লিডস। নিলামে উপস্থিত ছিলেন ফ্র্যাঞ্চাইজির সিইও কাব্য মারান (Kavya Maran) ও হেড কোচ ড্যানিয়েল ভেত্তোরি।

সানরাইজার্স লিডস পুরোপুরিভাবে চলে ‘সান গ্রুপে’র মালিকানায়যারা আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের পরিচালকও বটে। কলানিধি মারানের নেতৃত্বাধীন ভারতীয় মিডিয়া সংস্থার ফ্র্যাঞ্চাইজি এই প্রথম কোনও পাকিস্তানি ক্রিকেটারকে সই করাল। আইপিএল-সংযুক্ত দলগুলি সাধারণত পড়শি দেশের খেলোয়াড় নেয় নাদক্ষিণ আফ্রিকার এসএ২০ বা ইউএইয়ের আইএলটি২০-তেও সেই রেওয়াজ চলে আসছে। এবার কেন সেই নিয়মের ব্যতিক্রম হল—সে নিয়ে অবশ্য ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ চুপ।

‘দ্য হান্ড্রেড’ কী?

ইংল্যান্ড ও ওয়েলসে আয়োজিত ক্রিকেটের অভিনব এক ফরম্যাট—যেখানে প্রতিটি ইনিংসে মাত্র ১০০টি বল খেলা হয়। ২০২১ সালে শুরু হওয়া এই টুর্নামেন্টে আটটি দল অংশ নেয়—পুরুষ ও মহিলা, দুই বিভাগেই। দলগুলো ইংল্যান্ডের বিভিন্ন শহরের প্রতিনিধিত্ব করে। লক্ষ্য ক্রিকেটের গণ্ডি বাড়ানো, নতুন দর্শক টানা। সাম্প্রতিক বছরগুলোয় আইপিএল-সহ বিশ্বের বড় ফ্র্যাঞ্চাইজিগুলো এই টুর্নামেন্টে বিনিয়োগ করেছে। সানরাইজার্স লিডস তারই একটি।

কেন এত রোষ?

আবরার আহমেদকে নিয়ে বিতর্কের শুরু ২০২৫ সালের মাঝামাঝি সময়ে। দু’দেশের রাজনৈতিক উত্তেজনার আবহে সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট শেয়ার করেছিলেন পাক স্পিনার। অনেকের দাবি, সেখানে ভারতীয় সশস্ত্র বাহিনীকে কটাক্ষ করা হয়েছিল। এরপর মাঠের একাধিকবার টিম ইন্ডিয়ার ব্যাটারদের আউট করে অদ্ভুত, ইঙ্গিতপূর্ণ কটাক্ষ ছুড়েছেন আবরার। সব মিলিয়ে দেশের ক্রিকেটপ্রেমী জনতার অনেকেই তাঁর উপর বেজায় খাপ্পা!

এই পরিস্থিতিতে নিলামে সইয়ের খবর ছড়াতেই এক্সে ট্রেন্ড করতে থাকে: #ShameOnSRH ও #BoycottSunrisers। শুধু সানরাইজার্স লিডস নয়, আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদকেও বয়কটের ডাক দিয়েছেন অনেকে। ইংল্যান্ডের টি-২০ অধিনায়ক হ্যারি ব্রুককে দলের ক্যাপ্টেন করা হলেও আপাতত সেই খবর বিতর্কের আড়ালে ঢাকা পড়ে গিয়েছে।

ভারতীয় মালিকানার চার দলসানরাইজার্স লিডস, এমআই লন্ডন, ম্যানচেস্টার সুপার জায়ান্টস ও সাদার্ন ব্রেভপাকিস্তানি খেলোয়াড় এড়িয়ে চলবে বলে মাসখানেক আগেও জল্পনা ছিল। সানরাইজার্সের এই সিদ্ধান্তে সেই ধারণা ভাঙল। জল কোথায় গড়ায়, সেটা সময় বলবে। আপাতত তারা বিতর্কের মাশুল গুনছেঅ্যাকাউন্ট সাসপেনশনের আকারে।


```