Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

Ranji Trophy: ‘পাঁচতারা’ পারফরম্যান্স সামির! সার্ভিসেসকে উড়িয়ে নকআউটে উঠল বাংলা

সার্ভিসেসকে উড়িয়ে ইনিংস জয়ের সুবাদে বাংলা পেল বোনাস পয়েন্ট-সহ মোট সাত পয়েন্ট। ছ’ম্যাচে পয়েন্ট আপাতত ৩০। এলিট গ্রুপ ‘সি’-তে আপাতত শীর্ষেই থাকছেন সামিরা।

Ranji Trophy: ‘পাঁচতারা’ পারফরম্যান্স সামির! সার্ভিসেসকে উড়িয়ে নকআউটে উঠল বাংলা

মহম্মদ সামি

রূপক মিশ্র

শেষ আপডেট: 25 January 2026 15:05

দ্য ওয়াল ব্যুরো: রঞ্জি ট্রফিতে অভিযান আরও এক ধাপ এগল। সার্ভিসেসকে ইনিংস ও ৪৬ রানে উড়িয়ে চলতি মরশুমের নকআউট নিশ্চিত করল বাংলা। ম্যাচের নায়ক একজনইমহম্মদ সামি (Mohammed Shami)। অভিজ্ঞ পেসারের পাঁচ উইকেটের সুবাদে কার্যত ২০ মিনিটে ম্যাচের পর্দা নেমে আসে।

আগুনে ফর্মে সামি

রবিবার শেষ দিনের খেলায় নামার সময় খুব বেশি নাটকীয়তার অবকাশ ছিল না। আগের দিনই সার্ভিসেস ম্যাচ থেকে ছিটকে যায়। সামি যদিও হিসেব ফেলে রাখার পাত্র নন। নতুন বলে ফের একবার আগুন ঝরালেন। বোলিং ফিগার ৫/৫১।

প্রথম ইনিংসে ১৬৬-তে গুটিয়ে যাওয়া সার্ভিসেস দ্বিতীয় ইনিংসে তুলনামূলক লড়াই করলেও শেষরক্ষা হয়নি। আদিত্য কুমার কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও ২৬ রানে শাহবাজ আহমেদের (Shahbaz Ahmed) বলে সাজঘরে ফিরে যান। অমরজিৎ সিংকে ১৯ বল খেলে শূন্য রানে আউট করেন আকাশ দীপ (Akash Deep)। একপ্রান্ত আগলে ৬৮ রানে অপরাজিত থাকেন জয়ন্ত গোয়াত। তাতেও লাভের লাভ হয়নি। সার্ভিসেসের দ্বিতীয় ইনিংস থামে ২৮৭-তে, ৭৫ ওভারে।

সুদীপের ডবল সেঞ্চুরি, বাংলার পাহাড়প্রমাণ রান

এই জয়ের ভিত গড়ে দেন ব্যাটাররাই। প্রথম ইনিংসে বাংলা তোলে ৫১৯। অভিজ্ঞ সুদীপ চট্টোপাধ্যায় (Sudip Chatterjee) খেলেন অনবদ্য ২০৯ রানের ইনিংস। তাঁর ডবল সেঞ্চুরিই ম্যাচের সুর বেঁধে দেয়। এরপর দুই ইনিংস মিলিয়ে ১২৯ ওভার বোলিং করে প্রয়োজনীয় ২০ উইকেট তুলে নেয় বাংলার বোলিং আক্রমণ।

সার্ভিসেসকে উড়িয়ে ইনিংস জয়ের সুবাদে বাংলা পেল বোনাস পয়েন্ট-সহ মোট সাত পয়েন্ট। ছ’ম্যাচে পয়েন্ট আপাতত ৩০। এলিট গ্রুপ ‘সি’-তে আপাতত শীর্ষেই থাকছেন সামিরা। নকআউটে জায়গা পাকা। এখন গ্রুপের দ্বিতীয় স্থানের জন্য লড়াই সার্ভিসেস, হরিয়ানা ও উত্তরাখণ্ডের মধ্যে।

অন্যদিকে লখনউয়ের একানা স্টেডিয়ামে বড় জয় তুলে নিয়েছে ঝাড়খণ্ড। উত্তরপ্রদেশকে ইনিংস ও ৩০১ রানে হারিয়েছে তারা। দ্বিতীয় ইনিংসে উত্তরপ্রদেশ মাত্র ৮৪ রানে গুটিয়ে যায়, সৌরভ শেখর (Saurabh Shekhar) নেন ৫/১৬। এই জয়ের সৌজন্যে গ্রুপ ‘এ’-তে ঝাড়খণ্ড উঠে এল দ্বিতীয় স্থানে, বিদর্ভের ঠিক পিছনে।


```