Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদের

'যত বার ডাকবে, তত বারই আসব', শুনানিতে হাজির হয়ে নথি জমা দিলেন ভারতের তারকা পেসার সামি

আগেই তাঁকে শুনানির জন্য নোটিস পাঠানো হয়েছিল। তবে তখন বাংলার হয়ে ম্যাচ খেলার ব্যস্ততার কথা জানিয়ে সময় চেয়েছিলেন সামি।

'যত বার ডাকবে, তত বারই আসব', শুনানিতে হাজির হয়ে নথি জমা দিলেন ভারতের তারকা পেসার সামি

এসআইআর শুনানিতে মহম্মদ সামি

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 20 January 2026 15:06

দ্য ওয়াল ব্যুরো: এসআইআর-এর শুনানিতে (SIR Hearing) এ বার হাজির হলেন ভারতীয় দলের (Indian Cricket) তারকা পেসার মহম্মদ সামি (Mohammed Shami)। আগেই তাঁকে শুনানির জন্য নোটিস পাঠানো হয়েছিল। তবে তখন বাংলার হয়ে ম্যাচ খেলার ব্যস্ততার কথা জানিয়ে সময় চেয়েছিলেন সামি। সেই মতোই মঙ্গলবার বিক্রমগড়ে (Bikramgarh Jadavpur) এসআইআর–এর শুনানিতে সমস্ত প্রয়োজনীয় নথি ও কাগজপত্র নিয়ে উপস্থিত হন তিনি।

শুনানি শেষে বাইরে বেরিয়ে সামি বলেন, “এসআইআর-কে (West Bengal SIR) কখনওই হালকা ভাবে নেওয়া উচিত নয়। এটা ভাল উদ্যোগ। ডাক পড়লে সবারই আসা উচিত। নাম সংশোধনের বিষয়টা দরকার। যত বার ডাকবে, তত বারই আসব। কোনও সমস্যায় পড়তে হয়নি। সবাই খুব সহযোগিতা করেছেন।”

কিছু দিন আগে প্রাথমিকভাবে জানা গিয়েছিল, এসআইআর ফর্মের নীচের অংশে পার্ট ২০০২–এর লিঙ্ক পূরণ না হওয়ায় সামির নামে নোটিস ইস্যু হয়। এই প্রসঙ্গে ক্রিকেটারের (Indian Cricketer) বাসস্থান সংশ্লিষ্ট কলকাতা পুরসভার ৯৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী দাস জানিয়েছিলেন, “ভাবতেই খারাপ লাগে যে, যিনি দেশের হয়ে খেলেন, তাঁকেও শুনানিতে ডাকতে হচ্ছে। তবে এই বিষয়ে সর্বতো ভাবে তাঁকে সাহায্য করা হবে।”

এ দিকে, একের পর এক জায়গায় এসআইআর শুনানি (SIR News) ঘিরে অশান্তির ছবিও সামনে আসছে। ফরাক্কা ও চাকুলিয়ার পর এ বার দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে শুনানি কেন্দ্র ঘিরে তাণ্ডবের অভিযোগ উঠেছে। সুপ্রিম কোর্টের (Supreme Court) কড়া নির্দেশের পরেও আইনশৃঙ্খলার অবনতি নিয়ে প্রশ্ন উঠছে। বাসন্তীতে নথি জমা দেওয়ার পর রসিদ না পাওয়ার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়ায়। শুনানি কেন্দ্রে ভাঙচুর করা হয়, রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ চলে।

এর মধ্যেই মালদহের হরিশ্চন্দ্রপুরে এসআইআর শুনানিতে এক বেনজির ঘটনার সাক্ষী থাকল প্রশাসন। নাগরিকত্বের প্রমাণ দিতে দাদুর কবরের মাটি নিয়ে শুনানিতে হাজির হন এক যুবক। হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের বিডিও অফিসে এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায়। সালেক নামে ওই যুবকের অভিযোগ, প্রয়োজনীয় নথি জমা দেওয়া সত্ত্বেও তাঁর গোটা পরিবারকে বারবার এসআইআর–এর নোটিস পাঠিয়ে হয়রানি করা হচ্ছে। শেষ পর্যন্ত নাগরিকত্বের প্রমাণ হিসেবে দাদুর কবর থেকে মাটি তুলে ব্যাগে ভরে শুনানিকেন্দ্রে হাজির হন তিনি। এই ঘটনায় উপস্থিত সকলেই কার্যত বিস্মিত হয়ে পড়েন।


```