Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

‘মশাল বয়ে নিয়ে গিয়েছি!’ বোর্ডের সর্বোচ্চ সম্মান পেয়ে আপ্লুত দ্রাবিড়, বর্ষসেরা গিল-মান্ধানা

স্মৃতি মান্ধানার ঝুলিতে পাঁচ নম্বর বর্ষসেরার পুরস্কার—২০১৮ সালের পর পঞ্চম। ২০২৫ সালে ওডিআইয়ে এক ক্যালেন্ডার বছরে সর্বোচ্চ রান—১,৩৬২—এই রেকর্ড এর আগে কোনও মহিলা ক্রিকেটার অর্জন করেননি। 

‘মশাল বয়ে নিয়ে গিয়েছি!’ বোর্ডের সর্বোচ্চ সম্মান পেয়ে আপ্লুত দ্রাবিড়, বর্ষসেরা গিল-মান্ধানা

গিল-দ্রাবিড়-মান্ধানা

রূপক মিশ্র

শেষ আপডেট: 16 March 2026 13:09

দ্য ওয়াল ব্যুরো: নয়াদিল্লিতে বিসিসিআইয়ের নমন পুরস্কার অনুষ্ঠান (Naman Awards 2026)। মঞ্চে উঠলেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। হাতে কর্নেল সিকে নাইডু লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার—বিসিসিআইয়ের সর্বোচ্চ সম্মান। চোখে আবেগ, গলায় কৃতজ্ঞতা। বললেন, ‘আমি সবসময় একটাই কাজ করেছি—আগের প্রজন্মের জ্বালানো মশাল বহন!’ দ্রাবিড়েই শেষ নয়। একই মঞ্চে বর্ষসেরা পুরুষ ক্রিকেটার হলেন শুভমান গিল (Shubman Gill), মেয়েদের মধ্যে স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)।

রজার বিনি ও মিতালিও পেলেন সম্মান

টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক তথা কোচের পাশাপাশি কর্নেল সিকে নাইডু পুরস্কার ভূতপূর্ব বিসিসিআই সভাপতি রজার বিনিও। মহিলাদের বিভাগে বিসিসিআই লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার গেল মিতালি রাজের (Mithali Raj) হাতে।

সম্মাননা পেয়ে উচ্ছ্বসিত দ্রাবিড়। বললেন, ‘এই পুরস্কারের আগের প্রাপকরা ভারতীয় ক্রিকেটের মহান কিংবদন্তি। তাঁদের দেখে বড় হয়েছি, অনুপ্রেরণা নিয়েছি। ছোটবেলায় অনূর্ধ্ব-১৫ ক্রিকেট খেলা থেকে আজ এই মঞ্চ পর্যন্ত—প্রতিটি সুযোগের জন্য কৃতজ্ঞ।’

খেলোয়াড় ও কোচ—দুই ভূমিকায়ই ভারতীয় ক্রিকেটে অসামান্য অবদান রেখেছেন দ্রাবিড়। আন্তর্জাতিক কেরিয়ারে ২৪ হাজারেরও বেশি রান। অবসরের পর এনসিএ প্রধান, অনূর্ধ্ব-১৯ কোচ হিসেবে ২০১৮ বিশ্বকাপজয়ী দল গড়েছেন। হেড কোচ হিসেবে ২০২৪ সালে ভারতকে টি-২০ বিশ্বকাপ জিতিয়েছেন।

গিল ও মান্ধানার অসাধারণ মরশুম

দ্বিতীয়বার পলি উমরিগর পুরস্কার পেলেন (Polly Umrigar Award) শুভমান গিল। ইংল্যান্ড সফরে টেস্ট অধিনায়ক হিসেবে প্রথম সিরিজেই ১০ ইনিংসে ৭৫৪ রান—চারটি সেঞ্চুরি-সহ। শুধু লাল বলের ক্রিকেট নয়, চ্যাম্পিয়নস ট্রফিতেও বাংলাদেশের বিরুদ্ধে অপরাজিত শতরান সমেত ১৮৮ রান করেছেন। গিলের কথায়, ‘পাঁচটি আইসিসি ট্রফি—এটা আগে কখনও হয়নি। এই সম্মান আমার একার নয়, পুরো দলের!’

স্মৃতি মান্ধানার ঝুলিতে পাঁচ নম্বর বর্ষসেরার পুরস্কার—২০১৮ সালের পর পঞ্চম। ২০২৫ সালে ওডিআইয়ে এক ক্যালেন্ডার বছরে সর্বোচ্চ রান—১,৩৬২—এই রেকর্ড এর আগে কোনও মহিলা ক্রিকেটার অর্জন করেননি। মেয়েদের বিশ্বকাপে ৯ ম্যাচে ৪৩৪ তুলে শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫০ বলে সেঞ্চুরি—ভারতীয় ক্রিকেটে পুরুষ ও মহিলা মিলিয়ে দ্রুততম ওডিআই শতরান। ডিসেম্বরে মহিলা টি-২০-তে ৪ হাজার রান পূর্ণ করা দ্বিতীয় ক্রিকেটার। সম্মানিত মন্ধানা বললেন, ‘ব্যক্তিগত পুরস্কার নিয়ে বলতে গেলে দলের কথা না বললেই নয়। এটা অসাধারণ একটা বছর ছিল!’


```