Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Naman Awards: বিসিসিআইয়ের সর্বোচ্চ সম্মান পাচ্ছেন দ্রাবিড়, ‘বর্ষসেরা ক্রিকেটার’ শুভমান

ভূতপূর্ব অধিনায়ক ও কোচ রাহুল দ্রাবিড়ের কেরিয়ার শুধু সাফল্যের হিসেবে মাপা যায় না। টেস্টে ১৩,২৮৮ রান, একদিনের ক্রিকেটে ১০,৮৮৯—এই পরিসংখ্যান তাঁর অবদানের একটা অংশ মাত্র।

Naman Awards: বিসিসিআইয়ের সর্বোচ্চ সম্মান পাচ্ছেন দ্রাবিড়, ‘বর্ষসেরা ক্রিকেটার’ শুভমান

দ্রাবিড় ও শুভমান

রূপক মিশ্র

শেষ আপডেট: 12 March 2026 13:44

দ্য ওয়াল ব্যুরো: ১৫ মার্চ নয়াদিল্লিতে বিসিসিআইয়ের (BCCI) বার্ষিক ‘নমন পুরস্কার’ অনুষ্ঠান। এবার সেই মঞ্চে বিশেষ সম্মান পাচ্ছেন ভারতীয় ক্রিকেটের দুই গুরুত্বপূর্ণ মুখ। একজন প্রাক্তন, অন্যজন বর্তমান। জানা যাচ্ছে, বোর্ডের সিদ্ধান্তমাফিক, রাহুল দ্রাবিড় (Rahul Dravid) ও শুভমান গিলকে (Shubman Gill) সম্মানিত করা হবে। দ্রাবিড়ের ঝুলিতে কর্নেল সিকে নাইডু-র নামাঙ্কিত জীবনকৃতি পুরস্কার (Lifetime Achievement Awards)। অন্যদিকে টেস্ট ও ওডিআই দলের অধিনায়ক গিলকে দেওয়া হবে বর্ষসেরা ক্রিকেটারের সম্মান। ‘ইন্ডিয়ান এক্সপ্রেসে’র প্রতিবেদনে এই তথ্য সামনে এসেছে।

দ্রাবিড়ের সম্মান

ভূতপূর্ব অধিনায়ক ও কোচ রাহুল দ্রাবিড়ের কেরিয়ার শুধু সাফল্যের হিসেবে মাপা যায় না। টেস্টে ১৩,২৮৮ রান, একদিনের ক্রিকেটে ১০,৮৮৯—এই পরিসংখ্যান তাঁর অবদানের একটা অংশ মাত্র। সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায় ও ভিভিএস লক্ষ্মণের সঙ্গে মিলে ভারতীয় ব্যাটিংয়ের সোনালি যুগ গড়ে তুলেছিলেন তিনি।

২০১২ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর মাঠের বাইরেও সমান সক্রিয়। এনসিএ প্রধান, ভারত অনূর্ধ্ব-১৯ কোচ, তারপর সিনিয়র দলের হেডকোচ— প্রতিটি ভূমিকায় নিজেকে উজাড় করে দিয়েছেন। তাঁর কোচিংয়েই ২০২৪ সালে টি-২০ বিশ্বকাপ জিতেছিল ভারত। বিশ্বকাপের ফাইনালেও জায়গা করে নেয় টিম ইন্ডিয়া।

শুভমানের অসাধারণ সিজন

পাশাপাশি বর্ষসেরার পুরস্কার পাচ্ছেন শুভমান গিল। বিশেষজ্ঞদের নজরে, সিদ্ধান্তটা যুক্তিসংগত। টেস্ট অধিনায়ক হিসেবে প্রথম সিরিজেই ইংল্যান্ডের বিরুদ্ধে সাতশোরও বেশি রান করে নজির গড়েছেন। নেতৃত্বেও রেখেছেন পরিপক্কতার ছাপ।

এ ছাড়া বিভিন্ন সম্মান পাচ্ছেন কারা?

মুম্বইয়ের আয়ুষ মাত্রে পাচ্ছেন লালা অমরনাথ পুরস্কার—ঘরোয়া সীমিত ওভারের ক্রিকেটে সেরা অলরাউন্ডার হিসেবে। সম্প্রতি তাঁর নেতৃত্বেই জিম্বাবোয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছে ভারত। এ ছাড়া মেয়েদের জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজকেও (Mithali Raj) লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার দেওয়ার কথা ভাবছে বিসিসিআই। মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন পেতে চলেছে ঘরোয়া ক্রিকেটে সেরা সংস্থার স্বীকৃতি।


```