Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

Ranji Trophy: শেষ চারে কর্নাটক, নায়ক রাহুল, নবির দৌলতে প্রথমবার জায়গা পাকা জম্মু-কাশ্মীরের

১৯৪ রানে অলআউটের পরও ৪২ রানের লিড, দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ধস সামলে শেষ উইকেটে ৬৫ রানের জুটি—এই সব মিলিয়ে জম্মু-কাশ্মীরের লড়াইয়ের গল্প।

Ranji Trophy: শেষ চারে কর্নাটক, নায়ক রাহুল, নবির দৌলতে প্রথমবার জায়গা পাকা জম্মু-কাশ্মীরের

গ্রাফিক্স: দিব্যেন্দু দাস

রূপক মিশ্র

শেষ আপডেট: 9 February 2026 17:43

দ্য ওয়াল ব্যুরো: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বইয়ের (Mumbai) দুর্গ ভেঙে শেষ চারে পৌঁছে গেল কর্নাটক (Karnataka)। লক্ষ্য ৩২৫। চতুর্থ দিনের ক্ষয়ে যাওয়া পিচে এই রান তাড়া করা ছিল অত্যন্ত কঠিন। তবু দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন কেএল রাহুল (KL Rahul)। ময়াঙ্ক আগরওয়াল (Mayank Agarwal) দ্রুত ফিরলেও রাহুল অনায়াসে ম্যাচের রাশ হাতে টেনে নেন। ঢিলেঢালা বলে প্রহার, ভালো ডেলিভারিতে ধৈর্যএই দুইয়ের নিখুঁত তালমিলে তিনি নিয়ন্ত্রণে রাখেন ইনিংসের গতি।

রাহুলের শতরান আসে ১৪৭ বলেক্লাসিক্যাল ড্রাইভ, সোজা ব্যাটের ব্যবহার আর নিয়মিত রান তোলাই ছিল মূল লক্ষ্য। অধিনায়ক দেবদত্ত পাডিক্কাল (Devdutt Padikkal) (৩৯) এবং পরে স্মরণ রবিচন্দ্রনের সঙ্গে জুটি। যার সুবাদে ম্যাচ কার্যত কর্নাটকের দখলে চলে যায়। যারা চার উইকেটে জয় নিশ্চিত করে ২০১৫-র পর প্রথমবার ট্রফিজয়ের স্বপ্ন জিইয়ে রাখল।

বোলারদের লড়াই, পার্থক্য গড়লেন রাহুলই

কোয়ার্টার ফাইনালের শুরু থেকেই দফায় দফায় নাটক! প্রথম ইনিংসে মুম্বই মাত্র ১২০-তে গুটিয়ে যায়, কর্নাটকের জার্সিতে দাপট দেখান প্রসিদ্ধ কৃষ্ণ (Prasidh Krishna) ও বিদ্বৎ কাবেরাপ্পা। তবু ৪২ বারের চ্যাম্পিয়নরা সহজে হার মানেনি। দ্বিতীয় ইনিংসে আকাশ আনন্দ, তনুশ কোটিয়ানদের লড়াইয়ের সুবাদে মুম্বই তোলে ৩৭৭। লক্ষ্যটা তখন পাহাড়প্রমাণ মনে হচ্ছিল। কিন্তু চতুর্থ ইনিংসে রাহুলের উপস্থিতিই ফারাক গড়ে দেয়। এই জয়ে শুধু সেমিফাইনালে নয়, বাকি প্রতিদ্বন্দ্বীদের কাছেও স্পষ্ট বার্তা পাঠাল কর্নাটক।

ইতিহাসে জম্মু-কাশ্মীর, নবি-ঝড়ে বেসামাল মধ্যপ্রদেশ

একই দিনে রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) লেখা হল আরও এক ঐতিহাসিক অধ্যায়। ৬৭ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রথমবার সেমিফাইনালে পৌঁছল জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir)। ইন্দোরে মধ্যপ্রদেশকে হারানোর নেপথ্যে একটাই নামআকিব নবি (Auqib Nabi)। ম্যাচে ছিনিয়ে নিলেন ১২ উইকেট, তার মধ্যে প্রথম ইনিংসে ৭/৪০বারবার খেলার রাশ টেনে ধরেছেন নিজের দিকে।

১৯৪ রানে অলআউটের পরও ৪২ রানের লিড, দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ধস সামলে শেষ উইকেটে ৬৫ রানের জুটিএই সব মিলিয়ে জম্মু-কাশ্মীরের লড়াইয়ের গল্প। অন্তিম দিনে নবি আবার আঘাত হানেন, সারাংশ জৈনের প্রতিরোধ ভেঙে দেন নিখুঁত ডেলিভারিতে। শেষ পর্যন্ত ৫৬ রানের জয় আর উচ্ছ্বাসে ভাসা এক দল… যারা ছিল এতদিন অন্ত্যেবাসী। সব মিলিয়ে একদিকে রাহুলের অভিজ্ঞতার ঝলক, অন্যদিকে নবি-র অদম্য খিদেদুই পারফরম্যান্সেই ধরা পড়ল এবারের রঞ্জির আসল সুর।


```