Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

‘ভুল এখনও শোধরানো সম্ভব!’ আবরার-কাণ্ডে সানরাইজার্স মালিকদের নিশানা গাভাসকরের

ইংল্যান্ডে এই সিদ্ধান্তকে ‘গুণের কদর’ বলা হলেও ভারতে তীব্র সমালোচনা হচ্ছে। গাভাসকরের মতে, এটা ক্রিকেটের সওয়াল নয়—বিবেকের প্রশ্ন।

‘ভুল এখনও শোধরানো সম্ভব!’ আবরার-কাণ্ডে সানরাইজার্স মালিকদের নিশানা গাভাসকরের

গাভাসকর ও আবরার

রূপক মিশ্র

শেষ আপডেট: 16 March 2026 18:32

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের স্পিনার আবরার আহমেদকে (Abrar Ahmed) দ্য হান্ড্রেডের নিলামে কিনেছে সানরাইজার্স লিডস। সেই সিদ্ধান্তকে কেন্দ্র করে যে বিতর্ক শুরু হয়েছে, তাতে এবার যোগ দিলেন ভারতের কিংবদন্তি ওপেনার সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। ‘মিড-ডে’-তে লেখা কলামে সানরাইজার্সের ভারতীয় মালিকদের সরাসরি আক্রমণ করলেন তিনি। জানালেন, ভুল এখনও শোধরানো সম্ভব এবং সেটাই করা উচিত।

যুক্তি কী?

গাভাসকরের বক্তব্যের ভরকেন্দ্র অর্থনৈতিক। তাঁর মতে, পাকিস্তানি খেলোয়াড়কে যে ফি দেওয়া হয়, তা থেকে তিনি পাকিস্তান সরকারকে আয়কর দেন। সেই করের টাকায় অস্ত্র ও সমরাস্ত্র কেনা হয়—যা পরোক্ষভাবে ভারতীয় সেনা ও সাধারণ নাগরিকদের মৃত্যুর কারণ! তাই মালিক ভারতীয় হলে—সরাসরি হোক বা বিদেশি সহযোগী সংস্থার মাধ্যমে হোক—আর্থিক লেনদেন ভারতীয় ক্ষয়ক্ষতিতে পরোক্ষ অবদান রাখার সামিল।

গাভাসকর লিখেছেন, ‘২০০৮ সালের মুম্বই হামলার পর থেকে ভারতীয় ফ্র্যাঞ্চাইজিগুলো আইপিএলে পাকিস্তানি খেলোয়াড় নেওয়া বন্ধ করেছে। বিদেশি লিগে ভারতীয় মালিকানার দলও যদি পাকিস্তানি খেলোয়াড় নেয়, তাহলে সেটা একই কথা!’

ভেত্তোরি বোঝেননি, মালিকের বোঝা উচিত ছিল

সানরাইজার্স লিডসের কোচ ড্যানিয়েল ভেত্তোরি আগেই জানিয়েছিলেন, দলে পাকিস্তানি খেলোয়াড় না নেওয়া নিয়ে কোনও কথাবার্তা হয়নি। আদিল রশিদকে না পেয়ে বিকল্প স্পিনার হিসেবে তাঁরা আবরারকে বেছেছেন। গাভাসকর এই কৈফিয়ত মেনে নিয়েছেন, নিউজিল্যান্ডের কেউ রাজনৈতিক বাস্তবতা নাও বুঝতে পারেন। কিন্তু মালিকের কাছ থেকে এই সচেতনতা প্রত্যাশিত ছিল না? প্রশ্ন তুলেছেন সানি—‘অন্য কোনও দেশ খেলে না এমন একটা ফরম্যাটে টুর্নামেন্ট জেতা কি ভারতীয় সেনার প্রাণের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ?’

বয়কটের আশঙ্কা, শোধরানোর আহ্বান

ভারতের প্রাক্তন তারকার অনুমান, মাঠে বা মাঠের বাইরে এই সিদ্ধান্তের প্রতিবাদ হবে। দলের হোম ও অ্যাওয়ে—দুই ম্যাচেই বিক্ষোভ হতে পারে। দলে আকর্ষণীয় ব্যাটসম্যান থাকা সত্ত্বেও প্রচুর দর্শকও হয়তো মুখ ফিরিয়ে নেবেন।

উল্লেখ্য, সান গ্রুপের মালিকানাধীন সানরাইজার্স লিডস ১ লক্ষ ৯০ হাজার পাউন্ডে আবরারকে কিনেছে—ভারতীয় মুদ্রায় প্রায় ২ কোটি ৩৪ লক্ষ টাকা। দলের সিইও কাব্য মরান (Kavya Maran) নিজে নিলামে উপস্থিত ছিলেন। ইংল্যান্ডে এই সিদ্ধান্তকে ‘গুণের কদর’ বলা হলেও ভারতে তীব্র সমালোচনা হচ্ছে। গাভাসকরের মতে, এটা ক্রিকেটের সওয়াল নয়—বিবেকের প্রশ্ন।


```