Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটল

মাঠের লড়াইয়ে কুপোকাত, বদলা নিতে বক্সিং রিংয়ে শিখর ধাওয়ানকে চ্যালেঞ্জ জানালেন আবরার!

২৭ বছরের বোলার একদিকে বক্সিং চ্যালেঞ্জ ছুড়ছেন, অন্যদিকে সোশ্যাল মিডিয়া ভরছে মিমে! ধাওয়ান অবশ্য নিজে এখনও কোনও প্রতিক্রিয়া দেননি। 

মাঠের লড়াইয়ে কুপোকাত, বদলা নিতে বক্সিং রিংয়ে শিখর ধাওয়ানকে চ্যালেঞ্জ জানালেন আবরার!

গ্রাফিক্স: দিব্যেন্দু দাস

রূপক মিশ্র

শেষ আপডেট: 8 October 2025 12:49

দ্য ওয়াল ব্যুরো: সলমন আঘাদের বাইশ গজে হারের যন্ত্রণা, এশিয়া কাপে তিন-তিনবার বিধ্বস্ত হওয়ার কষ্ট কি এখনও কাটেনি?

এশিয়া কাপের (Asia Cup 2025) পর থেকেই পাকিস্তান (Pakistan) শিবিরে নানা নাটক চলছে। তারই মধ্যে এবার নতুন রসদ জোগালেন দলের স্পিনার আবরার আহমেদ (Abrar Ahmed)। মাঠের ক্রিকেটে নয়, এবার বক্সিং রিংয়ে নামতে চান তিনি—প্রতিপক্ষ হিসেবে বেছে নিয়েছেন ভারতের (India) প্রাক্তন ওপেনার শিখর ধাওয়ানকে (Shikhar Dhawan)!

সম্প্রতি এক পাক ইউটিউব চ্যানেলের হালকা মেজাজের সাক্ষাৎকারে আবরারকে জিজ্ঞাসা করা হয়—‘কোন ক্রিকেটারকে আপনি বক্সিং রিংয়ে সামনে পেতে চান?’ বিন্দুমাত্র দেরি না করে আবরারের উত্তর, ‘আমি চাই বক্সিং করতে, আর মুখোমুখি দাঁড়াক শিখর ধাওয়ান!’

কথাটা শুনেই অনুষ্ঠানমঞ্চে বিস্তর হাসিঠাট্টা চললেও সোশ্যাল মিডিয়ায় হালকা মন্তব্যটি কিন্তু মুহূর্তে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। কেউ জানিয়েছেন, মজার ছলে বলা কথায় বাড়াবাড়ির কিছু নেই। আবার অনেকেই ভারত-পাকিস্তান (India–Pakistan) প্রতিদ্বন্দ্বিতার গরম আবহে একে ‘অশোভন প্ররোচনা’ বলে দেগে দিয়েছেন।

এশিয়া কাপের ফাইনালে এই লেগস্পিনার ছিলেন আলোচনার কেন্দ্রে। ভারতের কাছে পরাজয়ের (Pakistan vs India Final) ম্যাচে আবরারের এক উদ্দাম সেলিব্রেশন ভাইরাল হয়। সঞ্জু স্যামসনকে (Sanju Samson) আউটের পর তাঁর ট্রেডমার্ক অঙ্গভঙ্গির লক্ষ্য ভারতীয় ডাগআউট—এমন অভিযোগ সামনে আসে। যদিও সেই বিতর্কিত উৎসবের প্রতিশোধ পরে ফাইনাল জিতে সুদে-আসলে মিটিয়ে নেন অর্শদীপ সিং (Arshdeep Singh), যতীশ শর্মা (Jitesh Sharma) আর হর্ষিত রানা (Harshit Rana)। আবরারকে নকল করে মজার ছলে বানানো ভিডিও সমাজমাধ্যমে পোস্ট করেন। ক্যাপশনে লেখা: ‘নো কনটেক্সট!’

এবার পাকিস্তানের সেই স্পিনারই ফের আলোচনায়। ২৭ বছরের বোলার একদিকে বক্সিং চ্যালেঞ্জ ছুড়ছেন, অন্যদিকে সোশ্যাল মিডিয়া ভরছে মিমে! ধাওয়ান অবশ্য নিজে এখনও কোনও প্রতিক্রিয়া দেননি। ৩৯ বছরের প্রাক্তন ওপেনার অবসরের পর ধারাভাষ্যকার ও পরামর্শদাতা। মাঠে ঠান্ডা মাথার ব্যাটার আপাতত মাঠের বাইরেও রইলেন সংযমী।


```