Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মার

IPL 2026: কোথায় সমস্যা? কেন এত ছন্নছাড়া বরুণ? ব্যাখ্যা করলেন কেকেআরের হেডকোচ

আইপিএল ২০২৬ (IPL 2026)-এর শুরু থেকেই প্রতিপক্ষের সহজ টার্গেটে পরিণত হচ্ছেন কেকেআর (KKR)-এর মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী। মুম্বইয়ের বিরুদ্ধেও রান বিলিয়েছেন অকাতরে। কোথায় সমস্যা? কেন ছন্নছাড়া বরুণ? ব্যাখ্যা করলেন কেকেআর হেডকোচ অভিষেক নায়ার। 

IPL 2026: কোথায় সমস্যা? কেন এত ছন্নছাড়া বরুণ? ব্যাখ্যা করলেন কেকেআরের হেডকোচ

বরুণ চক্রবর্তী

রূপক মিশ্র

শেষ আপডেট: 2 April 2026 14:25

দ্য ওয়াল ব্যুরো: একসময় যাঁকে বলা হত ‘মিস্ট্রি স্পিনার’, এখন তাকেই টার্গেট বানাচ্ছে প্রতিপক্ষ। কলকাতা নাইট রাইডার্সের (KKR, Kolkata Knight Riders, IPL 2026) স্পিনার বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy, mystery spinner, Team India T20) ফর্মহীনতায় ভুগছেন—এই নিয়ে প্রশ্ন উঠছে। তবে দলের ভরসা এখনও অটুট। কোচ অভিষেক নায়ার (Abhishek Nayar, KKR coach, IPL press conference) স্পষ্ট জানাচ্ছেন—সমস্যা সাময়িক, বরুণ ফের ফিরে আসবেন নিজের পুরনো ফর্মে।

‘রহস্য’ ফাঁস, এখন টার্গেট

আগে বরুণকে ‘পড়া’ কঠিন ছিল। বোলিং ভ্যারিয়েশন, অ্যাকশন—সব মিলিয়ে ব্যাটাররা পদেপদে বিভ্রান্ত হতেন। কিন্তু এখন ছবি বদলেছে। প্রতিপক্ষ দল আগেভাগে পরিকল্পনা করে নামছে। বিশেষ করে মিডল ওভারে ধেয়ে আসছে আক্রমণ। বরুণের পক্ষে উইকেট নেওয়ার বদলে রান বাঁচানোই কঠিন হয়ে দাঁড়াচ্ছে। মুম্বই ইন্ডিয়ানসের (Mumbai Indians, Rohit Sharma, Ryan Rickelton) বিরুদ্ধে ম্যাচে ৪ ওভারে ৪৮ রান বিলিয়েছেন। যা চেনা সমস্যাকে আরও প্রকট করেছে। এখন তিনি আর ‘অজানা ধাঁধা’ নন—বরং ‘বাঁধাধরা টার্গেট’।

পরিসংখ্যান সাক্ষী: চাপ বাড়ছে

সংখ্যাগুলো দেখলেই বোঝা যায় সমস্যা কতটা গভীর। টি-২০ বিশ্বকাপে (T20 World Cup, India vs South Africa) ১৪ উইকেট পেলেও ইকোনমি ছিল ৯.২৪। মানে উইকেট নিচ্ছেন, কিন্তু বিস্তর রানের বিনিময়ে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৪৭ রান দেওয়ার ম্যাচে সমস্যা আরও স্পষ্ট। একদিকে সাফল্য, অন্যদিকে নিয়ন্ত্রণ হারানো—এই টানাপড়েন বরুণকে অহরহ চাপে ফেলছে। আর সেই চাপ বাড়াচ্ছে প্রত্যাশার ভার। ভারতের হয়ে ভাল পারফরম্যান্সের পর তাঁর উপর নজর বেড়েছে। এখন ছোট ভুলেও বড় শাস্তি।

কোচের ভরসা, মানসিকভাবে প্রস্তুত বরুণ

তবে কেকেআর (KKR squad, IPL team strategy) আড়াল করছে না। বরং, কঠিন সময়েই অধিনায়ক অজিঙ্ক রাহানে বল তুলে দিচ্ছে বরুণের হাতে। হেডকোচ নায়ারের মতে, এটাই দরকার। তিনি বলেন, ‘বরুণ মানসিকভাবে খুব ভাল জায়গায়। আগেও কঠিন সময় পার পেরিয়েছে। আবারও পেরবে!’ অর্থাৎ, টিম ম্যানেজমেন্ট আস্থা হারায়নি। বরং বিশ্বাস করছে, প্রবল চ্যালেঞ্জই বরুণকে আরও শক্তিশালী করে তুলবে।

বাস্তব ছবির তাই দুই অভিমুখ। একদিকে প্রতিপক্ষের পরিকল্পনা সফল। অন্যদিকে, বরুণের প্রত্যাবর্তনের অপেক্ষায় কেকেআর। ক্রিকেটে সময়ই শেষ কথা বলে। এখন দেখার—ধাক্কা কাটিয়ে বরুণ আবার ‘ম্যাচ উইনার’ হয়ে উঠতে পারেন কি না।


```