Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

Naman Awards 2026: বিভিন্ন প্রজন্মের পাঁচ বিশ্বচ্যাম্পিয়ন দলকে সম্মান জানাল বিসিসিআই

২০২৫ সালে পাঁচটি আইসিসি আসরে ভারত জিতেছে তিনটি শিরোপা। ২০২৬-এর শুরুতে আরও দুটো। এই পাঁচ বিশ্বকাপ জয়ের স্বীকৃতি এক মঞ্চে—ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এই সম্মানের রাত নিঃসন্দেহে আলাদাভাবে মনে রাখা হবে।

Naman Awards 2026: বিভিন্ন প্রজন্মের পাঁচ বিশ্বচ্যাম্পিয়ন দলকে সম্মান জানাল বিসিসিআই

পাঁচ বিশ্বচ্যাম্পিয়ন

রূপক মিশ্র

শেষ আপডেট: 16 March 2026 12:13

দ্য ওয়াল ব্যুরো: নয়াদিল্লিতে বিসিসিআইয়ের নমন পুরস্কার অনুষ্ঠান (Naman Awards 2026)। মঞ্চে উঠলেন পাঁচটি বিশ্বকাপজয়ী দলের সদস্য। অনূর্ধ্ব-১৯ মহিলা থেকে পুরুষ টি-২০—এক আসরে ভারতীয় ক্রিকেটের গৌরবময় অধ্যায়কে সম্মান জানাল বোর্ড। এমন রাত ভারতীয় ক্রিকেটের ইতিহাসে বিরল।

একে একে উঠে এলেন চ্যাম্পিয়নরা

গতকাল প্রথমে মঞ্চে ওঠে নিকি প্রসাদের (Niki Prasad) নেতৃত্বে অনূর্ধ্ব-১৯ মহিলা টি-২০ বিশ্বকাপজয়ী টিম। মালয়েশিয়ায় অনুষ্ঠিত টুর্নামেন্টে অপরাজিত থেকে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে হারিয়ে শিরোপা ধরে রেখেছিল ভারত।

পরের এন্ট্রি আয়ুষ মাত্রের (Ayush Mhatre) নেতৃত্বে অনূর্ধ্ব-১৯ পুরুষ বিশ্বকাপজয়ী দলের। হারারের ফাইনালে ইংল্যান্ডকে ১০০ রানে হারিয়ে রেকর্ড ষষ্ঠ শিরোপা জিতেছিল টিম ইন্ডিয়া। বৈভব সূর্যবংশীর ৮০ বলে ১৭৫ রানের ইনিংস সেই ম্যাচকে স্মরণীয় করে তুলেছে।

তিন নম্বরে গত বছর আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি (ICC Champions Trophy 2025) জয়ী দল। দুবাইয়ে নিউজিল্যান্ডকে চার উইকেটে পর্যুদস্ত করে তৃতীয়বার চ্যাম্পিয়ন হয়েছিল রোহিত শর্মার ভারত। ফাইনালে ৮৩ বলে ৭৬ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছিলেন অধিনায়ক নিজেই।

২০২৫ সালের শেষ বড় উপহার এসেছিল হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) হাত ধরে। নভেম্বরে নবি মুম্বইয়ে মহিলা বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে প্রমীলা বাহিনী প্রথমবার আইসিসি মহিলা বিশ্বকাপ জিতে নেয়। শেফালি বর্মার ৮৭ ও দীপ্তি শর্মার ৫ উইকেট ঘুরিয়ে দেয় ম্যাচের মোড়।  

ছাব্বিশের মুকুট: ছেলেদের টি-২০ বিশ্বকাপ

গতকাল সবশেষে মঞ্চে এলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ও গৌতম গম্ভীর (Gautam Gambhir)। সদ্য আমদাবাদে নিউজিল্যান্ডকে ৯৬ রানে উড়িয়ে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2026) তৃতীয়বারের মতো হাত তুলেছে টিম ইন্ডিয়া। ব্যাটে সঞ্জু স্যামসনের ৪৬ বলে ৮৯, বলে জসপ্রীত বুমরাহের ৪/১৫ ও অক্ষর প্যাটেলের ৩/২৭। পাঁচ উইকেটে ২৫৫-এর জবাবে নিউজিল্যান্ড থামে ১৫৯-এ।

উল্লেখ্য, ২০২৫ সালে পাঁচটি আইসিসি আসরে ভারত জিতেছে তিনটি শিরোপা। ২০২৬-এর শুরুতে আরও দুটো। এই পাঁচ বিশ্বকাপ জয়ের স্বীকৃতি এক মঞ্চে—ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এই সম্মানের রাত নিঃসন্দেহে আলাদাভাবে মনে রাখা হবে।


```