সব মিলিয়ে, এশিয়া কাপে ক্রিকেট নয়, পাকিস্তানের বিতর্কই যেন আবারও শিরোনামে উঠে এল। এখন দেখার, কড়া পদক্ষেপ নিতে আইসিসি কতটা এগোয়।

পাকিস্তানের ঘাড়ে কোপ পড়ল বলে
শেষ আপডেট: 18 September 2025 23:15
দ্য ওয়াল ব্যুরো: এশিয়া কাপে (Asia Cup) ফের বিতর্কে পাকিস্তান (Pakistan)। সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে বুধবারের ম্যাচের আগে একাধিক নিয়মভঙ্গের অভিযোগ উঠেছে সলমন আঘাদের বিরুদ্ধে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে। ইতিমধ্যেই পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (PCB) ই-মেল পাঠিয়েছেন আইসিসি-র সিইও সংযোগ গুপ্ত। সেই ই-মেলেই পাকিস্তানের বিরুদ্ধে আনা অভিযোগের বিস্তারিত উল্লেখ করা হয়েছে।
আইসিসি–র নিয়ম ভাঙার তালিকায় সবচেয়ে গুরুতর অভিযোগ নিষিদ্ধ এলাকায় ভিডিও করা। এর পাশাপাশি আরও বেশ কয়েকটি নিয়ম লঙ্ঘনের কথাও উঠে এসেছে।
ঘটনার সূত্রপাত গত রবিবারের ম্যাচে (India Pakistan) ‘হ্যান্ডশেক বিতর্ক’ (India Pakistan Handshake) থেকে। তখনই পাকিস্তান বোর্ড একটি ভিডিও প্রকাশ করে, যেখানে দেখা যায় ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের সঙ্গে দলীয় আলোচনার ছবি।
পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রথমে একটি ভিডিও পোস্ট করে। দেখা গিয়েছে, পাকিস্তানের অধিনায়ক সলমন, ম্যানেজার নাভিদ আক্রম চিমা, কোচ মাইক হেসন এবং আরও দু’-একজন কর্তার সঙ্গে দুবাই স্টেডিয়ামে নিজের ঘরে কথা বলছেন পাইক্রফ্ট। সেখানেই জিম্বাবোয়ের প্রাক্তন ক্রিকেটার তথা ম্যাচ রেফারি ক্ষমা চান বলে দাবি করেছে পাকিস্তান। তবে সেই ভিডওর কোনও আওয়াজ নেই। ফলে কে কী বলছেন, ওই ভিডিও থেকে তা জানার কোনও উপায় নেই।
পাকিস্তান দাবি করে, ওই আলোচনায় পাইক্রফট নাকি ভুল বোঝাবুঝির জন্য ক্ষমা চেয়েছেন। কিন্তু আইসিসির মতে, সেই বৈঠকের ভিডিও প্রকাশ করাটাই ছিল স্পষ্ট নিয়মভঙ্গ।
সব মিলিয়ে, এশিয়া কাপে ক্রিকেট নয়, পাকিস্তানের বিতর্কই যেন আবারও শিরোনামে উঠে এল। এখন দেখার, কড়া পদক্ষেপ নিতে আইসিসি কতটা এগোয়।
গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি ভারতীয় ক্রিকেটারেরা। জানা গিয়েছে, হাত মেলানো নিয়ে পাকিস্তানের ক্রিকেটারদের নির্দেশ দিয়েছে আইসিসি।
সূত্রের খবর আইসিসি-র সিইও-র সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান তথা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নকভির বৈঠক হয়েছে। তারপর পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক সলমন আলি আঘা ও কোচ মাইক হেসনের সঙ্গে বৈঠক করেছেন নকভি। সেখানে পাকিস্তানকে নির্দেশ দেওয়া হয়েছে, সুপার ফোরের ম্যাচে যেন পাক ক্রিকেটারেরা ভারতের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাতে না যান। আইসিসি-র এই নির্দেশ মেনে নিয়েছে পাকিস্তান।