Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

‘বুমরাহকে স্লোয়ার বলের রহস্য শিখিয়েছি আমি!’ বড় দাবি পাক বংশোদ্ভূত এই বোলারের

জহুরের দাবি কতটা সত্যি, তা যাচাই করার উপায় নেই। বুমরাহ বা মুম্বই ইন্ডিয়ান্সের তরফে এখনও কোনো প্রতিক্রিয়া আসেনি। তবে আপাতত ক্রিকেট মহলে ভিডিও-র বক্তব্য নিয়ে আলোচনা তুঙ্গে।

‘বুমরাহকে স্লোয়ার বলের রহস্য শিখিয়েছি আমি!’ বড় দাবি পাক বংশোদ্ভূত এই বোলারের

জহুর খান

রূপক মিশ্র

শেষ আপডেট: 11 March 2026 11:12

দ্য ওয়াল ব্যুরো: জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) আজ তর্কাতীতভাবে বিশ্বের অন্যতম সেরা বোলার। তাঁর স্লোয়ার ডেলিভারিতে বিশ্বের সেরা ব্যাটাররাও চমকে যান, বিভ্রান্ত হন। কিন্তু এই মারণ অস্ত্রের পেছনে কি লুকনো রয়েছে এক চমকপ্রদ গল্প, যা এতদিন সামনে আসেনি? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিয়োতে বড় দাবি করে অন্তত সেই সন্দেহই ঘনিয়ে তুললেন পাকিস্তানে জন্ম নেওয়া সংযুক্ত আরব আমিরশাহির বোলার জহুর খান (Jahoor Khan)। তাঁর দাবি, যে স্লোয়ার বলে সদ্যসমাপ্ত বিশ্বকাপে ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন বুমরাহ, তাঁকে সেই ডেলিভারির গুপ্ত কৌশল শিখিয়েছিলেন তিনিই!

আবুধাবির গরমে যে আলাপ বদলে দিল সবকিছু!

২০১৯ সালের আইপিএল (IPL 2019)। করোনার ঠিক আগের মরসুম। আরবদেশে ৫০ ডিগ্রি তাপমাত্রায় চলছে খেলা। তাপে মাঠ পুড়ছে। বলও ভিজে যাচ্ছে ঘামে। সেই কঠিন পরিস্থিতিতে মুম্বই ইন্ডিয়ান্সের নেট বোলার হিসেবে যোগ দেন জহুর। টি-১০ লিগে তাঁর স্লোয়ার বলের পারফরম্যান্স আগে থেকেই নজর কেড়েছিল মুম্বই শিবিরের।

এতদিন বাদে জহুরের মন্তব্য, ‘একটা ম্যাচে বুমরাহ, ট্রেন্ট বোল্ট ও নেথান কোল্টার-নাইল অনেক রান দিয়ে ফেলেছিল। সেই রাতে আমি দলের সঙ্গে ছিলাম। বুমরাহ এসে টেবিলের সামনে বসলেন। রোহিত শর্মাও (Rohit Sharma) পাশে। আমি দেখছিলাম!’ প্র্যাকটিসে নেমে প্রথম বলেই ইয়র্কার, তারপর পাঁচটা স্লোয়ার। বোলিং কোচ শেন বন্ড থেকে শুরু করে মাহেলা জয়াবর্ধনে—সবাই অবাক।

‘একই অ্যাকশনে এটা কীভাবে সম্ভব?’

অবাক দশা কাটতেই সবার আগে এগিয়ে এলেন বন্ড। জিজ্ঞেস করলেন গ্রিপের রহস্য। জয়াবর্ধনে তখনও হতচকিত। জানালেন, এটা ক্রিকেটে নতুন কিছু। আর সেই রাতেই সবার শেষে এগিয়ে এলেন বুমরাহ। সরাসরি বেশ কিছু প্রশ্ন করলেন জহুরকে।

পাক বংশোদ্ভূত পেসারের কথায়, ‘বুমরাহর আর্জি ছিল, “পাজি, গ্রিপটা দেখান!” আমি বললাম, “একই গ্রিপ। একই অ্যাকশন। শুধু কব্জির কাজটা আলাদা!” বুমরাহ তা-ই দেখে বল করলেন। তারপর বললেন, “এটা তো অন্য লেভেলের জিনিস!”’ এরপর প্র্যাকটিসে একসঙ্গে বোলিং করেন দুজন। জহুর দেখিয়ে দেন কৌশল, বুমরাহও নাকি ঝটপট শিখে নেন!

তারকার বিনয়ে মুগ্ধ জহুর

ভিডিও-র শেষে জহুর বললেন সবচেয়ে মার্মস্পর্শী কথাটা: ‘আমি আমিরশাহি-র একজন সাধারণ বোলার। আর বুমরাহ বিশ্বমানের তারকা। এত বড় স্টার হয়েও তিনি আমার কাছে এসে কৌশল জানতে চেয়েছিলেন। এটাই সবচেয়ে বেশি ভালো লেগেছে!’

জহুরের দাবি কতটা সত্যি, তা যাচাই করার উপায় নেই। বুমরাহ বা মুম্বই ইন্ডিয়ান্সের তরফে এখনও কোনো প্রতিক্রিয়া আসেনি। তবে আপাতত ক্রিকেট মহলে ভিডিও-র বক্তব্য নিয়ে আলোচনা তুঙ্গে।


```